বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট ভাই বড় দু বোন

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X লেখক,তুহিন , মা মারা যাবার পরে বড় আপু ও ছোট আপু কোনো দিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি! তাদের সব টুকু ভালোবাসা দিয়ে আমার শূন্য অনুভূতি গুলো পরিপূর্ণ করে রেখেছেন সব সময়! যখন যে জিনিস টার প্রয়োজন দুই আপুকে বলতে দেরি! জিনিসটা আমার সামনে আসতে দেরি হয়নি! একবার এক মজার ঘটনা ঘটেছে বন্ধুরা। , সামনে কুরবানির ঈদ! তাই দুই আপু আমাদের বাড়ি এসেছে। সারা বছর তো আমার পাশে তেমন থাকতে পারে না। কারন তাদের বেশির ভাগ সময় থাকতে হয় শ্বশুর বাড়ি। আজ বাদে কাল ঈদ পুরো বাড়ি ভাগ্নে আর ভাগ্নি দের কোলাহল। আমি ঘরের কোনে সুয়ে সুয়ে ফেসবুক চালাচ্ছি। হঠ্যাৎ ছোট আপুর আগমন। , => সানভি একটু বাজারে যেতে পারবি? => বাজারে কেনো। => ফোনে টাকা শেষ! তোর দুলা ভাইকে কল দিতে হবে। => যেতে পারি এক সর্তে! => কি সর্ত শুনি! => যত টাকা রিচার্জ করা হবে তার থেকে ৫০% আমাকে দিতে হবে। => সানভি তোর ঘুস খাওয়ার অভ্যাসটা গেলো না। এই ধর ১০০ টাকা। , টাকা টা আমার পকেটে রেখে হনহন করে ছোট আপু ঘর থেকে বেরিয়ে গেলো। আমি সুয়া থেকে উঠে রেডি হচ্ছি বাজারে যাবার জন্য এমন সময় বড় আপু আগমন! , => সানভি তুই কোথায় যাচ্ছিস নাকি? => জি আপু! আমি বাজারে যাচ্ছি। => একটা কাজ করে দিতে পারবি। => কি কাজ আপু। => ফোনে টাকা শেষ! তাই টাকা রিজার্জ করতে হবে। => হুম পারবো আপু। => এই ধর ১৫০ টাকা! ৫০ টাকা আমার ফোনে দিবি আর বাকী ১০০ টাকা তুই নিস। => আমার লক্ষী আপু! => হইচে আর প্রশংসা করতে হবে না। , দুই আপুই আমাকে অনেক ভালোবাসে। পাশের বাড়ির ভাবিদের মুখে শুনা কথা। যখন আমি ছোট ছিলাম তখন নাকি আমি অনেকটা মোটা ছিলাম। বড় আপুর সাথে আমার বয়সের তফাত খুব বেশি ছিলো না। তবুও সারা দিন বড় আপু আমাকে কোলে করে রাখতো। কৃষি পরিবারের সন্তান তাই মা আমাকে তেমন সময় দিতে পারতো না। প্রায়শই মাকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো। ভাবি আরো বলেছে, আমাকে কোলে করে রাখতে রাখতে নাকি বড় আপুর কোমররে কালো দাগ হয়ে গেছিলো। তবুও আমাকে একটু সময়ের জন্য হলেও মাটিতে রাখেনি। , ২০১৩ সালে যখন মা মারা যায়! সেদিন আপুকে জরিয়ে ধরে অনেক কান্না করেছিলাম। আপুর চোখে সেদিন কোনো অশ্রু দেখিনি। আপু আমাকে বার বার বোঝাতে চেস্টা করেছিলো 'সানভি ভাই আমার আমি তো আছি তোর পাশে'। বড় আপুর তিন মেয়ে এক ছেলে। আমিও তার এক সন্তানের মতো। , এই তো গত বছর ২০১৬ সালের কথা। সেদিন বৃষ্টিতে ভিজে রাতে প্রচন্ড জ্বর আসলো গায়ে। বাবা বড় আপুকে কল দিলো! মাহমুদা তোর ভাইয়ের প্রচন্ড জ্বর আসছে গায়ে। জি আমার আপুর নাম মাহমুদা। বড় আপুর বিয়ে হয়েছে পাশের গ্রামেই। সেই রাতের অন্ধকারেই আপু ও দুলা ভাই আমাদের বাড়ি চলে আসে। সেদিন রাতে আপু একটু ও ঘুমায়নি। সারা রাত আমার মাথায় জলপটি দিয়েছিলো। দুলা ভাইয়ের ভালোবাসার কথা বলেও শেষ করা যাবে না। যখন যা প্রয়োজন ফোন করে খোজ নিয়ে জেনে নিবে। তারপর হুটহাট দেখা যাবে আমার বিকাশ নাম্বারে টাকা চলে এসেছে। , ছোট আপুর বিয়ে হয়েছে অনেক দূরে। ছোট আপু ও দুলা ভাইয়ের ভালোবাসাতেও কোনো কমতি নেই। ছোট আপুর বাসায় যাওয়া একটু কম হয়। কিন্তু বছরে তিনবার গেলেও, প্রতিবারে সাত দিনের নিচে আমাকে বাড়ি আসতে দেয় না। এই সাত দিনে ছোট আপু কত রকমের খাবার তৈরি করে যে আমাকে খাওয়াবে সেটা বলে শেষ করা যাবে না। সানভি তুই অনেক শুকিয়ে গেছিস ভাই। বাড়িতে সময় মত খাওয়া দাওয়া করিস না মনে হয়। , বন্ধুরা ছোট আপু ও বড় আপুর মাঝে ঝগরার কারন ও কিন্তু আমি। মাঝে মাঝেই ছোট আপু ফোন করে বলবে সানভি আমি তোর আপন বোন না! আমি তোর সৎ বোন তাই না। বড় আপুর বাসায় প্রতি সপ্তাহে একবার যাস আর আমার বাড়ি আসতে বললেই যত তালবাহানা। আমার বাড়ি তোর আসার প্রয়োজন নেই। তোর বড় আপুর বাড়িই তুই যা। মাস শেষে যখন ছোট আপুর বাড়ি বেড়াতে যাই! তখন জরিয়ে ধরে আগের মতো বলবে ভাই আমার তুই ঠিকমত খাওয়া দাওয়া করিস না বুঝি কত শুকিয়ে গেছিস। , এই ছোট আপুর সাথে কত মারামারি করেছি ছেলেবেলায়। বড় আপু সব সময় আমার পক্ষ নিতো। দিনে দিনে একটা সময় বড় হয়ে গেছি আজ। আজ বুঝতে শিখেছি জীবনের মানে। মায়ের কথা মনে পড়লে পুরো পৃথিবী শূন্য মনে হয়। মন খারাপ থাকলেই বড় আপুর কাছে চলে যাই। আপু ভালোবাসার চরম স্নেহে আমার মন ভালো করে দেন। অনেকেই বলে বন্ধু আমি ভালো নেই। তাদের উদ্দেশ্যে বলবো আমি অনেক ভালো আছি। শত কষ্টের মাঝেও ভালো আছি। আপনিও চেষ্টা করুন দেখবেন আপনিও অনেক ভালো থাকবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২২৪৭৮ জন


এ জাতীয় গল্প

→ ছোট ভাই বড় দু বোন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now