বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বইয়ের নাম : হিমুর আছে জল
লেখকের নাম : হুমায়ূন আহমেদ
প্রকাশনীর নাম : অন্যপ্রকাশ
ব্যক্তিগত রেটিং : ৯/১০
ক্যাটাগরি : উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা : ৭৯ পৃঃ
মূল্য : ১৫০ টাকা
রিভিউ : ২
ছোট লঞ্চ দুলছে। একবার বাঁদিকে কাত হচ্ছে, আরেকবার ডানদিকে কাত হচ্ছে। সারেঙের অ্যাসিসটেন্ট হাবলু এসে জানিয়ে গেছে, স্যার লঞ্চ ডুবল বইলা।
সময়ের অপেক্ষা। সব কিছুতেই 'অপেক্ষা' থাকে। ফাঁসির আসামিও অপেক্ষা করে কখন দড়ি গলায় পরবে। কখন জল্লাদ হ্যাঁচকা টান দিবে।
আমি এবং তৃষ্ণা বসে আছি কেবিনে। কেবিনের দরজা বন্ধ। আমাদের সামনে কম্পমান মোমবাতি। মোমবাতিও অপেক্ষা করছে কখন সে দমকা বাতাসে নিভবে।
এই অংশটি হিমু সিরিজের অন্যতম বই 'হিমুর আছে জল' বইয়ের। একটি লঞ্চকে কেন্দ্র করে এই গল্প। আর সেই লঞ্চে আছে হিমু। হিমুর সাথে আছে কিছু অদ্ভুত চরিত্র। এই চরিত্র গুলো নিয়েই গল্প এগিয়ে যায়। গল্পের এক পর্যায়ে লঞ্চটি ডুবতে শুরু করে। কেউ আতঙ্কিত হয় কেউ বা পরোয়া করে না। আর হিমু তার চিরাচরিত রূপে। আর এই লঞ্চেই অদ্ভুত চরিত্রের মেয়ে তৃষ্ণার সাথে পরিচয় হয় হিমুর। লঞ্চ ডোবার মুহূর্তে দেখা যায় তারা দুজনেই কেবিনে কথায় ব্যস্ত। গল্পে অন্যান্য চরিত্রের সাথেও হিমুকে দেখা যায়। একটি স্থান কে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় গল্পটি জমে উঠে। তবে লেখক গল্পের শেষে কি হয়েছিল তা স্পষ্ট প্রকাশ করেননি। পাঠকের জন্য রেখে দিয়েছেন। লঞ্চটি ডুবে গিয়েছিল কি? হিমু এবং তৃষ্ণার পরিণতি কি হয়েছিল? তা লেখক পাঠকদের হাতে তুলে দিয়েছেন।
ব্যক্তিগত মতামত : হুমায়ূন আহমেদ সম্পর্কে আর কি বলব ওনার লেখার মান সম্পর্কে মন্তব্য করতে চাই না। উনি অসাধারণ লিখতেন! ওনার লেখা মনে দাগ কেটে যায়। ওনার লেখা ও সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু আমার সবচেয়ে প্রিয় চরিত্র। হিমুর প্রত্যেকটি বইয়ের আলাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই বইটি পড়ে মনে হয়েছে শেষ হয়েও শেষ হইলো না!! তবে খুবই মজা পেয়েছি!! আমার পড়া সেরা বইগুলোর অন্যতম!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now