বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার সবচাইতে ছোট স্টুডেন্ট অমি।ক্লাশ থ্রিতে পড়ে।ছাত্র হিসেবে বেশ ভালো।সমস্যা একটাই সেই লেভেলের ফাঁকিবাজ।নিয়মিত পড়া শিখেনা বাসায়।
যেদিন পড়া শিখেনা সেদিন পড়াতে বসলেই তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়।
মাথাটার এক পাশে টুকটুক করে হাত দিয়ে আঘাত করে আর বলে "মাথাডার যে কি হইলো কিছুই মনে থাকে না"।
কখনো আবার পড়া না শিখলে পড়তে বসেই ছোট ভাইয়ের উপর সেকি ঝাড়ি! আমিতো পড়তেই ছিলাম।অনিক আইসা যদি ডিস্টার্ব না করতো।এইডা যে কবে বড় হইবো?
ইদানিং আবার লক্ষ্য করা যায় গলায় মাফলার পেছিয়ে,হাতে পায়ে মোজা পরে আর জিপারের কানটুপিতে মাথাটা মুড়িয়ে কাঁপতে থাকে।আর বলে "স্যার খুব ঠান্ডা লাগছে"।
ওর এসব কাজকর্ম দেখে শাস্তি দেবো কি আমি মোটামুটি বিনোদিত হই।
পরীক্ষা খুব কাছাকাছি। বললাম "এখন শুধু সমস্যাগুলো খুঁজে বের করো"।
পরেরদিন পড়াতে বসতেই বেশ প্রফুল্লতায় বলছে "স্যার কঠিন একটা সমস্যা।একটু সমাধান করে দেবেন"।
বললাম "অবশ্যই"।
আবার বলে "আপনি সমাধান করতে পারবেন বলে মনে হয়না"।
মেজাজতো পুরা বিগড়ে গেলো।ধমক দিয়ে বললাম "কি সমস্যা বলো"।
বলল "মানে স্যার আমার বন্দু রবিন আমার কাছ থেকে বিশ টাকা ধার নিছে আজ ১২৩ দিন।এখনো দেয় না"।
ওর সমস্যার কথা শুনে আমিতো......
আর একদিন হঠাৎ আমাকে প্রশ্ন করে "স্যার একটা জিনিসরে দুইভাগ করা যায় এমন কি আছে"?
"অনেক কিছুইতো হয়।যেমন আপেল"।
"ঈশ! ঝুমা যদি আপেল হইতো"।(বলেই জিহ্বায় কামড় দিয়ে বসে আছে)
বললাম "ঝুমা কে"?
মাথা নিচু করে বলে "আমাদের সাথে পড়ে"।
"তো"?
"না মানে আমি আর রবিন দুইজনেই ঝুমারে লাইক করিতো"।
আমি কোন কথাই বললাম না। খোদা কই যামু।
মমতাজ আন্টির কথা খুব মনে পড়তাছে
""পোলাতো নয় যেন,আগুনেরই গোলারে""
[] Mostafa Kamal Riad []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now