বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চল আজ . .
বৃষ্টিতে ভিজি,
অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না|
যা মানিব্যাগ আর মোবাইলটা রুমে রেখে আয়|
কথাগুলো, জোসেফ একটানা বলে গেল|
আমি আস্তে করে শুধু বললাম|
না. . . রে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে আর
সামনে পরীহ্মা ।
মন সায় দিচ্ছে না|
একথা বলে আমি রুমে চলে আসি|
রুমে এসে জানালার দিকে চোখ পড়তেই বুঝতে
পারলাম|বাইরে মুষুল ধারে বৃষ্টি হচ্ছে|চেয়ারটা
টেনে নিয়ে জানালার কাছে বসলাম|বৃষ্টি পড়ার দৃশ্য
দেখছি আর ভাবছি|
একসময় বৃষ্টি এলে মনটা উদাস হয়ে যেত|হারিয়ে
যেতাম অন্য ভুবনে|বাড়িতে থাকলে রুমে বসে
জানালা দিয়ে বৃষ্টি দেখতাম । আর টিনের চালে বৃষ্টি
পড়ার শব্দ শুনতাম|আমার রুমের জানালা দিয়ে মাঠের
অনেকদুর পযর্ন্ত বৃষ্টি দেখা যেত|আমি তখন
প্রকৃতির অন্য রুপ দেখতে পেতাম|আমার মনটা ভাল
হয়ে যেত|বৃষ্টি দেখা শেষ হলে কাঁথা গায়ে দিয়ে
ঘুমিয়ে পড়তাম|টিনের চালের বৃষ্টির ঝমঝম শব্দ
শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম|আমি
নিজেও জানতাম না|আবার কখনো বৃষ্টিতে ভিজতে
ইচ্ছে করলে,মা কে না বলেই,বৃষ্টিতে ভিজতে
চলে যেতাম| ইচ্ছেমতো ভিজে আবার বাড়িতে
চলে আসতাম|
আসার সাথে সাথে মা বকাবকি শুরু করে দিত|মানুষ
কখনো এতহ্মন বৃষ্টিতে ভেজে|তোমার না সর্দির
সমস্যা,এবার জ্বর আসুক দেখি তোমাকে এবার কে
ওষুধ এনে দেয়|
আমি বলতাম,আমার কিছু হবে না|তুমি তোয়ালেটা
তাড়িতাড়ি দাও,মাথাটা মুছি ফেলি|
মা আর কিছু বলতো না|মা জানে,আমাকে বলে কিছু
হবে না|আমার মন যা চায়,আমি তাই করি|আমার গন্ডারের
চামড়া কথা সহজে ভিতরে ঢোকে না|
ফ্রেশ হয়ে এসে মাকে বলতাম,হ্মুধায় পেট চোঁ
চোঁ করছো|
কি রান্না করছো আজ?
তাড়াতাড়ি দাও|
আহ্. . . রে . . .
সময়টা কেমন জানি বদলে গেছে|বদলে গেছি
আমিও|এখন বেশ বড় হয়েছি|আগের মতো আর
দেখা হয় না ,জানালা দিয়ে দিগন্ত ভরা মাঠে বৃষ্টি পড়ার
দৃশ্য,শোনা হয় না টিনের চালের ঝমঝম বৃষ্টি পড়ার
শব্দ|
এখন আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না|
আমি জানি এখন বৃষ্টিতে ভিজলে কেউ কিছু বলার
নেই|
মাও আর এখন বকবে না|
তবুও কেমন জানি,কোন কিছু করতে গেলে|এখন
অনেক কিছু ভাবতে হয়| মনে পড়ে যায়,শৈশবের
সেই বৃষ্টিতে ভেজা দিনগুলির কথা|যখন ছিলাম দুরন্ত
আর বাঁধন হারা|
এখন আর কোন কিছু করা হয়ে ওঠে না|
কোথায় হারিয়ে গেল আমার সেই শৈশব,কৈশোর
আর বৃষ্টিতে ভেজা দিনগুলি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now