বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোঁয়া----০৫

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X শুক্রবার সকালে রিম বাসায় আসে।আপা রান্না নিয়ে বিজি।তন্নি ও ইভু গল্প করতেছে ইভুর রুমে। রিম:- তোমরা কি করো? তন্নি:- গল্প করছি,বসো। ইভু:- আমি একটু বাইরে গেলাম। রিম:- ইভু একটা নাম্বার থেকে আমায় খুব বিরক্ত করছে।তুমি একটু দেখবা? ইভু:- সরি। তন্নি:- এমন করিস কেন?দেখ না। রিম:- নাম্বারটা নাও,০১৭---------০৮। ইভু:- কয়েকবার কল দিয়েছে কিন্তু রিসিভ করে নি। [[[ইভুর ডায়ালকৃত নাম্বারটি ছিল রিমের।রিম মিথ্যা বলেছে]]] .... বিকালে ঘুরতে যাবে ইভু ও তন্নি। তন্নি:- ইভু রেডি হতে কতক্ষণ লাগে তোর? ইভু:- জাস্ট ৩মিনিট আর। তন্নি:- হাফলেডিস একটা। ইভু:- মানে? তন্নি:- মেয়েদের মতো লেট করিস তো তাই। তন্নি ও ইভু বের হয়েছে।দক্ষিণ থেকে আসা রিক্সায় উঠে ওরা।রিম তখন ছাদে ছিল,সব দেখেছে।রিমের অন্য নাম্বার থেকে ইভুকে কল দেয়---- ইভু:- হ্যালো কে? রিম:- আপনি কে? ইভু:- আজব,কল দিয়েছেন তো আপনি? রিম:- আপনার নাম্বারটা ২টাকার নোটে পেয়েছি,আপনার নাম ইভু। ইভু:- হয়তো কেউ বাজে কাজটা করেছে। রিম:- হতেও পারে,তবে নামটা সুন্দর। ইভু:- রাখি,ভালো থাকেন। রিম:- শোনেন একটু,আপনি মনেহয় বাইরে? কোথাও যাচ্ছেন নাকি? ইভু:- কাজিন কে নিয়ে ঘুরতে যাচ্ছি।আর হ্যাঁ অপরিচিত আপনি,এখন ফোনটা রাখি। টুট টুট ----- তন্নি:- কে রে? ইভু:- একটা অপরিচিত মেয়ে। তন্নি:- মিথ্যা বলিস না,তুই প্রেম করিস মনেহয়। ইভু:- ধুর,প্রেম কি এতটাই সস্তা হয়েছে নাকি আমার মতো ইভুর গার্লফ্রেন্ড থাকবে। তন্নি:- যতটা বলছিস ততটাও না।তুই একটু ভিন্ন। [[রিম অপরিচিত নাম্বার থেকে ইভুকে ইমপ্রেস করার চেষ্টা করছে।আর এদিকে ইভুর কাজিন তন্নিও সাংকেতিক ভাষায় কিছু বুঝাতে চাচ্ছে]] .... রাতে আবার সেই অপরিচিত নাম্বার থেকে কল আসে ইভুর নাম্বারে।ফোনটা তন্নি রিসিভ করে--- তন্নি:- হ্যালো কে? রিম:- আপনি কে?আর ইভু কোথায়? তন্নি:- আমি ওর কাজিন।আপনি কে? রিম:- আমি ওর গার্লফ্রেন্ড। তন্নি:- কিহ্!!!এমনটা ইভু করতেই পারে না। রিম:- কেন? তন্নি:- ফোনটা রাখেন। ইভু রুমের আসে।তন্নি চুপচাপ বসে আছে।মনটা খারাপ---- ইভু:- তন্নি এই আপেলটা কেটে নিয়ে আয় তো। তন্নি:- আপেলটা নিয়ে চুপচাপ চলে যায় রান্না ঘরে। একটু পর:---- তন্নি:- উহ্ মাআআআআআআআ. ইভু:- কি হইছে(রান্না ঘরে ছুটে যায়) তন্নি:- ওর হাত কেটে যায়।(রিমের কথা শুনে আনমনা ছিল তাই) ইভু:- অনেকটুকু কেটেছে। এরমধ্যে আপাও চলে আসে।ডেটল দিয়ে ব্যান্ডেজ করে দেয় ইভু।এবার রুমে--- তন্নি:- তুই প্রেম করিস আগে বলবি না! ইভু:- এসব করি না।এটা কে বলছে? তন্নি:- একটা মেয়ে কল দিয়ে বলেছে। ইভু:- ওহ্ এই ফাজিল মেয়েটা।(কল লিস্ট চ্যাক করে) ..... পরদিন কলেজে যায় না ইভু।ইভুকে রাস্তায় না দেখে রিম বাসায় চলে আসে।আপার থেকে জানতে পারে ইভু কলেজে যাবে না।তাই রিম বাসায় গিয়ে ওর মা-বাবাকে সাত পাঁচ বুঝিয়ে কলেজে যায় না।রিম কলেজ ড্রেস চেঞ্জ করে ইভুর ওখানে চলে যায়। আপা:- তুমি কলেজে যাও নি? রিম:- না আপু।ভালো লাগছে না।আপু ইভু ও তন্নি কোথায়? আপা:- ওরা তো রুমে। রিম রুমে চলে যায়। তন্নি:- তুই প্রেম করিস না,তাহলে মেয়ে তোকে কল দেয় কেন? রিম:- কি করো তোমরা? ইভু:- ধুর মেয়েটা নাকি আমার নাম্বার দুই টাকার নোটে পাইছে। রিম:- তন্নি তোমার হাত কাটছে কেমনে? তন্নি:- আর বলো না,কাল রাতে একটা মেয়ে ইভুর নামে যা-তা বলেছে।সেই রাগে আনমনা ছিলাম,তাই আপেল কাটতে গিয়ে এই অবস্থা। ইভু:- এটা রাগের কি হল? তন্নি:- বুঝবি না তুই। আপা:- এই ইভু শোন তো একটু? ইভু:- চলে যায়। রিম:- তন্নি তুমি কি ইভুকে ভালোবাসো? তন্নি:- হুমম,তবে বলতে সাহস পাচ্ছি না। রিম:- ওহ্(মুখটায় কালো মেঘের ছায়া নেমে আসে) তন্নি:-কি করা যায় বল তো? রিম:- আমি একটু বাসায় যাই।আম্মু-আব্বু অফিসে চলে যাবে। ((রিম তন্নির ব্যাপারটা নিতে পারে না।তাই চলে যায়।এমন কি তন্নির মত সেও বলতে সাহস পায় না)) /// কে পাবে ইভু কে?এখনো বলা যাচ্ছে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

→ ছোঁয়া----০৫

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now