বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছবি ও ফেসবুক।

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ছবি ও ফেসবুক। . লেখাঃ মাসুম রিয়াদ। . একটা মুভি দেখছিলাম সাইন্সফিকশন জাতীয় নাম Surrogates (এক ধরণের রোবট) কাহিনী এই রকম... লোক জন নিজেরা কাজে না গিয়ে বাসায় বসে থাকে আর ঐ Surrogates এর সাথে তাদের মস্তিস্ক জুরে দেওয়া থাকে Surrogates গুলোই মানুষের সব কাজ করে দেয়। মানুষ অলস হয়ে পরে। . বর্তমানে আমরা সেই রোবট পর্যায় না গেলেও মোটামুটি পিছেয়ে নাই। কিছুটা ব্যাখ্যা করে বলি। আগে অন্ধদের হাতে একটা বিশেষ লাঠি দেখা যেত যেটার সাহায্যে সে পথ চলত। তবে বর্তমানে আপনি ইয়াং জেনারেশনের হাতে একটা লাঠি দেখবেন তবে সেটা জন্মগত অন্ধদের জন্য না হলেও ডিজিটাল অন্ধদের জন্য। সেটার নাম সেলফি স্টিক তারা নিজেদের চোখ দিয়ে কিছু দেখে না সব দেখে ক্যামেরা চোখ দিয়ে। . কোথাও ঘুরতে গেছে কি দেখতে গেছে নিজেও জানে না শুধু ছবি তোল ছবি। ঠিক আছে এক যায়গায় গেলে ছবি তুলবে তাই বলে এক সাথে একই পেলেছে ৫০-৬০ টা ছবি!! ছবি দিয়ে কি হবে ফেসবুকে দিব লাইক পাব লাইকের কাজ কি? কবি এখানে নিরব মস্তিস্ক কাজ করছে না সত্যি তো লাইকের কাজ কি? . সেলফি স্টিক এর চ্যাপ্টার ক্লোজ করলাম এখন আসি নিজের দিকে। দিন দিন আমরা কি করছি? নিজেকে নিজে ঘৃণা করছি। কি রকম? আসেন ব্যাখ্যা করি। বর্তমানে নানা ধরণের সফটওয়্যার, লেন্স আছে ছবি তোলার জন্য। ঐ গুলো দিয়া ছবি তুললে কি হয় ? ছবি সুন্দর আসছে মুখের দাগ আসে না কালোকে সুন্দর করা যায় ইত্যাদি ইত্যাদি। বাস্তবে কি হচ্ছে বাস্তবে কি আপনি সুন্দর হচ্ছেন? ২০ টা ছবি তুলছেন একটা ফেসবুকে দিচ্ছেন যেটা সবচেয়ে ভাল সেটা। . এর পর কি হচ্ছে কোন কারণে যখন আয়নায় সামনে দাঁড়াচ্ছেন তখন নিজের মনে নিজের অজান্তেই ফেসবুকের ছবি আর আয়নার আপনার মাঝে একটা দেয়াল দাঁড়াচ্ছে বাস্তবের আপনি আর ফেসবুকের আপনি মেলাতে পারছেন না। কাকে গুরুত্ব দিবেন ফেসবুক কে নাকি বাস্তব কে? মণ আপনাকে ফেসবুকেই নিয়ে যাবে কিন্তু যখন আপনি বাস্তবতার সামনাসামনি হবেন তখন? আপনি কার সামনে যাবেন (ফেসবুক পরিচিত) তখন নিজে ইজি হতে পারবেন না কারণ সে আপনাকে অন্য ভাবে দেখে অভস্ত্য। নিজের অজান্তেই চেহারা লুকিয়ে ফেলবেন। . ফেসবুকের পরিচিত অনেক লোকের সাথে আমার দেখা হয়েছে যাদের কে পরিচয় দেওয়ার পরে চিনতে পারছি চেহারা দেখা না। আর কিছু মানুষ কে দেখলে আমার মনে হয় সৃষ্টিকর্তা তাদের দুনিয়াতে পাঠিয়েছে শুধু মাত্র ছবি তোলার জন্য। আর ফেসবুক আমাদের অবসর কাজ ঘুম সব শেষ করে দিছে। এমন কোন মানুষ নাই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে যায় না। আমিও এর ব্যতিক্রম না। . মাসুম রিয়াদ ২০-০২-১৭


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৬ জন


এ জাতীয় গল্প

→ ছবি ও ফেসবুক।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now