বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বড় পর্দায় খেলা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X চাঁদপুর পুরান বাজার ব্রীজ সংলগ্ন খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখানো হয়।দর্শকদের মাঝে এতটাই উত্তেজনা থাকে যে একজন অনঅভিজ্ঞ চোরও আয়েশেই পকেট মেরে দিতে পারবে যে কারোরই! বাংলাদেশের খেলার প্রতি এই আসক্তিটার নামই ভালোবাসা! . টিউশানে বের হবো ঠিক তখনি ছাত্র ফোন দিয়ে বলে "স্যার আজকে খেলা দেখবো"। ছাত্র কিসে পড়ে যানেন? ক্লাশ ফোরে।এই বাচ্ছাটার খেলার প্রতি আকুতির নামটাই ভালোবাসা! . রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খেতে বসলাম।বয়ষ্ক চায়ের দোকানদার আমাকে বলেন " বাবা বাংলাদেশ জিতবোনি"? খেলা সম্পর্কে তেমন কিছু না জেনেও বাংলাদেশের খেলা বলে এমন আগ্রহের নামই ভালোবাসা! . সিএনজি ড্রাইভার পেচন থেকে ডাক দিলেন।কাছে যেতে বলেন "ভাই খেলা শুরু হইবো কয়টায়।তাহলে খেপ বন্ধ রাখুম।খেলা দেখুম"! সিএনজি ড্রাইভারের খেলা দেখার জন্য খেপ বন্ধ রাখার নামই ভালোবাসা! . খুব সম্ভবত আর কোন বিষয় নিয়ে দল-বল নির্বিশেষে এতটা ভালোবাসাবাসি নেই,যতটা আছে ক্রিকেট নিয়ে।আমাদের আছে ম্যাশ,তামিম,মুশি,রিয়াদ,মোস্তাফিজ,সাকিব,আল-আমিন, সাব্বিরসহ গর্ব করার মত প্রতিটি প্লেয়ার! যাদের নিয়ে গর্বের শেষ নেই! . বিদেশিদের গালাগাল করে স্বদেশের প্রতি কখনোই ভালোবাসা প্রকাশ পায়না,পায় নিজের মূর্খতা প্রকাশ। . তাই আসুন ভারত-পাকিস্তানকে গালমন্দ করে টাইমলাইন না ভরিয়ে আমরা জবাব দেই খেলার মাঠে।আমরা জবাব দিতে পারি,আমরা জানি,জানে ওরাও! . মাঠে নামবে টাইগার্স! শুভ কামনা টাইগারদের জন্য।মাঠে ওরা,আর আমরা ষোল কোটি বাঙ্গালি আছি স্বপ্ন নিয়ে "জিতবে বাংলাদেশ"!আমাদের দেশ,আছে আত্ববিশ্বাস,আছে আমাদের ম্যাশ!! [] Mostafa Kamal Riad []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ বড় পর্দায় খেলা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now