বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চীন ভ্রমণ-৩

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এয়ারপোর্টে আমাদের Receivec করার জন্য উনি নিজেই উপস্থিত ছিলেন । অতপর উনার গাড়ীতে করে উনার বাড়ীতেই উঠালেন । অতি বড় মনের মানুষ এবং ভাবী অর্থাৎ উনার স্ত্রী এত অতিথিপরায়ণ যে জীবন চলার পথে যাদের অতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি তিনি নিঃসন্দেহে অন্যতম একজন । বেশ কিছুদিন ছিলাম উনার অতিথেয়তার । ছুটির দিনে মহিউদ্দীন সাহেব আমাদের নিয়ে বাহির হতেন আর অফিস দিন ভাবী আমাদের Guider. বিশাল শহর বেইজিং গাছ পালায় ঘেরা সবুজ সমারোহ,তেমন একটি জন কোলাহল নেই বলেই চলে । সকাল হতেই অফিসে যাওয়ার জন্য হাজার হাজার বাই সাইকেল এবং বাই সাইকেলে চড়ে অফিস গামী হাজার হাজার নর নারী ছুটে চলছে সারিবদ্ধ ভাবে । সত্যি সে দৃশ্য দেখার মত । কোন যানজট নেই,তেমন কোলাহল মুখর নয় । কত শৃঙ্খলা ধৈর্য তখন স্মরণে এসেছে ওদের ,হয়েছে যানজট,কোলাহল মুখর আর পিপিলিকার সারির মত গাড়ী আর গাড়ী মাঝে মাঝে একে অপরের টিক্কা দেওয়া এলোমেলো চলার দৃশ্য । ট্রাফিক পুলিশের লাঠি চার্জের দৃশ্য মানসপটে ফুটে উঠেছে বেশি । এই অশান্ত পরিবেশ আর শৃংখলা বোধের অভাবই আমাদের পিছন পড়ে থাকার অন্যতম কারণ বোধ করি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ চীন ভ্রমণ-৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now