বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

''বস্তুবাদ'' মানবসত্ত্বা ধ্বংসের এক বিষের নাম।

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X বস্তুবাদ মানবাত্মাকে মেরে ফেলার ভয়ংকর বিষের নাম ============================== মানবসত্তা বা আমি সত্তার প্রাথমিক ধাপ হল আমি মানুষ। আমি স্রষ্টার সৃষ্টি মানুষ আর বস্তুভিত্তিক মানুষ এক নয়, যেভাবে বিশুদ্ধ পানি আর দূষিত পানি এক নয়। স্রষ্টার সৃষ্টি মানুষ বলতে স্রষ্টাকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে মূলত সত্যকে স্বীকার করে নেওয়া বুঝায়। আর বস্তুভিত্তিক আমি মানে বস্তুর নামে জীবন করে ফেলে স্রষ্টার নামে জীবনকে অস্বীকার করা বুঝায়। এক কথায় বিষয়টা আস্তিকতা আর নাস্তিকতার দ্বন্ধ। এই মানুষ পরিচয়ের উর্ধ্বে আরেকটা পরিচয় আছে আর তা হল ঈমানী সত্তাগত পরিচয়। মানুষ হিসেবে সবার চূড়ান্ত পরিচয় ঈমানী পরিচয়। বস্তুভিত্তিক সত্তার ভিত্তি হলো বস্তুকে কেন্দ্র করে অর্থাৎ জীবনের উর্ধ্বে বস্তুকে স্থান দেয়া এবং জীবন বস্তুর জন্য উৎসর্গ করা। ন্যুনতম বুঝ উপলব্ধি থাকলে কেউ জীবনের মুল্য সবকিছুর উর্ধ্বে তা অস্বীকার করতে পারে না। অতএব, বস্তুর জন্য জীবন নয় বরং জীবনের জন্য বস্তু। আমি এখানে বস্তুকে অস্বীকার করছি না। বস্তু তো মহান স্রষ্টা কর্তৃক আমাদের জন্য রহমত স্বরূপ। আমাদের জীবন জীবিকা সহজ করার জন্যই তো এসব বস্তু। আলো বাতাস পানি অক্সিজেন ভূমি ভাষা ইত্যাদি বস্তুগত উপকরণ আমাদের কল্যাণের জন্য। সৃষ্টিকর্তা আমাদের জীবন সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে জীবন গড়ার জন্য, বস্তুভিত্তিক হয়ে বস্তুর জন্য নয়। বস্তুভিত্তিক সত্তার মূল গন্তব্য নাস্তিকতার দিকে। নাস্তিকতার কাছে জীবনের মূল্য নেই। বস্তুবাদী বস্তুগত স্বার্থকে জীবনের উর্ধ্বে মনে করে। আর তাই বস্তুর জন্য হীন এমন কোন কাজ নেই যে সে করতে পারতে না। দুনিয়ার যত ধরনের ক্রাইম আছে তার সবটাই বস্তুগত স্বার্থেই হয়ে থাকে। কাউকে অর্থের জন্য খুন করা, বর্ণের জন্য খুন করা, লিঙ্গবৈষম্যের দৃষ্টিতে দেখা, জাতীয়তাবাদের কারণে যুদ্ধ করা ইত্যাদি বস্তুবাদের ভয়ংকর রুপ। মানুষ যেন বস্তুবাদী হয়ে অমানুষে পরিণত না হয় তাই বস্তুর উর্ধ্বে মানবসত্তার পুনরুজ্জীবনকারী সৈয়দ আল্লামা ইমাম হায়াত আমাদেরকে বস্তুবাদী মতবাদ সম্পর্কে সজাগ করছেন। জীবনের এই নিঃস্বার্থ আপন বন্ধুর নিকট আমরা কৃতজ্ঞ। তাই আসুন, নিজের জীবনের প্রকৃত সত্যকে খুঁজে তদভিত্তিক জীবন গড়ে তুলি এবং বস্তুবাদী মতবাদ থেকে মুক্ত থাকার মাধ্যমে নিজের মানবসত্তাকে বাঁচিয়ে রাখি। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিশার আলোকে--- হালিমা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ ''বস্তুবাদ'' মানবসত্ত্বা ধ্বংসের এক বিষের নাম।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now