বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চেনা শহরে-০১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ....চেনা শহরে.... . "একটি তারা,দুটি তারা,তিনটি তারা" -এই কি বলছ এই সব? কিসের তারা? -দেখতে পাচ্ছ না, ওই দেখ ৩ টি তারা একসাথে। -তো কি হইছে? -একটা তুমি একটা আমি আরেকটা আমাদের বেবী। --হুমম স্যার অনেক হইছে। বিয়ে না করেই বেবী নিয়ে চিন্তা করতেছেন? -আরে না, বিয়ে ত একদিন হবেই। - তাহলে তখনি বেবী নিয়ে চিন্তা করবেন। আফাতত এখন যাই অনেক সময় তো হলো আব্বু চলে আসবে। -আরেকটু থাকো না, চাদেঁর আলোয় তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হয় সারাজীবন তোমার পানে চেয়ে থাকি। -শুভ আজ আর বসতে পারবো না - আমার পরিবার সম্পর্কে তুমি ভাল করেই যানো। যদি জানতে পারে তোমার সাথে দেখা করতে আসছি আমার কি হাল করবে একবার ভেবে দেখ? -আচ্ছা যাও,কালকে যেন ঠিক সময়এখানে দেখতে পাড়ি,একদম লেইট করবে না? --কালকে আসা হবে না,আজ শনিবার আবার বুধবার দেখা করবো কারন ঘন ঘন আসলে সন্দেহ করবে। -চলেন মেডাম আপনাকে পৌছে দিয়ে আসি। - হুমম চলেন স্যার হি হি হি। .. .. :-পাখি কে বাসায় পৌছে দিয়ে, আমি আমার গন্তব্যে হাটা শুরু করলাম। যেহেতু অনেক রাস্তা হাটতে হবে, হাতে তেমন টাকাও নেই। ২০ টাকার মত আছে গাড়ীবাড়া হবে না, মানিব্যাগ ভুলে রেখে আসছি তাই হাটতেই হবে। :- পাখি তার আব্বুকে অনেক ভয় পায় আমিও পাই, তাই তাদের বাসার সামনে যেতে আমার ভয়ে গলার পানি শুকিয়ে যায়। মাঝে মাঝে চলে আসি তবে ভয়ের আরেকটা কারনো আছে বটে "কুকুর" তাদের বাসার সামনে ৩ টা কুকুর আছে মনে হয় মানুষ খেকু কারন আমাকে দেখতে পেলে যেভাবে ঘেউ ঘেউ করে আস্তপেলে খেয়ে ফেলবে। তাদের এলাকার সবাই মুটামুটি আমায় চিনে। ঠিক ৫ বছর আগে এই শহরের আমার আর পাখির পরিচয় হয়,পাখি কেমন যেন আলাদা ছিল সবার থেকে, ওকে যদি কেউ গরিবের অভিনয় করতে বলে সে ছেড়া জামা পড়লেও ধরা পড়ে যাবে, কেমন যেন অদ্ভুদ এক আভিজাত্য ছিল তার চেহারায়। পাখি আমাকে তাদের পুরো শহর চিনিয়ে দিয়েছে, শহরের ইট পাথর থেকে শুরু করে পাড়ার চা দোকানিরাও আমাকে আর পাখিকে চিনে! আমাকে তাদের এলাকায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সে কি ভালোবাসার প্রমান দিতে চাইত নাকী স্বভাবতই সে এমন আমোদী তা আমি কোনদিন খেয়াল করি নি, আজও সেটা নিয়ে ভাবতে চাইছি না। . :- অতঃপর বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো মাথাটা চিন চিন ব্যাথা করছে। -- সবাই সবার কাজে ব্যাস্ত, সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আসার আরেকটা কারন আছে পাখির সাথে ফোনে কথা বলবো। :- হ্যালো পাখি? --হ্যা ঠিকমত বাসায় পৌছেছ? :- হ্যা --কি করো এখন? :-তোমার সাথে কথা বলি? --খাইছো? :-হুমম,তুমি? --হ্যা। আচ্ছা বাই কাল কথা হবে, ঘুমিয়ে পরো এত রাত জেগো না। :- আচ্ছা, যাও তুমিও ঘুমাতে যাও। --হুম স্যার যাচ্ছি। :- লাভ ইউ, --সেইম..... :-অতঃপর চলে আসলাম রুমে আগেই বলেছি মাথাটা চিন চিন ব্যাথা করতেছে তাই লেইট না করে ঘুমিয়ে পরলাম। .. .. :-ফোনের শব্দে ঘুম ভাংল, ফোনটা হাতে নিয়ে দেখি পাখির ফোন। রিসিভ করলাম। --শুভ তুমি কোথায়? :-কেন আমার রুমে? --দেখা করতে পারবা এখন? :-হঠাৎ দেখা করবো, এ অসময়ে? --খুব দরকার পাড়বা নাকি সেটা আগে বলো? :-হ্যা আসতেছি।কিন্তু কোথায় আসবো? --আমাদের বাসার সামনে আসো আব্বু বাসায় নেই? :-ঠিক আছে আসতেছি? --মনে যেন থাকে। :-মনে থাকবে মানে আমি অলরেডি রওনা দিছি? :: :: আফাতত পাখিদের বাসার উদ্দ্যশে রওনা দিলাম,ব্রেকফাস্ট টাও করতে পারি নাই। :- এ অটো এখানে দাড়াঁও চলে আসছি, এই নাও তোমার বাড়া। চিন্তা করতেছি বাসায় ডুকবো কি না, তাদের বাসার কুকুর গুল দেখলে আমার অনেক ভয় হয়। তাই আর ভুকামি টা করলাম না, পাখি কে ফোন দিয়ে নিচে আসতে বললাম। :- সে আসা অবদি তাদের বাসার দারোয়ানের সাথে কথা বলছি,সেও আমাকে চিনে পাখি কে আমি ভালবাসি সে এটাও জানে। :- পাখি আমাকে নিয়ে তারাহুরু করে একটা সাইডে নিয়ে গেল যাতে কেও না দেখতে পারে। -- এমন করছো কেন পাখি আর এত সকালে কেন দেখা করতে বললা,তুমি না বলছিলে বুধবার দেখা করবা? :- আর মনেহয় আমাদের দেখা হবে না? -মানে, কি বলছো এ সব? :-হ্যা ঠিক বলেছি। --কি হয়েছে একটু বোঝিয়ে বলতো? :-আব্বু আমাদের সম্পর্কের কথা যেনে গেছে। আর তার জন্যই আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিতে চাইছে। --এখন আমি কি করবো, পাখি তোমাকে ছাড়া আমি বাচঁবো না। :-সেটা বড় কথা না,, আমার বিয়েটা ভাংতে হবে, আর তুমি তোমার পরিবার এর সাথে কথা বলে দেখ কি হয়। -- ঠিক আছে? :-হাতে একদম সময় নেই। যেভাবে পারো আমাকে তুমার করে নাও। অন্যথায় আমি চিরদিনের জন্য হারিয়ে যাবো। --একদম চুপ এমন আর কোন সময় বলবা না? :-আমি কিচ্ছু জানি না ১০--১৫ দিনের মধ্যো যা করার তা করে নাও, আমি গেলাম। :: ::


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ চেনা শহরে-০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now