বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বোন

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshitá Eva (০ পয়েন্ট)

X আমি নীলা আর রুহি আমার বড় বোন।ওও আমার থেকে 5 বছরের বড় ছিলো।আমরা দুই বোন ভাই নেই। রুহি ছিলো খুব শান্ত সভাবের আর আমি ছিলাম খুবই চঞ্চল। আমরা গ্রামে থাকতাম আমিতো সারাক্ষণ মানুষের ক্ষতি করে বেড়াতাম।কখনো কারো আম বাগান থেকে আম চুরি করে খাওয়া তো কখনো কারো বাড়ির গাছ থেকে ডাব চুরি করে খাওয়া এই ছিলো আমার জীবন। আমার বাবাকে দেখে সবাই খুব ভয় পেত তাই কেউ আমার নামে তেমন কোনো নালিশ জানাতো না। অন্যদিকে আমার বোন রুহি কাউকে কোনো কাজ করতে দেখলে তাকে সাহায্য করত।ও খুব সহজ সরল প্রকৃতির মেয়ে ছিলো। আমরা সারাক্ষণই ঝগড়া করতাম কখনোই ওর সাথে আমার পড়ত না।। এভাবেই চলতে থাকে আমাদের জীবন। রুহি যখন ক্লাস নাইনে পড়ত তখন শহর থেকে ওর জন্য বিয়ের প্রস্তাব আসে ছেলেরা খুব প্রভাবশালী ছেলে দেখতেও ভালো তাই আমার বাবা বিয়েতে রাজী হয়ে গেল। তারপর রুহির বিয়েটা হয়ে গেল।কিন্ত বিয়ের কিছু দিন পরেই রুহির শশুর বাড়ির সবাই ওর সাথে খুব অত্যাচার শুরু করে দেয় এমনি ওর স্বামীও।।কিন্ত ও এসব আমাদের কে কখনোই বলত না।। বিয়ের দুই বছর পর ও প্রেগন্যান্ট থাকে এঅবস্থাতেও ওকে ওর স্বামী অনেক মারতো । যেদিন ওকে হসপিটালে নিয়ে যায় ডেলিভারির জন্য আমরা খবর পেয়েই রওনা দেই কিন্ত আমরা আসতে অনেক দেরী করে ফেলি।কারন ও আমাদের আসার আগেই পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে।মা ও সন্তান কেউ বাচতে পারেনি।সেদিন খুব কেদেঁছিলাম আমি।এখনো কাঁদি আর শুধু মনে মনে বলি রুহি আর একবার ফিরে আয় আর কখনো তোর সাথে ঝগড়া করব না আর তোকে কখনো জ্বালাবো না।আজ বোঝতে পারছি আমি রুহিকে কতটা ভালোবাসি কিন্ত কখনো বলতে পারিনি শুধু ঝগড়াই করেছি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

→ মামাতো বোন সাথে প্রেম
→ মামা তো বোন যখন ক্রাশ
→ বোন
→ ভাই বোনের গোয়েন্দাগিরি
→ ভাই বোনের পবিত্র ভালোবাসা
→ মায়ের বোনা টুপি
→ ভাই বোনের পবিত্র ভালোবাসা
→ ছোট বোন
→ কলিজার বোন আমার
→ দুই বোন
→ আমার প্রিয় জিজে ভাই-বোন ও আমার সমবয়সী পার্ট 1।
→ আনএক্সপেক্টেড ভাবে জিজের ভাই ব্রাদার বোন সিস্টারদের সাথে দেখা
→ আনএক্সপেক্টেড ভাবে জিজের ভাই ব্রাদার বোন সিস্টারদের সাথে দেখা(শেষপর্ব)
→ ♦ছোট বোন♦
→ বোন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now