বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চেতনায় বাংলা

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X চেতনায় বাংলা -------------কিরণ আহমেদ (অমিল অক্ষরবৃত্ত ৮+৬) অন্তরেতে অগ্নিঝরা ফাগুন নাচন কৃষ্ণচূড়া পলাশেতে রাঙিন বদন সাধন ভজন বাদ, আজ রুক্ষ হাসি কপালেতে রক্তঝরা দ্রোহের তিলক দীপ্ত কণ্ঠের আওয়াজ উঠে বাতাসেতে যাযাবরের জীবন বাছি নির্নিমেষে। বায়ান্নের রক্তচোষা হায়ানার দল চেতনার ভিত্তিমূলে ভীষণ আঘাত সে আঘাত মোকাবেলায় বাঙালি বীর বিদ্রোহের দাবানলে পুড়ছে হৃদয় বাড়ছে ক্ষত অন্তরেতে গভীর জ্বালায় রাষ্ট্রভাষা বাংলা হবে মোদের গরব টগবগিয়ে ফুটছে রক্ত মরন নেশায় মৃত্যু আজি পদানত মোদের নিকট দৃঢ় পদক্ষেপে তুলি শ্লোগান মিছিল বুলেটেতে বুক পাতি, বীরের মতন কাঁপনধরে বক্ষপটে ঐ হায়ানাদের। বীরের জাতি বাঙালি, ভয় কী মোদের? ভোলার নাচন ভাঙ্গে, আগল লোহার একুশের ত্যাগ বৃথা কেন হবে বলো? সালাম বরকত রফিক জাব্বার আরো নাম নাজানা কতো যে, জীবন প্রয়াণ বাংলা ভাষা মুধু মাখা মায়ের বুলির চর্চা আজি করছে দেখ গভীর মায়ায়। বাংলা ভাষার ধারণ, আজ চেতনাতে মোদের মধুর বুলি, বাংলা ভালোবাসি। ========================== তারিখ: ২১/০২/২০১৭ স্থান: নিজালয় সময়: রাত ০১.২৮ রোজ: মঙ্গলবার।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ চেতনায় বাংলা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now