বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বউ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md mainul islam (sagor) (০ পয়েন্ট)

X আমি বিয়ে করেছি প্রায় তিন বছরের মতো হলো। আমাদের দাম্পত্য জীবনে ছোট-খাটো মনমালিন্য ছাড়া আজ পর্যন্ত বড় কোনো ঝগড়া হয়নি। তাছাড়া আপনজনের সাথে ঝগড়া করে লাভ নেই। ঝগড়া মানেই রাগের বহিঃপ্রকাশ। আর রাগের মাথায় মানুষ অনেক কথাই বলে। আবার রাগ পড়ে গেলে বেফাঁস কিছু বলার জন্য অনুতপ্ত হয়। আর অনুতপ্তের আগুনে জ্বলা মানে মানসিক শান্তির বিনাশ। তারচে' বরং ঝগড়া না করাই ভালো। আমার বৌয়ের গায়ের রঙ কালো। বিয়ের পর বৌ যে হঠাৎ কালো হয়ে গেছে তা নয়। আমি নিজে কালো মেয়েটিকে দেখে পছন্দ করে বিয়ের পিড়িঁতে বসেছি। তিন বছর আগে বৌকে আমার যেমন ভালো লাগতো, এখনো তেমনই ভালো লাগে। তেমনই ভালোবাসি। আমি আমার বৌকে নিয়ে ভালো আছি। পছন্দ করেছি আমি, বিয়ে করেছি আমি, সংসার করছি আমি অতঃপর ভালো আছি। আমি ভালো থাকলে কি হবে, আমার প্রতিবেশীরা ভালো নেই। প্রথম দিকে তাদের উৎপাত বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। এখনো অনেকে কালো বলে আমার বৌকে তিরস্কার করে। বৌকে নিয়ে যখন বাইরে বের হই প্রতিবেশীরা আমাদের দেখে ঠোঁট টিপে হাসে ----- পরিহাসের হাসি। যারা আমার বৌয়ের রঙ দেখে পরিহাস করে, তারা কতোটা ভালো? আমার বৌয়ের তো গায়ের রঙ কালো, কিন্তু তাদের যে অন্তর কালো। এখন তোমরাই বলো কে ভালো? প্রতিবেশীদের ব্যবহারে বৌ আমার হাসে। সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বুঝা যায়, হাসির আড়ালে সে কষ্ট লুকোতে চায়। হাজার হোক সে মানুষ তো। মানুষের সহ্যেরও তো একটা সীমা আছে। তাই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বৌয়ের মতো ধৈর্যশীল নয়। আমি প্রতিবাদ করি। আমার রাগ হয়, মন খারাপ হয়। তাই দেখে বৌ আমাকে সান্ত্বনা দেয়। বলে -----"ওসব কথায় কান দিওনা। একটি কালো মেয়েকে কেউ যদি কালো বলে বিদ্রূপ করে, তাতে তার কিছুই যায় আসে না। কারণ তাকে একজন ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি কখনো ঠাট্টা-ছলেও কালো বলে, তখনই শুধু মেয়েটির পৃথিবী কষ্ট নামক ভূমিকম্পে কেঁপে ওঠে। আমার সেই ভালোবাসার মানুষটি তুমি। তুমি শুধু আমাকে কষ্ট দিওনা।" আমি বৌকে কষ্ট দেবো কি! সামান্য যদি মনমালিন্য হয়, আমার নিজস্ব পৃথিবীতে শান্তির ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সে যতোটুকু দুঃখ পায় তার দ্বিগুণ দুঃখ আমি পাই। ভালোবাসি, আমি তাকে ভীষণ ভালোবাসি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now