বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্রে-ক-আ-প

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ঠিক সকাল ন’টায় সময় ঠিক করা ছিল l দেখা হবে লেকএ ঢুকতে মাদার ডেয়ারীর সামনেই l অনুজার হাতে একটি সুদৃশ্য ফাইল l ঋজুর দেওয়া যত্ত কার্ডস তার মধ্যে l আর একটা বড় পেপার ব্যাগএ ভরা যত গিফটস l টেডি, বারবি, লিপস্টিকস, কানের দুল হেয়ার ব্যান্ড, সব, সব l আজ সব দূর করে দেবে জীবন থেকে l কারণ আজ তার সাথে ঋজুর জন্মের মত ব্রেক আপ l ওরা ঠিকই করেছিল এ নিয়ে বন্ধুদের জানানো নয়, এফ বি তে স্টেটাস আপডেট নয়, সুধু দেখা করে স্মৃতি ফেরত দেওয়া … যাতে দুজনেই দুজনকে ভুলে যেতে পারে l এরকম সিচুএসান অবশ্য আগেও হয়েছে, মানিয়েছে ঋজুই … বেশ কিছু কান্নাকাটি মান অভিমান, তারপর চকলেট, আইসক্রিম সেবন, তারপর আবার যে কে সেই l ফোন, ডেট, মল, উইন্ডো শপিং, জিম, বন্ধু বান্ধব, নাইট আউট ইত্যাদি প্রভৃতি l এর মাঝে সব কিছু শেষ হয়ে যায় কি করে!! তবু হলো… ঋজু সব জিনিসপত্র ভরেছে একটা শান্তিনিকেতনি ব্যাগএ … ওটা গত বছর পৌষ মেলাতে কিনে দিয়েছিল অনুজা … শখ করেই ‘পাঞ্জাবি চুড়িদার যেদিন পরবি, এটা নিস সাথে, হেব্বি দেখাবে তোকে’ মিটিমিটি হেসেছিল ঋজু, চশমার আড়ালে চোখ দুটোতে খুশি উপছিয়ে … গার্ল ফ্রেন্ড এর প্রথম গিফট, তার যে কি মূল্য সুধু ঋজুর বয়সী ছেলেরাই জানে …. সেদিনটা বেশ ছিল, সকাল থেকে অরিজিত সিং এর গানে ডুবেছিল মন … হঠাত ঋজুর ফোনে সম্বিত আসে অনুজার ‘আজ খেয়াদের পার্টি তে আমি থাকতে পারছি না রে ; ‘কেন’ ‘আজ অয়নের জন্মদিন তাই ‘ ‘তাতে কি, উইশ করে চলে আয়’ ‘না, ওরা একটা প্লান করেছে বাইক রেসিং তারপর দারু সারু আজ পারছি না, বস, ছেড়ে দে ‘ অনুজা চুপ …. বিরক্তিতে, রাগে, অসহায়তায় ওর মাথা ঝিম ঝিম করছে … কি লজ্জা, কি লজ্জা – এটা একটা couples পার্টি আর ঋজু কি না এই ভাবে ওকে ডিচ করলো আজকেই, ‘আরে তোর্ বন্ধুপ্রীতি এত বড় হলো !!’ এর ফল এই ব্রেক আপ …. অথচ কিছুদিন আগেই দুজনে মধুর আর ময়ুখের ‘মেক আপ’ পার্টি তে কত আনন্দ করেছে না ? মেক আপ পার্টি হলো যেখানে ব্রেক আপ হতে হতে হলো না আর সেই আনন্দে খাওয়া দাওয়া নাচ গান হই হুল্লোর …. উফ সে সব স্বর্গীয় ব্যাপার স্যাপার !! দুজনেই প্রায় একই সময়ে পৌঁছেছে … দুজনে দুজনার হাতে তুলে দিল যত স্মৃতি … আর কোনো ট্যাগ রইলো না , এফ বি তে ও না … দুজনে পুরনো প্রোফাইল ফেলে দিয়ে নতুন খুলেছে …. এর পর ‘ভালো থাকিস টেক কেয়ার’ বলে দুজনে দুদিকে হাঁটবে … হলো ও তাই ….. বেশ কিছু দূর গিয়ে পেছনে ফিরল ঋজু … রাস্তাটা ঠিক করে পেরোলো তো ? যা ভীতু মেয়ে ….. নাহ পেরিয়েছে ,,, ওই যে দুরে লাল শার্ট আর জিন্স … ফিরে তাকালে বুঝব এখনো আমাকেই চায় … না না …. নাহ তাকালো না তো .. .সামনে তাকিয়ে হাঁটতে থাকে ঋজু … আর ঠিক তখনি পেছন ফেরে অনুজা …ঋজু কি একবার ফিরে তাকাবে না!! নাহ, ঋজু তো একবারও ফিরে তাকালো না ………. তারপর, নিজেরা নিজেদের পথে হেঁটে যায় …. মিশে যায় পৃথিবীর ভিড়ে l অথচ, এক লহমার জন্য ওদের জীবনটা আর এই গল্পের পরিনতি কি ভীষণ অন্যরকম হতে পারত !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ব্রে-ক-আ-প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now