বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বয়ফ্রেন্ড

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X সকালবেলা ক্লাস ছিল । গেট দিয়ে একটু বের হয়েছি এমন সময় উপর তলার আন্টি ডাক দিলেন । আমি উপরে তাকিয়ে দেখি আন্টি বারান্দায় দাড়িয়ে আছে । -জি আন্টি বলেন ! -তুমি কি কলেজে যাচ্ছ বাবা ? -জি আন্টি । -বাবা একটা উপকার করবে ? -জি আন্টি বলেন । -আজকে নিশির বাবা বাসায় নেই আর আমার শরীরটাও ভাল যাচ্ছে না । তুমি কি নিশিকে একটু স্কুলে নামিয়ে দিতে পারবে । নিশি ? এই সকাল বেলা করে ? আমার মনের ভিতর একটা সুক্ষ আনন্দ বয়ে গেল । আজ তাহলে নিশির সাথে রিক্সায় চড়া হয়েই যাবে ! ভালতো ! আমি রিক্সা নিয়ে নিশির জন্য অপেক্ষা করতে লাগলাম । কিছুক্ষন পরেই নিশি নিচে নেমে এল । পরনে স্কুল ড্রেস আর হাতে পানির ফ্লাক্স । আমার কেন জানি নিশিকে দেখে হাসি চলে এল । যেন পিচ্চি একটা বাচ্চা ! কিন্তু এই পিচ্চি মেয়ের সে কি ভাব ! আমি নিজে কত বার নিজে রিক্সায় নিয়ে ঘুরতে চেয়েছি কিন্তু নিশি আমাকে একদমই পাত্তা দেয় নি । এই তো মাস খানেক আগের কথা । আমি রিক্সায় করে আসছিলাম । দেখি নিশি ওর স্কুলের সামনে দাড়িয়ে আছে । গেটের কাছে । বোধহয় ওর মায়ের জন্য অপেক্ষা করছে । আমি এই ব্যাপারটা এখনও ঠিক বুঝি না । এতো বড় মেয়েকে কেউ সাথে করে স্কুলে নিয়ে যায় ? আবার সাথে করে স্কুল থেকে নিয়ে আসে ? আমার তো মনে হয় নিশির বান্ধবীরা এই ব্যাপারটা নিয়ে হাসিহাসি করে । আমি রিক্সা থামিয়ে নিশিকে বললাম -বাসায় যাবে না ? নিশি কেমন মুখ শুখনো করে বলল -জি যাবো । -তা এখানে দাড়িয়ে কেন আছো ? -আম্মু আসবে । -তোমার স্কুল ছুটি হয় কয়টায ? -দেড়টায় । আমি ঘড়ি দেখলাম । প্রায় দুটো বেজে গেছে । -আরে অনেক্ষণ ধরে অপেক্ষা করছো তো । আসো ! আমার সাথে আসো । -জি না । আম্মু বকবে । -আরে বকবে না । এসো । -জি না আপনি চলে যান । আপনার সাথে রিক্সায় চড়বো না । আমি আরো কিছু বলতে চাইলাম কিন্তু বললাম না । আসে পাশের কয়েকজন কৌতুহলী চোখ আমাদের উপর ছিল । আমি কিছু না বলে চলে এলাম । মনের ভিতর সুক্ষ একটা অপমান বোধও হচ্ছিল । যখন বাসায় আসলাম তখন দেখি নিশির আম্মু বাসা থেকে বের হচ্ছে । আমি কেবল আন্টিকে বললাম -নিশি স্কুলের সামনে দাড়িয়ে আছে । -আজকে একটু দেরী হয়ে গেছে । -হুম । আমি ওকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ও আমার সাথে আসতে চাইলো না । আন্টি আমার দিকে একটু তাকিয়ে থেকে চলে গেল তাড়াহুড়া করে । সেদিন নিশিকে নিজে ডেকেও রিক্সায় চড়াতে পারি নাই আর আজকে নিশি নিজে এসে আমার রিক্সায় চড়তেছে ! এই হল মজা ! নিশি রিক্সায় উঠে বসলো ! কেমন যেন একটু জড়সড় আর চুপ চাপ ! আমি আছি আনন্দে । মনের ভিতর একটা ফুর্তি ফুর্তি লাগছে । মেয়ে হিসাবে নিশির সুনাম সারা এলাকা জুড়েই। অনেকে ওর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছে কিন্তু নিশি কাউকেই ঠিক পাত্তা দেয় নি । আর ওর সাথে একই বাসায় বাড়িতে থাকার কারনে এমনিতেই পাড়ার অন্য ছেলে গুলোর ঈর্ষার পাত্র ছিলাম আর আজকে ওর সাথে রিক্সাতে চড়তে পেড়ে তো তাদের ঈর্ষার আগুনে আর একটু কেরোসিন ঢেলে দিলাম ! আমি কেবল একটু অপেক্ষা করছি কেউ একজন দেখুক ! একজন দেখলেই সারা পাড়া জেনে যাবে ! আমি এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু কোথাও কেউ নাই । নাহ ! পোলাপাইন কামের সময় থাকে না । মোড়ের মাথায় এসে কাউকে আশা করেছিলাম কিন্তু এখানেও নাই ! অবশ্য এতো সকালে কেউ ঘুম থেকেই উঠে নাই মনে হয় ! নাহ হল না ! কাজ হল না ! -কি ব্যাপার এতো বার এদিক ওদিক তাকাচ্ছেন কেন ? কাকে খুজছেন ? -যে কাউকে ? -মানে ? -মানে হল একজন কে খুজতে যে আমাদের কে একসাথে দেখুক ! নিশি আমার দিকে কেমন অবিশ্বাসের চোখে তাকালো ! তারপর বলল -আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ! আপনি কেন চাচ্ছেন কেউ আমাদের দেখুক ? আমি অবাক হওয়ার ভান করে বললাম -আরে তোমার সাথে রিক্সায় উঠলাম এটা কেউ দেখবে না ? নিশি আমার থেকেও অবাক হওয়ার ভাব করে বলল -কেন শুনি ? -আরে সুন্দরী মেয়ের সাথে রিক্সায় উঠলাম যদি সেটা যদি কাউকে দেখাতেই না পারলাম তাহলে কি লাভ বল ! নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে বলল -আচ্ছা ! আমার সাথে রিক্সায় উঠলেন সেটাতে কোন অনুভুতি নাই কেউ দেখলো না এইটাই আপনার কাছে বড় ব্যাপার? এই বলে নিশি অন্যদিকে তাকালো ! আমি কেবল অবাক হয়ে লক্ষ্য করলাম নিশি মুখ ভার করে ফেলেছে ! -আরে ! তা হবে কেন ? তোমার সাথে রিক্সায় ওঠা সত্যি ...... আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম । আমার মনে কেবল একটা প্রশ্নই দোলা দিল কি ব্যাপার নিশি এই ভাবে রাগ করলো কেন ? কেন রাগ করলো ? -এই ! শুনো ! কোন খোজ নাই ! আমি যে ওর পাশে বসে আছি বা আমি যে ওকে কিছু বলতেছি কোন খোজ নাই ! এই মেয়ে গুলাকে বোঝতে পারে কার সাধ্য ? সেদিন এই মেয়েই আমার সাথে রিক্সায় উঠতে চায় নাই আর আজকে যখন রিক্সায় উঠেছে আমি আনন্দিত কিনা এই নিয়ে রাগ করে বসে আছে । আশ্চর্য !! কি করবো ? আর খুব বেশি সময় নেই নিশির স্কুল আসতে ! মেয়েটা যদি মুখ গোমড়া করেই নেমে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে ! জীবনের প্রথমে নিশির সাথে রিক্সায় উঠলাম আর শেষ হল একটা মুখ গোমড়া দিয়ে ! আমি সাহস কর নিশির হাত ধরে এদিকে টান দিলাম ! একটা ঝাড়ি খাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখলাম নিশি কিছু বলল না ! নিশি হাত ছাড়িয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে শান্ত কন্ঠে বলল -কি বলবেন বলেন ? -তোমার হাতে কোন পাওয়ার ষ্টেশন আছে ? বা নেগেটিভ চার্জ ? -মানে কি ? -না তোমার হাত ধরেই আমার সারা শরীরে কেমন একটা কারেন্ট প্রবাহিত হল ! আমি মানে আমার রক্তের গ্রুপ এ পজেটিভ কিনা ! নেগেটিভ পজেটিভে সংঘর্ষ !! -ফাজলামো করেন ? -না সত্যি ! দেখ ! আর একবার হাত ধরতে দেও ঠিক আবার শক খাবো ! এই দেখো ! এই বলে আমি আবার ওর হাত ধরলাম ! এবং একটা শক খাওয়ার মত অভিনয় করলাম ! নিশি আবার ওর হাত ছাড়িয়ে নিল ! -আরে দেখো না ! -হয়েছে ! আপনার আর ঢং করতে হবে না ! নিশির মুখে হাসি ফুটলো ! যাক হাসিতো ফুটলো ! -আপনি খুব ফাজিল ! -আর তুমি খুব সুন্দর ! -হয়েছে ! লজ্জা শরম কিচ্ছু নাই ! -আচ্ছা ! দাড়াও যাবার সময় তোমার খবরই আছে ! -ইস ! আপনার সাথে গেলে তো ! -মানে কি ? একা একা কিভাবে যাবা ? তোমার মায়ের না শরীর খারাপ ! এই জন্যই তো আমাকে দেহরক্ষী করে পাঠালো ! -পাহারাদার !! -পাহারাদার ? আরো কিছু বলার ছিল কিন্তু দেখলাম নিশির স্কুল চলে এসেছে ! নিশি নেমে গেল ! যাওয়ার সময় কেবল বলল -আমার স্কুল দেড় টায় ছুটি হয় ! -আমি জানি ! কলেজে দুইটার দিকে এটা ক্লাস ছিল । ক্লাসটা না করেই এলাম ! কলেজ লাইফে একটা দুইটা ক্লাস না করলে কোন ব্যাপার না ! রিক্সা নিয়ে এসে দেখি নিশি দাড়িয়ে আছে । রিক্সা থামাতেই ও রক্সায় উঠে বসলো ! কোন কথা ছাড়াই ! আমি আসে পাশে একটু লক্ষ করে দেখলাম বেশ কিছু কৌতুহলী চোখ আমাদের দিকে তাকিয়ে আছে ! -চলুন ! রিক্সাওয়ালা মামাকে চালাতে বললাম -ওরা কি তোমার বান্ধবী ? -হুম ! -তোমার বান্ধরীরা আমাদের দিকে এভাবে তাকিয়ে ছিল কেন ? -আপনাকে দেখছিল ! -আমাকে ? কেন ? নিশি একটু হেসে বলল -এমনি ! -আচ্ছা তুমি ওদের কি বলেছ ? -কি বলবো ? -না মানে একটা ছেলের সাথে একই রিক্সায় আসলে আবার যাচ্ছ ! তাদের মনে তো একটা কৌতুহল আসতেই পারে ! তাদের কে কি বলেছ ? -শুনুন কি বলেছি বা কি বলবো সেটা আমার ব্যাপার ! আপনি আপনার টা চিন্তা করেন । আপনার ঐ পাড়ার লোকদের ফোন দেন । সকাল বেলা না আফসোস হচ্ছিল কেউ দেখলো না ! এখন দেখুক ! -সত্যিই ফোন দেবো ? -দেন । আমারতো আর ভয় নাই ! আমি একটু হাসলাম । বললাম -না থাক ! কেউ দেখুক বা না দেখুক, কিছু যায় আসে না ! একই সাথে রিক্সায় চড়েছি এটাই বড় কথা ! হঠাৎ নিশি রিক্সা দাড়াতে বলল ! -কি হল ? -কিছু না ! -তাহলে রিক্সা দাড়াতে বললে কেন ? নিশি আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলল -এই জন্যই আপনার এতো দিনে কোন গার্লফ্রেন্ড হয় নাই ! -মানে কি ? -মেয়েদের কিভাবে পটাতে হয় আপনার জানা নাই ! সকাল বেলা যখন সাহস করে হাত ধরেছিলেন মনে হয়েছিল নাহ, আমি যেই রকম ভেবেছিলাম আপনি সেই রকম না ! কিন্তু এখন দেখছি সেই রকমই । -মানে কি ? -মানে বুঝেন না । এই গরমের বেলায় একটা মেয়ে আপনার সাথে রিক্সায় যাচ্ছে ! মেয়েটার গরম লাগছে না ? -আচ্ছা ! বাতাস করবো ? গরম লাগছে ? আমার কথায় নিশি বেশ বিরক্ত হল ! কিছুক্ণ সরু চোখে তাকিয়ে রইলো আমার দিকে তারপর চোখের ইশারায় দেখিয়ে দিল । আমি ওর চোখ ইশারার দিকে তাকিয়ে দেখালাম ওখানে একটা একটা আইসক্রিমের ভ্যান ! আমি মুহুর্তের ভিতরেই বুঝে গেলাম কি করতে হবে । আসলেই আমি একটা গাধা ! নিশিকে তো আরো আগেই আইসক্রিম খাওয়ানোর দরকার ছিল । লাফ দিয়ে দুটো চকবার কিনে আনলাম । যখন আমাদের রিক্সাটা পাড়ার ভিতর এসে ঢুকলো দেখলাম মোড়ের কাছে আমাদের এলাকার বেশ কিছু পোলাপাইন দাড়িয়ে আছে । আমাকে আর নিশিকে এক রিক্সায় দেখে ওদের চোখ বড় বড় হয়ে গেছিল ! ওদের সামনে দিয়ে যখন আমাদের রিক্সাটা যাচ্ছিল আমার নিজের কাছে তখন মনে হচ্ছিল যে আমি এই এলাকার রাজা ! নিজের রানী কে নিয়ে রিক্সা ভ্রমনে বের হয়েছি । মুখে একটা বিজয়ীর হাসি ! আমার প্রজা গুলো আমাকে দেখে সালাম ঠুকছে ! বাসার কাছে যখন রিক্সা থেকে নামলাম নিশি আমাকে বলল -আপনার আশা তো পুরন হল ! সবাই তো দেখলো ! এখন নিশ্চই সবাইকে গিয়ে গাল গল্প দিয়ে বেরাবেন ! -না ! না ! ছিঃ ! আমাকে দেখে তোমার এমন ছেলে মনে হয় ? -না্হ ! মনে হবে কেন ! আমি জানি ! শুনুন আমি আশা করবো আপনি যা বলবেন সত্যটা বলবেন ! আমি বললাম -আচ্ছা আমি সত্যটাই বলবো ! নিশি আমার কথা শুনে একটু খুশি হল মনে হল ! বলল -আপনি একটা কথা জানতে চেয়েছিলেন না ? -কোন টা ? -ঐ যে আমার বান্ধবীদের আপনাকে নিয়ে আমি কি বলেছি ? -হুম ! -এই নিন ! এই কাগজে লেখা আছে ! নিশি আমার দিকে একটা দুমড়ানো কাগজ এগিয়ে দিয়েই ভিতরে চলে গেল । চলে গেল বললে ভুল হবে ! দৌড় দিল ! আমি কাগজটা খুলতেই একটা ধাক্কার মত খেলাম ! সেখানে কেবল একটা শব্দই লেখা ছিল ! "বয়ফ্রেন্ড" !!! . অপু তানভীর


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ ♥ভাই যখন বয়ফ্রেন্ড!♥
→ আমার বয়ফ্রেন্ড মারা গেছে ২
→ আমার বয়ফ্রেন্ড মরে গেছে
→ *বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড!!!
→ ভৌতিক বয়ফ্রেন্ড
→ বয়ফ্রেন্ড"
→ পিচ্চি বয়ফ্রেন্ড
→ রবোট বয়ফ্রেন্ড
→ আদর্শ বয়ফ্রেন্ড
→ গুন্ডা বয়ফ্রেন্ড
→ নীল পরীর বয়ফ্রেন্ড
→ বয়ফ্রেন্ড
→ নোয়াখালীর বয়ফ্রেন্ড বরিশালের গার্লফ্রেন্ড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now