বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গভীর ঘুমে আচ্ছন্ন আমি। বালিশের নিচে রাখা মোবাইল'টা বার বার বেজে উঠছে.......খুবি বিরক্তিকর ব্যাপার.....!! মধ্য রাতে ঘুমিয়ে মোটেও ঘুম কাটেনি। দু'চোখ মেলে ফোন রিসিভ করারর কোন ইচ্ছেই নেই আমার। কিন্তু রিংটোনের আওয়াজে ঘুমানো আমার জন্যে হারাম হয়ে গেল। কি ব্যাপার.......!! এতো সকালে বার বার কে ফোন করে আমার আমার ঘুমে বারোটা বাজাচ্ছে। ফোনের স্কিনে তাকাতেই দেখি ২৫ টা মিসিড কল.......!! এতে আমি একটুও অবাক হইনি........কারণ, এমন দৃশ্যকর আমাকে প্রায় সময় দেখতে হয়। এতো বার কল যে অবন্তি করেছে তা বুঝতে আমার কোন সন্দেহ রইল না। প্রতিদিন সকালে ঘুম থেকে আমাকে জাগানো ওর নিত্যদিনের কাজে রুপ পেয়েছে। মেয়ে'টা আমাকে শান্তি মত ঘুমুতেও দেয় না........!! ঘুম থেকে জেগে আমার প্রথম কাজ তাকে ফোন করে নিশ্চিত করানো আমি ঘুম কে বিদায় দিয়েছি। আজ ও তার ব্যতিক্রম হল না।
.
আজ বড্ড ক্লান্ত লাগছে......!! মাঠে আজ খেলতে যাব না ঠিক করলাম। প্রতিদিন বিকেলে কলেজ মাঠে ক্রিকেট খেলি। শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই.........তাই আমি বেশ সচেতন শরীর সুস্থ রাখার জন্য। ক্রিকেট খেলা আমার কাছে নেশার মতো বলা যায়........ব্যাটে, বলে পারদর্শী বলেই কলেজের আশেপাশে সবার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ।
আজ খেলতে না গিয়েও পড়লাম বিপাকে......!! কলেজের পাশে এনিদের বাসা। আমার জুনিয়র, ইন্টার ফাস্ট ইয়ারে পড়ে। দুই মাস ধরে এনির সাথে আমার প্রেমের সম্পর্ক। আমার ক্রিকেট খেলা ও বেশ উপভোগ করে বলেই রোজ বাড়ির ছাদে এসে খেলা উপভোগ করে........কিন্তু আজ আমি মাঠে যাইনি বলেই তার যত বিপত্তি......!! ওর চাচাতো ভাই মিরাজ কে বাসায় পাঠাল আমাকে ডেকে নেয়ার জন্য। অসুস্থ হয়ে ও আমার রক্ষা নেই। যেতেই হবে তা আমি ভাল ভাবেই জানি......তা না হলে তো মহা কেলেঙ্কারি.......!!
.
গোধূলি বিকেল,সূর্য ডুবে যাওয়ার পরিক্রম। আশেপাশে কেউ নেই। নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি আর প্রাপ্তি.....প্
রাপ্তি দু'হাত দিয়ে আমার বাহুযুগল জড়িয়ে ধরে মাথা হেলিয়ে দিয়েছে কাধে। বেশ রোমাঞ্চকর মূহুর্ত্ব বলা যায়.....!! মেয়ে টা আমাকে বড্ড বেশি ভালোবাসে। ও সবাই ভুলে যেতে পারবে কিন্তু আমাকে......!! কখনো না।
.
কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। অনিচ্ছাবশত পড়তে বসলাম........পরীক্ষা তো দিতেই হবে। পড়তে না বসে উপায় কোথায়.....!! প্রতিদিন ১১ টা পর্যন্ত পড়লেও আজ ১২ টা পেড়িয়ে গেছে। বই বন্ধ করে ফেবুতে ঢুঁ মারলাম। আলিসার আইডি থেকে ওলরেডি ১৫ টা মেসেজ চলে এসেছে......!! আজ কপালে শনি আছে তা বুঝতে একটু কষ্ট হল না। আলিসা ভারতের কলকাতায় থাকে। ফেবুতে একটু-আধটু লেখালেখি থেকেই পরিচয়। কিন্তু আমার জন্য দুঃখজনক বিষয় মেয়েটা আমার অখাদ্য লেখার প্রেমে পরেছে এমনকি আমার প্রেমে.......কি সাংঘাতিক ব্যাপার....!! আমার অখাদ্য লেখার উপর কেউ ক্রাশিত জানতে পেরে আমার বড্ড হাসি পেয়েছিল। যাইহোক না কেন, মেয়েটা আমার উপর কিছুতেই রাগ করতে পারে না......এমনকি নিজের বিরুদ্ধেও না........!!
.
চারটা সম্পর্কের সাথে আমি জড়িত......!! ব্যাপার টা মোটেও ভাল না। কিন্তু কি আর করার সব ওই ফেব্রুয়ারি মাসের দোষ। গত চার বছরের ফেব্রুয়ারি মাসে একটা করে আমার কপালে জুটেছে চার চারটে প্রেমিকা......!! অবিশ্বাস হলেও সত্যি এই যে, চার জনই প্রেমিক হিসেবে বেছে নিয়েছে আমাকে।
ফেব্রুয়ারি মাস জাতী কে দিয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস, আমাকে দিয়েছে এক হালি প্রপোজ.....!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now