বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৎসরের প্রথম দিন বাসা থেকে বেরুবার সময় ঠিক করে বেরিয়ে ছিলাম আজ প্রথম দিন, একটা হলেও ভাল কাজ করে বাসায় ফিরবো ।
.
কিন্তু দিন শেষে শুন্য হাতেই ফিরতে হল। করার মত কিচ্ছু করিনি, করতে পারি নি, সুযোগ পাই নি । তবে মাঝখানে একবার লেবুর শরবত পান করার জন্য একটা বন্ধু আর আমি একটা পয়েন্ট এ দাঁড়ালাম শরবত অর্ধেক শেষ হবার পর এক বৃদ্ধ রিক্সাওয়ালা এসে শরবত ওয়ালার কাছে এক গ্লাস শরবত চাইলেন । লেবুর শরবত শরীরে ভিটামিন সি যোগায়, সাথে শরীর, মন ও শান্ত রাখে ।
.
আমি দেখলাম যে এক গ্লাস লেবুর শরবত এর দাম পাঁচ টাকা মাত্র, আমি তো দুইটা সেন্টার ফ্রেশ খেলেও পাঁচ টাকা চলে যায়, একটা লেবুর শরবত এর দাম আমি দিতেই পারি ।
আমি রিক্সাওয়ালার শরবতের দাম টা ও দিয়ে দিলাম আমাদের টার সাথে । #রিক্সাওয়ালা মামা অবশ্য মানা করলেন অনেক , আমি জোর করেই দিলাম ।
.
আজকের ভাল কাজ আমার এইটুকু ই হল মাত্র । আর কিচ্ছু করতে পারলাম না। আমি জানি এইটুকু কাজে দুনিয়া বদলে যাবেনা ঠিক ই, তবে আমি স্বপ্ন দেখি এই বেঁচে যাওয়া পাঁচ টাকা দিয়ে হয়তো রিক্সাওয়ালা তার ছেলেটার জন্য একটা কলম ও কিনে নিয়ে যেতে পারে । আমার পাঁচ টাকা টা দিয়ে হয়তো ছেলেটা বিশাল ভাল কিছু লিখে ফেলতে পারে । অনেক বড় ও হয়ে যেতে পারে ।
.
কিচ্ছুই না হোক, রিক্সাওয়ালা মামা টা তো অন্তত বুঝল যে পাঁচ টাকার জন্য মাঝে মাঝে কেউ কেউ ভাড়া নিয়ে বিশাল ঝগড়া করলে ও কেউ কেউ কোন কিছু না ভেবে ই পাঁচ টাকা অন্তত খরচ করতে পারে ।
.
দিনশেষে ফলাফলঃ- অনেক ছোট্ট কাজ, মাত্র পাঁচ টাকা ইনভেস্ট, আর বিশাল বড় একটা প্রাপ্তি, বিশাল বড় একটা প্রশান্তি ।
.
ভাল কাজ করতে গেলে, দিন শেষে প্রশান্তি নিয়ে ঘুমাতে হলে বেশী টাকা খরচ অথবা অনেক বেশী পরিশ্রম এর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু চোখ কান খুলা রেখে সুযোগের সদ্ব্যবহার করলেই হয় ।
.
#শুভ_নববর্ষ
#চৌধুরী_আদি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now