বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
~মানুষের জীবনে হঠাৎ যদি মনের মানুষটা চলে যায় তাহলে সে খারাপ বখাটে হয়ে যায়।আবার মানুষের জিবনে হঠাৎ কেউ আসলে বখাটে ছেলেটাও ভালো হয়ে যায়। এ গল্পতে এমনই কিছু দেওয়া আছে।
"
"
আমি গ্রামের খারাপ বখাটে ছেলের মধ্যয় একজন। সিগারেট, ইয়াবা খাওয়া আমার কাজ।ব্রিজ এর উপরে বসে বসে সিগারেট টানতেছি হঠাৎ অচেনা একটা মাদ্রাসার ছাত্রী বলে?
__আসসালামু আলাইকুম।
__আমিতো অবাক এ বখাটে ছেলেকে সালাম দেয় কে মেয়েটা,আমি মুচকি হাসি দিয়ে বলি?ওয়া আলাইকুমুস সালাম। এইয় শুনু তোমার নাম কি?
__ ইরাবতী জান্নাত।
__জান্নাত তোমার বাড়ি কোথায়?
__জ্বি আমরা এ এলাকাতে নতুন, আমার বাবা পোষ্ট অফিসের কাজ করে।তাই আমরা পরিবারসহ এখানে থাকি,বাড়ি চট্রগ্রাম।
__ও আচ্ছা।
এ বলে জান্নাত চলে গেলো মাদ্রাসায়।জান্নাত যখন আমাকে ব্রিজের উপরে বসে থাকতে দেখে আমাকে সালাম দিয়ে মাদ্রাসা যায়।সত্যি মেয়েটা খু্ব ভালো সহজসরল।আমি তাকে একদিন বলি?
__জান্নাত তুমি আমাকে ছিনো?
__ জ্বি না, ছিনি না তাছাড়া আমি এ এলাকাতে নতুন কি করে ছিনবো আপনি কে?
__আমাকে এ এলাকাতে বখাটে বলে সবাই জানে। কেউ আমাকে সালামদেয় না আমি খারাপ যে। সো তুমি ও সালাম দিবা না আর কোনোদিন।
__আপনি বখাটে তাতে আমার কি। আমার দায়িত্ব আমি পালন করছি, আপনে মুসলিম এটাই বড় পরিচয়।
মেয়েটার কথা শুনে আমার কেমন জানি অন্যরকম ভালোলাগা শুরু করছে।পরেরদিন বিকালে আমি ব্রিজ এর উপরে বসে বসে সিগারেট টানতেছি।জান্নাত মাদ্রাসা থেকে আসার সময় আমাকে সালাম দিয়ে বলে?
__আপনে এত সিগারেট কেনো খান আপনারতো সমস্যা হবে পরে।
__মেয়েটার কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেলো আর আমি জান্নাতকে বলি?তুমি বলার কে হুম সালাম দিছো সালাম উওর দিলাম তো।তারপরে এতো উপদেশ দেওয়ার কারণ কি?
>জান্নাত আমার কথা শুনে কান্না মুখে তার বাড়িতে চলে যায়। আর একটা কথাও বলে নাই।
"
"
রাতে আমার ঘুম আসতেছি না জান্নাতকে এমন বেহাব করাতে। সত্যি মেয়েটা অনেক ভালো তাকে এমন করে কথা বলা আমার ঠিক হয় নাই। মনে মনে চিন্তা করতেছি আমার পরিবারে লোক ছাড়া আর কেউ আমাকে কখনো নিষেধ করে নাই। কিন্তু জান্নাত আমাকে নিষেধ করছে এ চিন্তা করে আমার সারারাত ঘুম হয় নাই।
আর মনে মনে চিন্তা করে রেখেছি যদি জান্নাত আমাকে সকালে প্রতিদিন এর মতো কালকে ও সালামদেয়। তাহলে আমার জিবনসঙ্গী হিসেবে আমি শুধু তাকে চাই।এ বলে ঘুম দিলাম সকালে উঠে দেখি ১২টা বাজে, সারারাত না ঘুমানোর কারণে উঠতে পারি নাই। দুপুরবেলা খাবার খাওয়ার পরে শুরু হলো রিমঝিম বৃষ্টি। এ বৃষ্টিতে ছাতা নিয়ে বসে আছি ব্রিজ উপরে।দূর থেকে দেখতেছি মায়াবতী কন্যা ভিজে ভিজে আসতেছে।আমাকে দেখা মাত্র জান্নাত বলে?
__আসসালামু আলাইকুম এ বৃষ্টিতে এখানে কেনো বসে আছেন হুম?
__ওয়ালাইকুমসালাম তুমি যদি রাগ না করো আমার ছাতাটা নিতে পারো।
__তাহলে আপনি কিভাবে বাড়িত যাবেন?
__আজ আমি বৃষ্টিতে ভিজতে চাই।দূর করতে চাই আমার মনের সব পাপ গুলো। তুমি ছাতা নিয়ে বাড়িত চলে যাও।
ছাতা নিয়ে চলে গেলো মায়াবতী লাজুক কন্যা জান্নাত।
পরেরদিন সকালে বসে আছি তবে সিগারেট খাচ্ছি না আমি।জান্নাত আমাকে সালাম দিয়ে বলে?
__ধন্যবাদ আপনাকে নেন আপনার ছাতা।ব্যাপার কি আজকে সিগারেট খাচ্ছেন না কেনো?
__ তুমি সিগারেট খাওয়া পছন্দ করো না তাই খাচ্ছি না।আচ্ছা একটা কথা বলি, তবে তুমি আমার কথা রাখতে হবে?
__কি কথা বলেন?
__ জান্নাত আমি তোমাকে আমার পরিবারে সদস্য হিসেবে চাই।
জান্নাত শুধু একটা কথা বলে?
আপনে আমার বাবাকে যদি রাজি করতে পারেন তাহলে আমিও রাজি কারণ আমার বাবার কথায় আমার কথা।
"
"
দৌড় দিয়ে গেলাম জান্নাতের বাবার কাছে গিয়ে বলি?
__অাঙ্কেল আসসালামু অালাইকুম।
__ওয়ালাইকুম সালাম।
__অাঙ্কেল একটা কথা বলার ছিলো?
__হ্যাঁ কি কথা বলো?
__দেখেন অাঙ্কেল আপনার পরে যদি আপনার মেয়েকে কেউ যদি ভালোবাসে সে ছেলেটা আমি। আমার পরিবারের সদস্য হিসেবে আমি আপনার মেয়ে জান্নাতকে চাই। কথা দিলাম আপনার মতো আপনার মেয়েকে সুখী না রাখতে পারলেও কিন্তু কখনো তাকে কষ্ট দিবো না।
__তোমাকে না জেনে শুনে কি করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিবো।
__আমি এ গ্রামের ছেলে সবাই বখাটে বলে জানে।কিন্তু আপনার মেয়ের জন্য আমি সব ছেড়ে দিতে পারবো।
__আমি তোমাকে পরে জানাবো।
জান্নাতের বাবা প্রথমে না রাজি হলেও পরে ঠিকে রাজি হইছে। দেখতেছে আমি এখন বাবার কাজ করি কোনো নেশা করি না।আমার বাবাও তার বাবার কাছে যায়।তাই তার বাবা রাজি হইছে তবে একটা শর্ত সেটা হলো? জান্নাতের পরীক্ষার পরে আমাদের বিয়ে হবে।হুম শর্ত আমাদের পরিবারের সবাই রাজি।প্রায় ১ বছর পরে জান্নাতের পড়ালিখা শেষ হলো সে SSC পরীক্ষা পাশ করছে।এ ১বছরে মাঝে জান্নাতের সাথে আমি মোবাইলে অনেক কথা বলছি। কখনো জান্নাত খারাপ বাজে কথা বলে নাই।সত্যি মেয়েটা খু্ব ভালো অনেক অপেক্ষার পরে হয়ে গেলো আমাদের বিয়ে।জান্নাত এখন আমাদের পরিবারের সদস্য সবাইকে অল্পদিনে আপণ করে নিছে।আমার বাবা,মা তাকে খুব ভালোবাসে। কারণ তারজন্য তাদের বখাটে ছেলে এখন ভালো ছেলের কাতারে,সবাই অনেক খুশি জান্নাতকে পেয়ে।
"
চলতেছে আমাদের সুখের সংসার বিয়ের কিছুদিন পরে হঠাৎ রাতে আমার প্রচণ্ড জ্বর আসে তার উপরে রিমঝিম বৃষ্টি। জান্নাত জানালা দিয়ে বৃষ্টি দেখতেছে উদাস মনে।জান্নাতকে উদাস মনে দেখায় আমি বলি?
__জান্নাত কি চিন্তা করো তুমি?
__আমার জিবনে একটা চাওয়া সেটা হলো আমার প্রিয় মানুষটার হাত ধরে বৃষ্টিতে ভিজা।
__তোমার প্রিয় মানুষ কে?
__ আপনে আমার স্বামী আপনে ছাড়া আর কে হবে আমার প্রিয় মানুষ এটা বলা লাগে নাকি।কিন্তু আমি আপনার প্রিয়তম হতে এখন ও পেরেছি নাকি?
__হ্যাঁ অবশ্যই তুমি আমার প্রিয়তম।
__জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে? আপনি আমাকে ক্ষমা করে দেন আমি এতোদিন বলি নাই যে, আমি একজন ধর্ষিতা। ধর্ষিতা কখনো কারো প্রিয়তম হতে পারে না।আমাকে সমাজের মানুষ দেখলে ঘৃণা করে।আমার বাবাকে সবাই বাজে কথা বলে তাই আমরা গ্রাম থেকে পালিয়ে এখানে আসছি।আমার বাবা আমি ধর্ষিতা সেজন্য আমার বিয়ে হবে না তাই এখানে আসে।আপনি আমাকে বিয়ে করবেন তখন আমার বাবা শুনে অনেক খুশি হইছে।আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন।
__আমার কোনো রাগ অভিমান নাই তোমার উপর।আর তুমিতো কোনো অপরাধ করো নাই।তুমি ধর্ষিতা হতেও পারো কিন্তু বেহায়া না।তুমি আমাকে জড়িয়ে ধরে তোমার মনের দুঃখের কথা বলছো। আমি এতো টা অমানুষ না যে তোমাকে ফিরে দিবো। তুমি জান্নাতের জন্য আজ আমি সমাজের ভালো ছেলের কাতারে।তুমি আমার প্রিয়তম তুমি আমার সব।আর কান্না করবা না জান্নাত থামো এবার।
__আমার কান্না গুলো আজ সুখের কান্না। আমি ধর্ষিতা হওয়ার পরেও আপনি আমাকে মেনে নিছেন এর চেয়ে আর সুখ কি হতে পারে।তাই আমার কান্নাও আজ সুখের কান্না।
__তাহলে ছাদে চলো তোমার মনের অাশা পূরণ করবো আজ।
__না তা কেমন করে হয় আপনার জ্বর আমি যাবো না আজ।আরেকদিন কখনো বৃষ্টি হলে দুই,জনে ভিজবো।
__জান্নাত যেতে যাচ্ছেনা। আমি কোলে নিয়ে গেলাম ছাদে আর বলি? তোমার যতক্ষণ ইচ্ছা আমার হাত ধরে বৃষ্টিতে ভিজো।তুমি আমার প্রিয়তম তুমি আমার সব।
__সত্যি আমি আজ অনেক হ্যাপি আমার প্রিয় মানুষটার হাত ধরে বৃষ্টিতে ভিজতে পারতেছি।
~একটা মেয়ে যদি আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে মাথা রেখে। কান্না মুখে যদি আপনার কাছে তার মনের কোণে জমে থাকা কষ্ট গুলোর কথা বলে। আপনি তার প্রিয়মানুষটা হয়ে তার কষ্ট গুলো দূর করে দেওয়ার দায়িত্ব আপনার।
আর ধর্ষিতাকে ঘৃণা না করে তাকে আপণ করে নেন। যারা ধর্ষণ করে তাদের ঘৃণা করেন তারাই হলো এক একটা কুলাঙ্গার।
Writer.মোঃইমরান হোসাইন।
Post.Tuhin
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now