বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছয়টি জিনিষ ছয়টি জিনিষের মধ্যেঃ ---------------
একবার আল্লাহ তা'য়ালা হযরত মুসা (আঃ) কে বললেন,
হে মুসা! দুনিয়ার মানুষ আমার কাছে ছয়টি জিনিস চায়,আমিও তাদেরকে ছয়টি জিনিষ দিতে চাই।কিন্তু ছয়টি জিনিস আমি যেখানে
রেখেছি মানুষ সেখানে তালাশ না করে অন্য
জায়গায় তালাশ করে, বলো মুসা মানুষ পাবে কি করে?
.
(১) দুনিয়ার মানুষ আমাকে সন্তূষ্ট করতে
চায়,আর আমিও সন্তুষ্ট হতে চাই।কিন্তু সন্তুষ্ট
রেখেছি আমি নফসের বিরুদ্ধে চলার মাধ্যমে, আর মানুষ আমার সন্তুষ্টি তালাশ করে নফসের গোলামি করার মাধ্যমে।---
.
(২)মানুষ শান্তি চায়,আর আমিও শান্তি দিতে চাই কিন্তু শান্তি রেখেছি আমি জান্নাতের মধ্যে,আর মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে।---
.
(৩) মানুষ জ্ঞানী হতে চায়, আর আমিও জ্ঞানী বানাতে চাই।কিন্তু জ্ঞানকে আমি
রেখেছি ক্ষুধার কষ্টে আর সফরের কষ্টের মধ্যে।আর মানুষ জ্ঞান তালাশ করে আরাম আর বিলাসিতার মধ্যে।---
.
(৪) মানুষ সম্মানিত হতে চায়,আর আমিও
মানুষকে সম্মানিত করতে চাই।কিন্তু সম্মানকে আমি রেখেছি তাক্বওয়ার মধ্যে,আর মানুষ সম্মান তালাল করে বড়লোকদের সাথে সসম্পর্ক রাখার মধ্যে।--
.
(৫) মানুষ ধনী হতে চায়, আর আমিও মানুষদেরকে ধনী বানাতে চাই।কিন্ত ধনাট্যতা রেখেছি আমি অল্প তুষ্টির মধ্যে,আর মানুষ ধনাট্যতা তালাশ করে মাল- সম্পদের আধিক্যতার মধ্যে।------
.
(৬) মানুষ তাদের দোয়া কবুল করাতে চায়,আর আমিও তাদের দোয়া কবুল করতে চাই।কিন্তু দোয়া কবুলিয়াতকে আমি রেখেছি হালাল খাদ্যের মধ্যে,আর মানুষ দোয়া কবুল
করাতে হারাম খাদ্য খেয়ে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now