বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছাত্রী আমার পুরাই স্মার্ট।

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ছাত্রী আমার পুরাই স্মার্ট। কিচ্ছু শিখিয়ে দিতে হয় না। সব নিজে নিজেই করে.. ছাত্রীকে আদেশ করি.. আমার সাথে কখনো মিথ্যা বলার চেষ্টা করবা না। এটা আমি পছন্দ করি না.. - কি যে বলেন স্যার! গুরু জনদের সাথে আমি কখনই মিথ্যা বলি না.. ..আজ উপপাদ্য পড়বা, অকা? - স্যার উপপাদ্য সবগুলা পারি, সম্পাদ্য দেন.. -- তাহলে সম্পাদ্য বের করো। বুঝিয়ে দিই.. - স্যার এত সহজ সম্পাদ্য বুঝাবেন কী? -- (ফলাফল.. পরীক্ষায় সম্পাদ্য/উপপাদ্যে ১নাম্বার ও আন্সার করতে পারে নাই..) ..আজ ছাত্রীকে উদাহরন দিয়ে বললামঃ আমার এক ফ্রেন্ড ঢাবিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে.. খুব মেধাবী ছাত্রী ও.. তোমাকেও ওর মত হতে হবে.. - স্যার ঢাবিতে আমার এক ভাইয়া পড়ে। ভাইয়ার হেব্বি পাওয়ার আছে। কোনো সমস্যা নাই, আমিও ভর্তি হয়ে যাব.. - জানেন স্যার? ঢাবিতে পড়া ভাইয়াটা আমার অন্যএক ভাইয়াকে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই ভিকারুন্নেসা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। দেখছেন স্যার? ভাইয়ার কত্ত পাওয়ার! -- সত্যি বলছ? - জ্বি স্যার। আমি আপনার সাথে কখনই মিথ্যা বলি না.. -- অহ.. তাহলে তোমার ভাইয়াকে বলো যে তোমাকে নটরডেম স্কুলে ভর্তি করিয়ে দিতে? - দিতে চাইছিল কিন্তু কত্ত দূর? তাই আমার বদলে আমার কাজিন ফারিয়াকে সেই সিক্সে ভর্তি করিয়ে দিয়েছে.. অতঃপর আমি সেন্সলেস। তখন ছাত্রী চোখে পানি ছিটা দিয়ে উঠালো। .. স্যার আপনার কি হইছে? - কিছুনা !! -- স্যার ছোট বেলা থেকে আম্মু আমাকে একটা জিনিস শিখিয়েছে.. তুই কখনো মিথ্যা বলবি না এবং মিথ্যা যারা বলে তাদের উপদেশ দিবি মিথ্যা বলা মহা পাপ.. আমি সেই আদর্শে বড় হয়েছি স্যার.. কিন্তু আপনি সেন্সলেস হয়েও বলছেন কিছু হয় নাই। কত্ত বড় মিথ্যুক আপনি স্যার.. ..আমি আবার সেন্সলেস.. লিখাঃ Hossain Muhammad Palash


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪০ জন


এ জাতীয় গল্প

→ ছাত্রী আমার পুরাই স্মার্ট।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now