বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুগাবুগা পার্ট ১

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)

X একটা ছিল অনেক বড় জংগল । সেই জংগলে ছিল একটা বড় গাব গাছ। সেই গাব গাছে থাকত একটা ছোট ভূত। সেই ভূতটায় আম ছিল বুগাবুগা। বুগাবুগার কোন বন্ধু ছিল না, তাই তার খেলতে হত এক একা একা একা খেলতে কি কারো ভাল লাগে? বুগাবুগারও তাই একটুও ভূল ভাগত না। সে সবসময় একজন বন্ধু খুঁজে বেড়াত। কিন্তু ভূতের বন্ধু পাওয়া কি হত সোজা? একদিন বুগাবুগা তার গাব গাছে গা ঝুলিয়ে বসে আছে হঠাৎ দেখে জংগলের পাশে দিয়ে একটি ছোট ছেলে হেঁটে যাই। বুগাবুগা আগে কখনো কোন মানুষ দেখে নি, তাই প্রথমে সে একটু ভয় পেল। কিন্তু একটা ছোট ছেলেকে দেখে তো কেউ আর ভয় পায় না তাই তার ভয় বেশীক্ষন থকল না। বুগাবুগা ছেলেটাকে ভাল করে দেখার জন্যে গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নেমে এল, তারপর বাতাসে একটা ডিগবাজী দিয়ে সে দাড়াল ছেলেটার সামনে। ছেলেটা বুগাবুগাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল, গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সে। তাই শুনে বুগাবুগাও ভীষণ ভয় পেয়ে গেল, সে আরো জোরে চিৎকার দিল। সেটা শুনে ছেলেটা আরো বেশী ভয় পেয়ে গেল সে আরো জোরে চিৎকার দিল। তারপর দুজনে মিলে চিৎকার করতে থাকল। একটু পরে দুজনেই একটু শান্ত হল। তখন ছেলেটা আস্তে আস্তে জিজ্ঞেস করল, “তুমি কে ? বুগাবুগা বলল, “আমার নাম বুগাবুগা।”ছেলেটি খিক খিক করে হেসে বলল, “বুগাবুগা কখনো মানুষের নাম হয়?" বুগাবুগা একটু রাগ হয়ে বলল, “আমি মোটে মানুষ না। আমি ভূত। তুমি কে?” ছেলেটা বলল, “আমার নাম সাগর।" MARI শুনে বুগাবুগা হাসতে হাসতে মাটিতে ভাগড়ি দিতে থাকে। সাগর বলল, “তুমি হাসছ কেন?” বুগাবুগা হাসি থামিয়ে কোন রকমে বলল, “কি অদ্ভূত নাম! সাগর কখনো কি ভূতের নাম হয়? হি হি হি।" সাগর বলল, “আমি ভূত না, আমি মানুষ।” বুগাবুগা বলল, “তাই তোমার চেহারা এরকম অদ্ভূত। এখন আমি বুঝতে পারলাম।” শুনে সাগরের একটু রাগ হল কিন্তু তবু সে কিছু বলল না। ভূতের বাচ্চার উপরে রাগ করে তো আর কোন লাভ নেই। বুগাবুগা বলল, “চল আমরা দুজনে খেলি।” সাগর বলল, “ঠিক আছে। তুমি কি থেলতে চাও?" বুগাবুগা একটু ভেবে বলল, “চল আমরা ঐ তাল গাছের উপর থেকে লাফিয়ে পড়ি।" সাগর বলল, “আমি তো এত উঁচু তাল গাছ থেকে লাফ দিতে পারব না।" “তাহলে চল আমরা গাব গাছটাকে ঝাকাই।"সাগর বড় গাব গাছটা এক নজর দেখে বলল, “আমি তো এত মোটা গাব গাছ ঝাকাতে পারব না।" বুগাবুগা বলল, “তাহলে নি আমরা ঐ ডোবার মাঝে ঝাপ দিই।" ARB সাগর এঁদো ডোবাট, সর্শে মাথা নেড়ে বলল, “না, এ পচা ডোবায় আমি নামছি না।” বুগাবুগা বলল, “তাহলে চল আমরা ব্যঙ ধরে ধরে খাই।" সাগর মুখ কুচকে বলল, “না, আমি বাঙ ধরে ধরে খাব না।" বুগাবুগা বলল, “তাহলে চল আমরা বাতাসের মাঝে ডিগবাজী দিই।” সাগর মাথা চুলকে বলল, “আমি তো বাতাসে ডিগবাজী দিতে পারি না।” বুগাবুগা বিরক্ত হয়ে বলল, “তুমি দেখি কিছুই করতে পার না। ডিগবাজী দেওয়া এত সহজ সেটাও তুমি পার না।” সাগর বলল, “আমি ডিগবাজী ঠিকই দিতে পারি, কিন্তু বাতাসে ডিগবাজী দিতে পারি না।" “তুমি কোথায় ডিগবাজী দিতে পার?” “আমি শুধু বিছানায় ডিগবাজী দিতে পারি।” "বিছানা?" বুগাবুগা অবাক হয়ে বলল, “বিছানাটা আবার কি জিনিষ?” “যেখানে আমরা ঘুমাই সেটা হচ্ছে বিছানা। তুমি কখনো বিছানা দেখ নি?”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ বুগাবুগা পার্ট ৩ শেষ পার্ট
→ বুগাবুগা পার্ট ২
→ বুগাবুগা পার্ট ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now