বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মুন্নিঃ আমি তোমাকে অসম্ভব মিস করেছি।
.
আরিফঃ হ্যা, তো ?
.
মুন্নিঃ সত্যি আমি তোমাকে অনেক কাছে পেতে চেয়েছি।
.
আরিফঃ ঠিক আছে, বিশ্বাস করলাম।
.
মুন্নিঃ “ক্ষমা” করে দাও
.
আরিফঃ কেনো ???
.
মুন্নিঃ তুমি আমার সাথে যোগাযোগ এর জন্য যত চেষ্টা করেছো সব ইগনোর করার জন্য।
.
আরিফঃ ওহ!! ব্যাপার না। প্রথম প্রথম খারাপ লাগতো , তার পর একসময় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার পর আমি চেষ্টা ছেড়ে ভুলা শুরু করেছিলাম।
.
মুন্নিঃ আমি ও তোমাকে ভুলতে চেয়েছি কিন্তু তোমার কথা শুধুই আমার মনে পরতো।
.
আরিফঃ আর......
.
মুন্নিঃ ভেবেছিলাম হয়তো আমি তোমাকে আর পাবো না, কারন দুই বছর পার হয়ে গিয়েছিলো।
.
আরিফঃ ঠিক আছে।
.
মুন্নিঃ ঠিক আছে ? আমি কিছুই ঠিক দেখতে পাচ্ছিনা।
.
আরিফঃ আমি ভাবতাম তুমি ফিরে আসবে । কিন্তু তুমি দুই বছরে ও আসোনি। তার পর প্রকৃতি আমাকে বাস্তবতা শিখিয়েছে। আর আমি ও আশা ছেড়ে এগিয়ে চলেছি।
.
মুন্নিঃ মানে ? আমি কি খুব দেরি করেছি ??
.
আরিফঃ কিসের জন্য দেরি করেছো ?
.
মুন্নিঃ তোমার কাছে ফিরে আসার জন্য ??
.
আরিফঃ জানো এই কথাটা আরো ৬ মাস আগেও আমি শুনতে চেয়েছিলাম তোমার কাছে। কিন্তু এটা শুধুই
ইচ্ছা হিসেবে রয়েগিয়েছে। তার পর আমি অনুভব করেছি ইহা সম্ভব নয়। তার পর আমি আশা করা ছেড়ে দিয়েছি।
.
মুন্নিঃ আন্তরিক ভাবে দুঃখিত, এইবার আমি তোমার সব স্বপ্ন পূর্ন করবো।
.
আরিফঃ এটা আর কখনোই সম্ভব নহে। আমার জীবনে কেউ একজন চলে এসেছে ৬ মাস আগে।
.
মুন্নিঃ তোমার জন্য এটা ভালো হয়েছে, কে সে ? আমি কি তার সাথে দেখা করতে পারি ?
.
আরিফঃ সে তোমার সাথে কখনোই দেখা করবে না।
.
মুন্নিঃকেনো ????
.
আরিফঃ (ধীরে ধীরে বলছে) সে এমন কারো সাথে দেখা করতে চায় না যে আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোমার কাছে এইবার আমি “ক্ষমা” চাই । তুমি একবার আমার হৃদয় ভেঙ্গেছো। আমি আবার সেই ঝুকি নিতে পারবো না। যাই হোক ২ টি বছর নিরব থাকার পর আমার সাথে কথা বলতে আসার জন্য ধন্যবাদ তোমায়। মুন্নি কাঁদতে কাঁদতে চলেগেলো
.
(মুন্নি চলে যাবার পর) আরিফ তার মানিব্যাগ বের করলো আর সেখান থেকে মুন্নির ছবি বের করলো। কয়েকফোটা জল তার চোখ থেকে বেয়ে বুকের উপর পড়লো। আর সে বলল “সেই মেয়েটি আজো তুমি.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now