বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ছোট মেয়ের বুদ্ধি (১)
"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান TARiN (০ পয়েন্ট)
X
দুই ভাই বেরোল দেশ বেড়াতে। তাদের মধ্যে এক ভাই গরীব, অন্য জনের অবস্থা ভাল। দুজনের একটা করে ঘোড়া ছিল; গরীবের ছিল মাদী ঘোড়া, বড় লোকের ছিল মস্ত তেজী ঘোড়া আর গাড়ি। রাত্রি হলে বিশ্রাম করবার জন্য তারা থামল এক জায়গায়।
রাত্রি বেলা গরীব ভাইয়ের ঘোড়ীর এক বাচ্চা হল। বাচ্চাটা গড়িয়ে চলে গেল বড়লোক ভাইয়ের গাড়ির নিচে। পরদিন সকালে বড়লোক ভাই গরীব ভাইকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওঠ ওঠ ভাই, দেখ রাত্রে আমার গাড়ীর কেমন বাচ্চা হয়েছে! অন্য ভাই উঠে এসে দেখে বলল, গাড়ীর কি বাচ্চা হয়? ওটা নিশ্চয় আমার ঘোড়ীর বাচ্চা।
তোমার ঘোড়ীর বাচ্চা হয়ে থাকলে তো বাচ্চাটা তার কাছে শুয়ে থাকত।
এই নিয়ে দুই ভাইয়ের ভিতরে লাগল ঝগড়া। তারা গেল আদালতে বিচার চাইতে। বড়লোক ভাই বিচারককে অনেক টাকা ঘুষ দিল।
গরীব ভাই টাকা কোথায় পাবে? সে কেবল সত্যি কথাটা বলল।
শেষটায় ব্যাপারটা গিয়ে পৌঁছুল রাজার কাছে। রাজা দুই ভাইকে ঠেকে পাঠিয়ে বললেন, আগে তোমাদের চারটা হেঁয়ালি বলব। তোমরা হেঁয়ালি চারটের উত্তর বের করে আমাকে বলবে।
হেঁয়ালি চারটি হচ্ছে- কোন জিনিস সবচেয়ে বলবান এবং দ্রতগামী?
সবচেয়ে মোটা কি?
কোন জিনিস সবচেয়ে নরম?
আর কোন জিনিস সকলের চেয়ে প্রিয়?
রাজা তাদের তিন দিন সময় দিলেন ভাবতে। তিনি বললেন চতুর্থ দিন এসে আমাকে উত্তর শোনাবে।
(লেখক- সুখলতা রাও)
চলবে....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now