বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রেম্রাচাই চৌধুরি বলল, আমার ঠাকুরর্দা মাইসাং চৌধুরি তাঁর বেডরুমে খুন হয়েছিলেন। তুমি কিন্তু মাইসাং ভিলার দোতলার বেডরুমে রাতে থেকো না শোয়েব।
তথাস্তু। আমি বললাম। আমি একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখায় হাত দিয়েছি। সিদ্ধান্ত নিলাম কমলছড়ি চলে যাব। তখনও বুঝিনি যে কী ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি হতে চলেছি … বুনো শিয়ালের ডাকে আমার শরীরের রক্ত জমে যাবে …
ঢাকা শহরে বড় হৈহল্লা। লেখাটা শেষ করার জন্য নিরিবিলি একটা জায়গা চাই। আমার বন্ধু রেম্রাচাই চৌধুরিদের কমলছড়িতে একটা ভিলা আছে শুনেছি; ওকে ফোন করলাম। ও অবশ্য এটা-ওটা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। কমলছড়ির মাইসাং ভিলাটা নাকি ভালো না। অভিশপ্ত। ওদের পরিবারের কেউই নাকি দীর্ঘদিন ধরে কমলছড়ির মাইসাং ভিলায় যায় না। আমি ওর কথায় পাত্তাই দিলাম না। উলটো ওকে বললাম, অভিশপ্ত হলেতো ভালোই। বেশ একটা লেখার প্লট পেয়ে যাব। আমার কমলছড়ি যাওয়ার ব্যাপারে রেম্রাচাই চৌধুরি যেন অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিল।
সিলভার কালারের ফিয়াট পালিওসটা চালিয়ে সিধে কমলছড়ি চলে এলাম। (রেম্রাচাই চৌধুরি ডিটেইস ঠিকানা বলে দিয়েছিল) জায়গাটা খাগড়াছড়ি সদরের বেশ খানিকটা পুবদিকে । মাঝখানে পাথর ভরতি খরস্রোতা একটি পাহাড়ি নদী; সে নদীর নাম চেঙ্গী । সে পাহাড়ি নদীর নির্জন তীর ঘেঁষে বাঁশবনে ঘেরা বেশ উঁচু একটি টিলায় পিচ রাস্তার পাকদন্ডীর পথ ঘুরে ঘুরেউঠে গেছে । দু’ পাশে দীর্ঘ ইউক্যালিপ্টাস গাছ। ফিয়াটটা নিয়ে ওপরে ওঠার সময় ইঙ্গিনের শব্দে শিশির ভেজা পাতার ওপর দিয়ে একটি খরগোশ কি দুটি কাঠবেড়ালী সুরুৎ সুরুৎ এদিক- ওদিক পালিয়ে যাচ্ছিল।
টিলার ওপরে অনেকটা হলদে সূর্যমূখীর বাগান। একপাশে পেঁপে, লিচু, সফেদা আর পাহাড়ি কলার বোঝ ছাড়াও মাল্টা, কমলা, আগর আর কফিগাছও চোখে পড়ল। টিলা থেকে ঢালু হয়ে নেমে যাওয়া ঢালে আনারসের ক্ষেত। ভিলার পিছনে ঘন বাঁশঝাড় । তার ভিতর দিয়ে একটা সরু পথ। ঝোপঝাড়ে ঢাকা একটা পাকা দালানোর মতন কাঠামো চোখে পড়ল। জিনিসটা যে কী তা ঠিক বোঝা গেল না। তবে বুনো শেয়াল দেখলাম। একসঙ্গে বেশ ক’টা বন্য শৃগাল দেখে অস্বস্তিই লাগল।
আরাকানি স্টাইলের বার্মা টিকের কালো রঙের কাঠের দোতলা বাড়িটিই ‘মাইসাং ভিলা’ । এক তলায় বিশাল বারান্দা, কাঠের মেঝে, বিশাল বৈঠকখানা। আসলে ভিলাটির একতলা আর দোতলায় রুমগুলি বেশ বড়-বড়। বেশ আলোবাতাস খেলে। সবচে বড় কথা হল ভিলাটি ভারি নির্জন। লেখালেখির জন্য ভারি উপযুক্ত।
একতলার বৈঠকখানার দেয়ালে আভিজাত্যের প্রতীক হিসেবে বুঝছে পুরনো আমলের একটি গাদা বন্দুক, একটি বুনো শিয়ালের স্টাফ-করা মাথা আর বারো ইঞ্চি একটি বার্মিজ কিরিচ। দেয়ালের অন্য পাশে একজন বৃদ্ধের রঙিন একটি তৈলচিত্র টাঙ্গানো । ইনিই সম্ভবত রেম্রাচাই চৌধুরির ঠাকুরর্দা মাইসাং চৌধুরি । কিছুটা মঙ্গেলয়েড চেহারার বেশ সৌম্যদর্শন বৃদ্ধ। পরনে শেরওয়ানি। মাথায় পাগড়ি। কোমরে তরবারি ঝুলছে। কমলছড়িতে এককালে নাকি রেম্রাচাই চৌধুরির পরিবারের বেশ প্রভাবপ্রতিপত্তিছিল। মাইসাং চৌধুরিই পরিবারের কর্তা। আরাকানে রত্ন পাথরের ব্যবসা ছিল। রেম্রাচাই চৌধুরির মুখে শুনেছি ইনিই ব্রিটিশ আমলে মাইসাং ভিলাটি তৈরি করেছেন । রেম্রাচাই চৌধুরি যে ঠাকুরর্দার গল্প করত- তা কিন্তুনয়; বরং কী এক অজ্ঞাত কারণে এড়িয়েই যেত। রেম্রাচাই চৌধুরি পরিবার-পরিজন নিয়ে ঢাকাতেই থাকে। পাকিস্তান আমল থেকেই নাকিতারা কমলছড়ি আসে না। কেন আসে না -সেও এক রহস্য।
মাইসাং ভিলা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার আছে । ছোটখাটো হলুদাভ গড়নের
মাঝবয়েসি স্থানীয় আদিবাসী লোকটার নামটি ভারি অদ্ভূত – য়ংদ্দ । (জানি না সঠিক বানান লিখতে পারলাম কিনা ) য়ংদ্দ সব্যসাচী ধরণের লোক; বাগানে মালির কাজও করে দেখলাম। টিলার খাড়া ঢালে আনারস ক্ষেতে উবু হয়ে বসে থাকে। ওই গড়ানো ঢালে কীভাবে যে শরীরের ভারসাম্য ধরে রাখে সেটাও একটা বিস্ময়।
আমি আবার ঘন ঘন চা খাই। টি-ব্যাগআর গুঁড়ো দুধের কৌটো সঙ্গেই এনেছি। চিনি আনতে ভুলে গেছি। য়ংদ্দকে বাজার করার জন্য টাকা দিয়েছি; কাছেই একটা বাজারে গিয়ে বাজার-টাজার করে ফিরে আসার সময় এক কেজি চিনিও নিয়ে এল । লোকটা বাংলা বলতে পারে কিনা সে বিষয়ে আমার খানিকটা সন্দেহই ছিল। তবে বাজারের টাকা ফেরত দেবার সময় বুঝলাম য়ংদ্দ কেবল বাংলা ভালোই বোঝে না, চমৎকার বাংলা বলতেও পারে।
কার্তিক মাসের শুরু। সকাল-সন্ধ্যায় টিলার বাঁশঝাড়ে আর আনারস ক্ষেতের ওপরে হালকা কুয়াশা ছড়িয়ে থাকে। দোতলার পুব দিকের বারান্দায় বসে লিখি। গায়েউষ্ণ রোদ এসে পড়ে। ভারি আরাম লাগে আমার। কমলছড়ি মাস দুয়েক থাকব। আশা করি ততদিনে লেখাটা শেষ করে ফেলতে পারব।
কমলছড়ি আসার পরদিন সকালেই রেম্রাচাই চৌধুরির ফোন পেলাম। ( মোবাইলে তখনও সামান্য চার্জ ছিল)
কি সোয়েব? অসুবিধে হচ্ছে না তো?
আরে না না। রাজার হালে আছি। তোমাদের এই য়ংদ্দ কিন্তু বেশ।
অস্বাভাবিক কিছু দেখলে নাকি?
না,না। এখনও দেখিনি। কপাল মন্দ হলে যা হয় আর কী!
সাবধানে থেকো কিন্তু।
আচ্ছা, থাকব।
রেম্রাচাই চৌধুরি কিছু বলার আগেই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। যাক, সমস্যা নেই। আমি তো ওই জিনিসটা কমলছড়ি পৌঁছেই অফ করে রাখব ভেবেছিলাম।
খুব ভোরে উঠে গায়ে চাদর জড়িয়ে হাঁটতে বেরোই। টিলা থেকে কুয়াশাছড়ানো পাকদন্ডীর পথ দিয়ে ধীরে ধীরে নেমে আসি নীচে। শব্দহীন নির্জন চেঙ্গী নদীটি ভোরবেলা ছবির মতন স্থির হয়ে থাকে । নদীর পাড়ে পাড়ে বড়-বড় পাথর। তারই একটার ওপর বসে থাকি। অনেকক্ষণ। তরুণ বয়েসে ধ্যান করতাম। সেই নির্মল অনুভূতি অনেক বছর পর আবার ফিরে পেলাম।
চেঙ্গী নদীর পাড় ঘেঁষে একটা পুরাতন বৌদ্ধবিহার। বিহারের তোরণদ্বারের ওপরে এক সিমেন্টের স্ল্যাবের ওপর বাংলায় লেখা: ‘কমলছড়ি মাঝ্যাং বিহার’। দু-একটিঅক্ষর ক্ষয়ে গেছে। ঠিকমতো বোঝা যায় না। তোরণদ্বারের বাঁ পাশে বিশাল একটি কৃষ্ণচূড়া গাছ। ভিতরে অপরিসর একটি সিমেন্টের চাতাল। চাতালে অজস্র শুকনো পাতাপড়ে ছিল । উবু হয়ে চটি খুলে ভিতরে পা বাড়ালাম। ধূপ ধূপ একটা মিষ্টি গন্ধ ভাসছিল বাতাসে। বিহারের উত্তর দিকে বড় একটা কক্ষে কাঠের একটি বুদ্ধমূর্তি ।প্রায় আট ফুট উঁচু।
বুদ্ধমূর্তির সামনে পদ্মাসনে বসে বৃদ্ধ ভিক্ষু। ধ্যানে বসেছেন মনে হল। বৃদ্ধের পরনে লাল রঙের চীবর। মসৃনভাবে মাথা কামানো। গভীর প্রশান্তময় দৃশ্যটা আমার অত্যন্ত ভালো লাগছিল। আমি নিঃশব্দে কক্ষের ভিতরে ঢুকে বৃদ্ধের পাশে বসলাম।চোখ বুজতেই গভীর এক অনুভূতিতে ডুবে গেলাম।
কতক্ষণ যে ধ্যানের মধ্যে কাটল …
চোখ মেলে তাকিয়ে দেখি বৃদ্ধ ভিক্ষু আমার দিকে তাকিয়ে আছেন। চোখে ক্ষীণ বিস্ময়ের রেখা। চওড়াকপালে ভাঁজ পড়েছে। বৃদ্ধের পাশেএকটি বড় তামার পাত্র। তাতে টলটলে পানি। পানিতে কয়েকটি পদ্মপাপড়ি। বৃদ্ধ একটি পদ্ম পাপড়ি তুলে আমার দিকে ছুড়ে দিলেন। কী ঠান্ডা আর সুগন্ধী পাপড়ি। হৃদয়েগভীর প্রশান্তি অনুভব করলাম। আমি তখনও বুঝিনি যে ওই মন্ত্রপূতঃ পদ্ম পাপড়িটি আমাকে ভয়ঙ্কর এক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। বৃদ্ধ ভিক্ষু কোনও কথা বলছেন না। কোনও প্রশ্নও করছেন না। তিনি হয়তো মৌনব্রত পালন করছেন। আমি তাকে বিরক্ত না করে একটু পর বিহার থেকে বের হয়ে এলাম।
আজও খুব ভোরে হাঁটতে বেরিয়েছি। গায়ে চাদর জড়িয়ে কুয়াশার চাদর ছিঁড়ে পাকদন্ডীর পথ বেয়ে নীচে নামছি। একটা বুনো শেয়াল ওদিকে দৌড়ে পালিয়ে গেল। মনের মধ্যে কেমন একটা ক্ষীণ অস্বস্তি হচ্ছিল আমার। রাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর আর ঘুম হয়নি। ঘরে আবছা অন্ধকার। জানালার কাছে চাঁদের আলো। ঘরের মধ্যে কে যেন। য়ংদ্দ? না। দরজা তো বন্ধ। বাতাসে হালকা ধূপের গন্ধ। নারীমূর্তি মনে হল। চেয়ারের ওপর রাখা আমার ব্যাগের ওপর ঝুঁকে কী যেন দেখছে। হ্যালুসিনেশন? বুঝতে পারলাম না। তারপর আর কাউকে দেখতে পাইনি… রেম্রাচাই চৌধুরির ঠাকুরর্দানাকি তার বেডরুমে খুন হয়েছিলেন।আমি দোতলার যে ঘরে থাকি সেই ঘরটাই মাইসাং চৌধুরির বেডরুম কিনা বলতে পারব না। কই, য়ংদ্দ তো এ নিয়ে আমাকে কিছু বলল না। ওকি জানে মাইসাং ভিলাটি অভিশপ্ত? কিন্তু, রাতে আমি ঘরে কাকে দেখলাম? আমার মনের মধ্যে অস্বস্তির এই কারণ …
বড় একটি পাথরের ওপর চেঙ্গী নদীর পাড়ে এত ভোরে একজন লোক বসে আছে দেখে আমি অবাক হলাম। কে লোকটা? মাঝবয়েসি লোকটার গায়ে ছাই- ছাই রঙের নকশাদার বার্মিজ চাদর; মাথায় কমলা রঙের উলের নেপালি টুপি। ছোটখাটো গড়নের লোকটা স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কেউ? ঠিক বোঝা গেল না। ধীরে ধীরেহেঁটে লোকটার কাছে গেলাম। বাঙালি বলেই মনে হল। বেশ কালোই মুখের রং, ভাঙ্গা চোয়ালে খোচা খোচা পাকা দাড়ি গোফ। আমাকে দেখে দু’হাত জড়ো করে সাবলীল ভঙ্গিতে বললন, নমস্কার।
আমি মৃদু হেসে মাথা নাড়লাম।
লোকটার দীর্ঘ কালো সরু আঙুল। মধ্যমায় টকটকে লাল রঙের প্রবাল।কী কারণে মনে পড়ে গেল রেম্রাচাই চৌধুরির ঠাকুরর্দা মাইসাং চৌধুরির আরাকানে রত্নপাথরের ব্যবসা ছিল।
লোকটা বলল, আমার নাম যামিনীরঞ্জন। থাকি লংগদু। আমার পূর্বপুরুষ অবশ্য বার্মায় সেটল করেছিলেন। এখন কাঠের ব্যবসা করি। লিজ নেওয়ার জন্যেই এদিককার জঙ্গল দেখতে এসেছি। তা আপনি?
আমি আমার পরিচয় দিলাম।
যামিনীরঞ্জন বলল, বসুন না।
বড় একটি পাথরের ওপর আমি পা ঝুলিয়ে বসলাম। এই নির্জন ভোরে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না যদিও- তবে আমি লেখালেখি করি বলেই হয়তো মধ্যমায় টকটকে লাল রঙের প্রবাল পরা লোকটা সম্বন্ধে ভারি কৌতূহল হচ্ছিল আমার।
যামিনীরঞ্জন জিজ্ঞেস করল, তা, আপনি এদিকে কোথায় এসেছেন?
আমি উঠেছি এই কাছেই। মাইসাং নামে একটি ভিলায়।
যামিনীরঞ্জন চমকে উঠল মনে হল। তারপর অদ্ভূত চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি লোকটাকে আশ্বস্ত করার জন্য চট জলদি বললাম, এখানকার চৌধুরি পরিবারে ছোটছেলে রেম্রাচাই চৌধুরি আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। আমি একটা উপন্যাস লেখায় হাত দিয়েছি। শহরের হৈহল্লা আমার ভালো লাগছিল না। লেখাটা শেষ করব বলে নিরিবিলি একটা জায়গা দরকার ছিল আমার । রেম্রাচাই চৌধুরিদের কমলছড়িতে একটা ভিলা আছে জানতাম । ওর সঙ্গে টেলিফোনে কথা বলে সিধে কমলছড়ি চলে এলাম।
কবে এসেছেন? যামিনীরঞ্জনের কন্ঠস্বর কেমন গম্ভীর শোনালো।
এসেছি গত পরশু বিকেলে। বললাম। চারিদিকে তাকালাম। দূরে চেঙ্গী নদী নদীতে একটি সাম্পান। ধূসর কুয়াশার ভিতর দৃশ্যটা কেমন অলৌকিক দেখায় । একটা সিগারেট ধরাবো কিনা ভাবলাম।
হুমম। বুঝেছি। তা আপনি মাইসাং চৌধুরি নাম শুনেছেন তো? যামিনীরঞ্জন জিগ্যেস করলেন।
হ্যাঁ, হ্যাঁ। শুনেছি। তিনি রেম্রাচাই চৌধুরির ঠাকুরর্দা।
হ্যাঁ। এই কমলছড়িতে এককালে মাইসাং চৌধুরি বিস্তর প্রভাব প্রতিপত্তি ছিল। আগে তার পরিবার মাটিরাঙ্গা ছিলেন । পরে কমলছড়ি চলে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় বাঙালি কুলি সরবরাহ করে মাইসাং চৌধুরি বিস্তর অর্থসম্পদের মালিক হন। কমলছড়িতে টিলা ইজারা নিয়ে একটি ভিলা তৈরি করেন। বলে যামিনী রঞ্জন চুপ করে রইল। একটু পর এদিক -ওদিক চেয়ে লোকটা বলল, আমি আমার বাপ-ঠাকুর্দার কাছে শুনেছি মাইসাং চৌধুরি লোকটা নাকি আধা-উন্মাদ ধরনের ছিলেন। বুনো শিয়াল পুষতেন। যে জন্য স্থানীয় লোকেরা মাইসাং চৌধুরির টিলাকে বুনো শিয়ালে টিলা বলে। মাইসাং ভিলার পিছনে বাঁশবনে ভিতরে একটি দালানে মধ্যরাতে গুপ্ত তান্ত্রিক সাধনা করতেন মাইসাং চৌধুরি । অবশ্য অতি গোপনে । এই সাধনাই তার জীবনে কালহয়ে দাঁড়ায়।
কি ভাবে? আমি কৌতূহল বোধ করি। গল্পের আবহ পাচ্ছি। আমি কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীই যে লিখি তা নয়, রহস্য গল্পও লিখি।
বলছি। যামিনীরঞ্জন বলল। ধীরে ধীরে চারধারে রোদ ফুটে উঠছিল। চেঙ্গী নদীর পাড়ের গাছপালায় কাকপাখিরা ডাকছিল। নদীতে একটা সাম্পানে একজন কিশোর দাঁড়িয়ে লগি ঠেলছিল । আমার একবার মাঝ্যাং বিহারে যাবার ইচ্ছে ছিল। বুদ্ধমূর্তির সামনে লাল রঙের চীবর পরা বৃদ্ধ ভিক্ষুর ধ্যানরত গভীর প্রশান্তময় দৃশ্যটা আমাকে টানছিল।
যামিনীরঞ্জন বলল, ব্রিটিশ আমলেরকথা। আমি আমার বাপঠাকুর্দার কাছে শুনেছি। আরাকানের রাহেংনগর থেকে থিরিথুধম্মা নামে এক আরাকানি বৌদ্ধ তান্ত্রিক কী কারণে কমলছড়ি পালিয়ে এসেছিল। থিরিথুধম্মার সঙ্গে ছিল অমঙ্গলী নামে এক অত্যন্ত রূপবতীএক যুবতী । অমঙ্গলী ছিল থিরিথুধম্মার সাধনসঙ্গিনী। থিরিথুধম্মা তান্ত্রিক বৌদ্ধ শুনে মাইসাং চৌধুরি তাকে মাইসাংভিলায় আশ্রয় দেন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now