বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চিকন হওয়ার সুবিধা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হেলাল নিরব (০ পয়েন্ট)

X আপনার শরীর যদি পাটকাঠির মতো চিকন হয়, তবে টেনশন করবেন না। কারণ চিকন হওয়ার অনেক সুবিধা। জানাচ্ছেন হেলাল নিরব ♦ আপনার জামাকাপড় অন্য কেউ গায়ে দিতে পারবে না। দেবে কিভাবে, তাদের গায়ে ফিট হলে তো! ♦ ভূমিকম্প বা আগুন লাগলে আপনার পাখির মতো পোর্টেবল শরীর নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নিরাপদ স্থানে। ♦ রবিউল মার্কা বডি কোনো মেয়েই পছন্দ করে না। সুতরাং আপনার জীবনে প্রেম আসবে না। থাকবে না ফালতু কোনো খরচ। ♦ কোথাও বেড়াতে গেলে খাবার টেবিলে সবচেয়ে বেশি নজরে থাকবেন আপনি। ‘না খেয়ে খেয়ে শরীরের কী অবস্থা; নাও বাবা, আর একটু মাংস নাও’—এভাবে সবচেয়ে বেশি খাবার পাবেন। ♦ লোকাল বাসে মোটা মানুষ জায়গাই পায় না। সেখানে চিকন শরীর হলে যত লোকই থাকুক না কেন, তাদের মাঝে আরামসে ফিট হয়ে যাবেন। ♦ রাস্তায় মারামারির মধ্যে পড়লে হালকা-পাতলা শরীরের কারণে মুহূর্তেই সটকে পড়তে পারবেন। মোটা হলে এই সুবিধা কিন্তু পেতেন না। ♦ শার্ট-প্যান্ট বানাতে কাপড় কম লাগবে। ধরুন একটা প্যান্টের পিস দিয়েই আরামসে দুটি প্যান্ট হয়ে গেল। ভেবে দেখুন, সেটি কত ভালো! ♦ বহু লোক আপনার মতো জিরো ফিগার পেতে কত কিছুই না করে। কিন্তু আপনি কত সহজেই উপভোগ করছেন এমন বিন্দাস লাইফ। এটাও তো এক ধরনের সুবিধা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪০ জন


এ জাতীয় গল্প

→ চিকন হওয়ার সুবিধা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now