বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
উনি আমাকে অনেক আদর করতেন এবং তিনি অত্যন্ত ভাল লোক ছিলেন । আমি তার আত্মার মাগফেরাত কামনা করি । দুঃখ আমার আমি তখন গ্রামের বাড়িতে আমার বাবার মৃত্যু বার্ষিকি উদযাপনে ব্যস্ত ছিলাম বিধায় উনার জানাযায় উপস্থিত হতে পারি নাই । এমনি করেই সবাইকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে একদিন । এবার ফিরে আসি আমার চীন ভ্রমণ কাহিনীতে । অনেক বই পূস্তকে চীন দেশ, জাতি,কৃষ্টি সম্পর্কে বেশ পড়াশোনা করেছি এবং শুনেছিও এবং অনেক দিনের লালিত স্বপ্ন ছিল চীন ভ্রমণ করা । সে সুযোগ পেয়েছিলাম ১৯৯৮ ইং সনের একটি কনফারেন্স এ যোগ দেওয়ার সুবাদে । যাত্রা পথে ঢাকা ব্যাংকক,বেইজিং,চীনের রাজধানী । প্লেন থেকেই দেখেছিলাম পাহাড়,পর্বত,উচু নিচু মালভূমি,গাছপালা,নদী নালায় ভরা বিস্তীর্ণ এলাকা যেন পথ ফুরাতে চায়না । দূর থেকে নজরে এল অনেক বড় এয়ারপোর্ট এবং সারি সারি অনেক প্লেন মনে হল চাইনিজ খেলনা সাজানো রয়েছে কিন্তু প্লেন থেকে অবতরণের পর জানতে পারলাম বিশ্বের বিভিন্ন দেশের ছোট ও বড় প্লেন ল্যান্ড করে পার্কিং এ আছে । আমার এক ছোট ভাই জনাব মহিউদ্দীন সাহেব বাংলাদেশ এ্যামবেসী বেইজিং,চীন ইকোনমি মিনিষ্টার ছিলেন । যাওয়ার পূর্বেই উনাকে জানানো হয়েছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now