বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চীনে ওয়েনঝো নদীর পানি হঠাৎ রক্তলাল!

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ফাহমিদ সারফারাজ তুর্য (০ পয়েন্ট)

X পূর্ব চীনের ওয়েনঝো নদীর পানি হঠাৎই রক্তলাল হয়ে উঠলো।রহস্যময় এই ঘটনা ঘটেছে ঝেজিয়াং প্রদেশে। সেখানকার বাসিন্দারা জানান, ভোর ৫টার দিকেও তারা নদীর পানি স্বাভাবিক দেখেছেন। কিন্তু এরপর এক ঘণ্টার মধ্যে পুরো নদীর পানি লাল হয়ে যায়। এছাড়াও তারা সেখানকার বাতাসে অদ্ভুত একটা গন্ধও পাচ্ছেন।এটি চীনের তৃতীয় বৃহত্তম নদী। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ ভীর করতে থাকে রক্তলাল পানি ভর্তি নদীর তীরে। ওয়েনঝো পরিবেশ সংরক্ষণ ব্যুরোর পরিদর্শকরা এই ঘটনার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। যদিও পানি দেখে মনে হচ্ছে অবৈধ কোনো বস্তু নদীতে ঢেলে দেওয়ার কারণেই এমনটা হয়েছে। হতে পারে তা কৃত্রিম রং। ব্যুরোর প্রধান জিয়ানফেং জিয়াও বলেন, টাইফুনের সংকেত থাকায় কেউ হয়তো সুযোগ নিয়ে রংগুলো ঢেলে দিয়েছে। ভেবেছিলো প্রবল বর্ষণে রং ভেসে যাবে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নদীর তীর ধরে বেশ কয়েকটি কাগজ, খাবারের রং ও পোশাক তৈরির কারখানা রয়েছে। কাজটি তাদেরই কারও হতে পারে, বলেন জিয়ানফেং। সূত্র: ওয়েবসাইট


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১২ জন


এ জাতীয় গল্প

→ চীনে ওয়েনঝো নদীর পানি হঠাৎ রক্তলাল!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now