বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুদ্ধি বল

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shajib Raj (০ পয়েন্ট)

X এক কুকুরের বন্ধু জুটেছে এক মোরগ। দুই বন্ধু একত্রে দেশ ভ্রমণে বেরিয়েছে। যেতে যেতে রাত্ৰি হ’ল তখন মোরগটা উঠল গিয়ে এক গাছের ডালে ঘুমুতে, আর কুকুরটা ঐ গাছেরই গুড়ির এক খোড়লে শোবার ব্যবস্থা করলো । ভোর হবে হবে এমন সময় দিনকে অভ্যার্থনা জানাতে মোরগ তার প্রতিদিনের অভ্যাস মতো কোঁকোর-কোঁ করে ডেকে উঠল। সেই ডাক শুনে এগিয়ে গেল এক খ্যাঁকশেয়ালী। খ্যাঁকশেয়ালী, গাছের ডালের দিকে চেয়ে মোরগকে বললে, সত্যিই, কি সুন্দর গলা তোমার, শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নেমে এস ভাই, তোমায় আমি আলিঙ্গন করি। - শুনে মোরগ বললে, নীচে আমার দারোয়ান শুয়ে ঘুমাচ্ছে, তাকে আগে জাগাও, সে উঠে দরজা খুলে দিক, তখন আমি নীচে নামব । . - শেয়ালী কেবল খুঁজতে গেছে কোথায় সে দারোয়ান, কাকে দরজা খোলার কথা বলতে হবে,-অমনি কুকুর উঠে এক লাফে শেয়ালীর ঘাড়ের উপর পড়ে, তাকে কামড়েছিড়ে টুকরো টুকরো করে ফেলল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

→ চিন্তার গতি আর মিতুর বুদ্ধি
→ বুদ্ধির তিন
→ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ব্যবহার করবে রাশিয়ার মহাকাশ স্টেশন
→ বুদ্ধিমতী বৃদ্ধা
→ স্যারের বুদ্ধি
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ।
→ ছোট মেয়ের বুদ্ধি (৪)
→ ছোট মেয়ের বুদ্ধি (৩)
→ ছোট মেয়ের বুদ্ধি (২)
→ ছোট মেয়ের বুদ্ধি (১)
→ টিয়া পাখির বুদ্ধি
→ গরুর বুদ্ধি
→ হযরত আলী রা ও তার সন্তানদের বুদ্ধিমত্তা
→ যে সব পাখি বুদ্ধিমান
→ বুদ্ধির জয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now