বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোঁয়া---০৪

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ইভু এখন বাড়িতে।ছুটিটা বেশ ইনজয় করছে,এর সাথে যুক্ত হয়েছে মায়ের হাতের পিঠা।তবে ইভুর মাথায় রয়েছে ম্যামের জন্য দুধপুলি পিঠা নিয়ে যেতে হবে। এদিকে রিমের কিছু কান্ড ঘটে ইভুর বোন ঝর্না আপুর সাথে। ১ম দিন:--কলিং বেলে চাপ,আপু দরজা খুলে দেয়। রিম:- আপু আমি রিম।আমি পাশের বাসায় থাকি। আপা:- হুমম,ভেতরে আসো। রিম:- আপু একটু দরকারে এসেছিলাম।কেমনে বলি? আপা:- সমস্যা নাই,তুমি বলো। রিম:- আপু আপনাদের বাসার ছাদে গোলাপ ফুল গাছ থেকে একটা ফুল নিতে এসেছিলাম। আপা:- এটা ব্যাপার না,তুমি আসো। .... রিম ফুল তুলতে গিয়ে কাঁটার খোঁচা খায়। রিম:- উফ্ আপু। আপা:- কি হয়েছে? রিম:- কাঁটা ফুটেছে হাতে। আপা:- হা হা হা,রিম এটা গোলাপ।গোলাপের ডাল থেকে ফুল নেওয়া এত সহজ না। রিম:- আপু ঐ যে রুমটা দেখছেন ওটা আমার রুম। আপা:- ওহ্ আচ্ছা। রিম:- আপু বাসায় তো একা থাকি,যদি আপনার সাথে এসে গল্প করতাম তাহলে খুশি হতাম। আব্বু,আম্মু চাকরি নিয়ে বিজি। আপা:- ওকে, তোমার যখন মন চাবে তখন আসবা। ..... ৩য় দিন:-- রিম:-আপু আপনার জন্য তেঁতুলের আচার নিয়ে আসছি। আপা:- এবার কি দরকার ছিল?চলো আমরা স্টার জলসায় কিছু দেখি। রিম:- ওয়াও, (বেশি খুশি) চলেন আপু। ..... ৪র্থ দিন বিকালে---- রিম:- আপু আবার চলে আসলাম। আপা:- ওকে।,তোমার ভাইয়া বাসায় থাকে না,একাই থাকি বাসায়।যাক তোমার মতো সুন্দর একটি সঙ্গী পেলাম। রিম:- আমিও সেইম আপু।আপু চলেন না আমাদের বাসায় যাই। আপু:- অন্য একদিন যাবো। রিম:- আপু কাল শুক্রবার।আপনি ও ভাইয়া দুপুরের খাবারটা আমাদের বাসায় খাবেন। প্লিজ না করবেন না। আপা:- ওকে আচ্ছা।পাগলি মেয়ে। রিম:- নাম আর পাইলেন না।আপনার ভাই আমাকে পাগলী বলে,আবার আপনিও বলছেন। (মনে মনে) > ..... ৫ম দিন:-- ঝর্না আপা ও দুলাভাই রিমের বাসায় দুপুরের খাবার খায়।রিমের বাবা ও মায়ের সাথে প্রায় মিশেই গেছে।মনেহয় একে অপরের জন্ম- জন্মান্তরের প্রতিবেশী।কিন্তু এখনো রিমের ব্যাপারে পুরোটা জানে না আপা।সেইদিন রিমের ব্যাপারে পুরোটা জানে আপা।অর্থাৎ রিম ও ইভু একই কলেজে পড়ে।এদিকে দুলাভাই বলে আসে, "রিমসহ ওর মা-বাবা পরেরদিন আপুর বাসায় রাতের খাবার খাবে।" ওনারা হাসিমুখে গ্রহন করে। .... ৬ষ্ঠ দিনে:--- রাতে রিমের মা-বাবার সাথে রাতের খাবারটা আপা ও দুলাভাই খায়।এখন থেকে একে অপরের দিকে বেশি মিশে যায়।এমন কি রিম যখন তখন বাসায় চলে আসে। ... ৮ম দিনে ১১টায়:-- রিম:- আপু ইভু ভাইয়ার রুমটা কোন দিকে? আপা:- বলে দেয়। রিম:- ইভুর রুমে গিয়ে একটা খাতার পৃষ্ঠায় "পিচ্চি ইভু,ছোট ছেলে ইত্যাদি ক্ষ্যাঁপানো কথা লিখে চলে আসে।" আপা:- রিম তুমি একটু আমার রান্নায় সাহায্য করবে? রিম:- অবশ্যই করবো আপু।(রিম সাহায্য করে) আপা:- দুপুরে খেয়ে যাবে। রিম:- হুমম আপু। .... ৯ম তম দিনে বিকালে বাসার ছাদে---- রিম:- আপু ইভু ভাইয়া কবে আসবে? আপা:- তা জানি না।কলেজ কবে থেকে? রিম:- দুদিন পর থেকে। আপা:- দাঁড়াও বাড়িতে কল দিয়ে জানতেছি। (((ফোনে রিং হচ্ছে))) আম্মা:- হ্যালো কে? আপা:- মা কেমন আছেন?আমি ঝর্না। আম্মা:- ভালো।তোরা কেমন আছিস? আপা:- আম্মা ইভু কবে আসবে? আম্মা:- কালকেই চলে যাবে।ওকে একটু দেখে রাখিস।আর দুধপুলি পিঠা বানাচ্ছি এখন ফোনটা রাখ। আপা:- আচ্ছা আম্মা।ভালো থাকেন,আল্লাহ্ হাফেজ। [ফোন কাটার পর] আপা:- রিমরে ইভু কাল আসবে। রিম:- ওয়াও!!! আপা:- এত খুশি কেন? রিম:- ঐ লাল টকটকে পশ্চিম আকাশ দেখে। (কথাটা ঘুরিয়ে বলে) আপা:- ওহ্, ঠিক আছে। .....ইভু বাড়ি থেকে চলে আসে।আপা ও রিম একত্রে বসে নাটক দেখছে। ইভু:- আপা আমার রুমে কি কেউ গিয়েছিল? আপা:- না,কেন? ইভু:- আমার খাতায় পিচ্চি লেখা তো তাই আরকি। রিম:- হা হা হা হা। আপা:- হয়তো তুই লিখেছিস মনে নেই এখন। রিম:- আপু ঠিক বলেছেন। ইভু:- আপা ললিপপ আছে বাসায়। রিম:- রাগ মোডে। আপা:- না,কেন? ইভু:- এমনি। ..... বিকালে ইভু ও পাড়ার কয়েকজন পিচ্চি ক্রিকেট খেলছে। রিম:- পিচ্চি তো পিচ্চিদের সাথেই খেলে। (বারান্দায়) ইভু:- বলটা ছুড়ে মারে।রিমের বুকে লাগে। এ নিয়ে আপার কাছে বিচার আসে,কিন্তু দুলাভাই নামক বিচারপতির জন্য সাজা তেমন হয় না। .... পরদিন সকালে ইভু বাজারে যায়,কারন আজ ইভুর কাজিন তন্নি আসবে।আপা তো মহাখুশি। রিম বাসার সাথে দোকানটায় আইসক্রিম নিতে আসে। রিম:- এই ইভু ভাই শোনে যাও তো? ইভু:- ইভু উত্তর আকাশে উঁকি দিতেছে। রিম:- উত্তর আকাশে কি দেখো? ইভু:- সূর্যটা মনেহয় পূর্ব দিকে নাই আজ। রিম:- কেন? ইভু:- যে ঝগড়া করে আর আজ সেই এত সাধু হইলো কেমনে?চিন্তায় আছি। রিম:- আজ থেকে আমরা প্রতিবেশী। ইভু:- ওকে। .... বিকালে তন্নি কে নিয়ে আড্ডা দিচ্ছে ছাদে।রিম এটা দেখে ছাদে চলে আসে। ইভু:- তন্নি ওর নাম রিম।আমার প্রতিবেশী। তন্নি:- কেমন আছেন? রিম:- ভালো,আপনি? তন্নি:- ভালো।.....(পরিচয়ের পর্ব শেষ) ইভু:- তন্নি তোর ফোনটা দিয়ে কয়েকটা পিক নেই। তন্নি:- ওকে। ছবি ক্যাপশন:-- ওরা তিনজন (৩টি),ইভু+তন্নি (৫টি),তন্নি+রিম(২টি),ইভু+রিম(নাই) .... সকালে ইভু রেডি হচ্ছে কলেজের যাওয়ার জন্য। ইভু:- আপা দুধপুলি পিঠার বক্সটা দাও। আপা:- এই নে,তবে এটা কার জন্য? ইভু:- বন্ধুদের জন্য।আমি গেলাম। ইভু বাইরে এসে দেখে রিম দাঁড়িয়ে আছে। ইভু:- প্রতিবেশী দাঁড়িয়ে আছো কেন? রিম:- প্রতিবেশীর জন্য।রিক্সা ডেকে নিয়ে আসো। ইভু:- ওকে। রিক্সা দিয়ে যাওয়ার পথে টুকিটাকি কথা হয়েছে।রিক্সা ভাড়াটা ইভু দিয়েছে।এবার কলেজে:--- ইভু:- আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন? ম্যাম:- ভালো,ছুটি কেমন ইনজয় করলে? ইভু:- জ্বি ম্যাম ভালো।ম্যাম এই বক্সে দুধপুলি পিঠা আছে,আপনি রাখেন। ম্যাম:- এটা কি করলে?ছেলেটাতো বড্ড পাগল। ইভু:- ম্যাম পাগল না,আপনেরে হাত করতেছি কারন আপনি আমার গাইড টিচার(মনেমনে)।ম ্যাম এখন ক্লাশে যাই। ম্যাম:- ঠিক আছে যাও। ..... কলেজ শেষে ইভু বাসায় ফিরবে,কিন্তু প্রতিবেশী রিম কে দেখছে না।একটু অপেক্ষা করার পর রিম আসে।এবার রিক্সায়---- রিম:- কাল আমাদের পিক দেখলাম।তবে আমার আর তোমার পিক নেই। ইভু:- হুমম। রিম:- চলো এখন একটা তুলি? ইভু:- কলেজে ফোন allow না,তারপরেও তুমি ফোন নিয়ে আসছো। রিম:- হুমম,কেউতো আর দেখে নাই।এবার চলো পিক তুলি। .... পিক নেওয়ার সময় ইভু একটু স্মাইল দেয়-- রিম:- এ্যাহহহ এটা কি করলা তুমি?তোমার বাঁকা দাঁত দেখা যাচ্ছে।পিকটাই শেষ হলো,ধুর। ইভু:- প্রতিবেশীর মধ্যে এমন তুলনা চলে না,আর পিকটা ডিলিট করে দিও।আমি গেলাম। রিম:- একটা পিক তুলি,পরে যাও। ইভু:- সরি,,, রিক্সা থেকে নেমে হেটে বাসায় যাচ্ছে। রিমও নেমে যায়।সেইদিন আর কথা হয় নি রিমের সাথে।রিম রাতে গ্যালারী চ্যাক করার সময় ইভুর সেই বাঁকা দাঁতের হাসির পিকটা দেখে রিম মুচকি হাসে।রিম ও ইভুর সেই পিকটা রিম নতুন ফোল্ডারে রেখে হাইড করে রেখে দেয়


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১১ জন


এ জাতীয় গল্প

→ ছোঁয়া---০৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now