বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছাগল আর গাধা

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X একটি লোকের ছিল একটি ছাগল আর এক গাধা। মালিক গাধাটার ব্যাপক যত্ন নিত, ভালো ভালো খাবার খেতে দিল। তা দেখে ছাগলটা ঈর্ষায় জ্বলে পুড়ে যেত। একদিন সে গাধাটাকে শিক্ষা দেয়ার জন্য একটা ফন্দি আঁটল। গাধাটাকে ডেকে বলল, “তোমার জন্য দুঃখ হয় বন্ধু, কী খাটুনিটাই না তোমাকে দিয়ে খাটায় এরা! একবার তোমাকে পেষাই করার যন্ত্রে জুড়ে দিচ্ছে তো আরেকবার কাঁড়ি কাঁড়ি বোঝা টানাচ্ছে। তুমি যদি এ অবস্থা থেকে বাঁচতে চাও তাহলে মৃগীরোগীর ভান করে কোনো একটা খাদে নেমে খানিক বিশ্রাম নাও।” ছাগলের পরামর্শ গাধার খুব মনে ধরল। কিন্তু খাদে গড়িয়ে পড়তে গিয়ে চোট লেগে নানা জায়গায় কেটে গেল তার। গাধার মালিক খবর পাঠাল সেখানকার হাতুড়ে চিকিৎসককে। চিকিৎসক হুকুম দিল ছাগলের রক্ত যোগাড় করার জন্য। তার মত হলে গাধার ক্ষতের ওপর ছাগলের রক্ত ঢালতে পারলেই গাধা ভালো হয়ে যাবে। চিকিৎসকের কথা অনুযায়ী মালিক তার নিজের ছাগলকেই জবাই করে গাধাকে সারিয়ে তুলতে লেগে গেল। ছাগল চেয়েছিল তার কুবুদ্ধির কারণে মালিক গাধাকে শাস্তি দেবে। কিন্তু গাধাকে কুবুদ্ধি দেয়ার পরিণতিতে তার যে জীবন যাবে তা ভাবতে পারেনি ছাগলটি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭০ জন


এ জাতীয় গল্প

→ ছাগল আর গাধা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now