বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
☕ব্রেকিং নিউজ✌
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিয়াম (০ পয়েন্ট)
X
আসসালামু আলাইকুম। আমি বল্টু সরকার আপনাদের স্বাগত আবোলতাবল নিউজ২৫ এ। এই মুহুর্তে আমি জানিয়ে দেবো আজকের ব্রেকিং নিউজ। তাই দেরি না করে এখনই সোফায় চা রেখে মাটিতে বসে পড়ুন। ১) সিরাজগন্জ্ঞে ১৫ বছর বয়সী এক কিশোরের বালতির পানিতে ডুবে মৃত্যু। ২) গাইবান্ধায় ট্রাক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক আরোহির মৃত্যু। সাইকেল আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় সাইকেলটি অক্ষত থাকলেও ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। ৩) নারায়নগন্জ্ঞে সাত ইদুর খুন মামলায় আট বিড়ালের ফাসির আদেশ। ৪) ঢাকায় একটি কারখানায় আগুন লাগে। আগুনে ২৫ জন আহত। ২১ জন নিহত হয়। আহতদের বনানি কবরে দাফন করা হয়। এবং নিহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ৫) খুলনায় একটি ব্রয়লার মুরগির ফার্মে ৪০০০ মুরগির ধর্মঘট। তাদের জিজ্ঞেস করলে জানা যায় যে যে পর্যন্ত আমাদের খাবার না দেওয়া হয়। ততদিন পর্যন্ত আমরা ডিম পাড়বো না। ৬) যশোরে কুখ্যাত খুনি আবুল মজিদের কলার খোসায় পা পিছলে পড়ে মৃত্যু। ৭) বরিশালের ভোলার উপকুলীয় এলাকার একটি পুকুরে পাওয়া গেলো দুটি ইলিশ মাছ। মাছ দুটিকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা দুজন প্রেম করার জন্য পুকুরে আসছি। ৮) চট্টগ্রামে কয়েক জায়গায় দফায় দফায় চকলেট বোমা ফাটায় এলাকা বাসিদের ভিতর আতঙ্ক বিরাজ করছে।। পুলিশ জানিয়েছে যে এটা কোন জঙ্গিগোষ্ঠিদের কাজ। তদন্ত চলছে। ৯) নেত্রকোনায় চারটি মশা মারায় গনপিটুনিতে মারা গেলো একটা মাকড়সা। ১০) রংপুরে যৌতুক দেওয়ায় স্বামির হাতে স্ত্রী খুন। আন্তর্জাতিক। রাশিয়াকে বোম মেরে উড়িয়ে দিবে উগান্ডা। এমন খবরে রাশিয়ানরা দিশেহারা হয়ে গেছে। পুতিন কাকা প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়ি য়েছেন। কি হয় পরিস্থিতি সেটা দুদিন পর বোঝা যাবে। খেলাধুলা। ক্রিকেটে ভারতকে ৪৫ রানে অলআউট করলো কঙ্গো ক্রিকেট দল। জবাবে দশ উইকেট হাতে রেখেই জয় পায় কঙ্গো। আজ এ পর্যন্তই ছিলো। অভিশাপ সকলকে। এই সংবাদটি দেখতে হলে ভিজিট করুন টুইটারে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now