বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বোখারা শহরে এক স্বর্ণের দোকানদার

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Imran khan♥ (০ পয়েন্ট)

X বোখারা শহরে এক স্বর্ণের দোকানদার ছিলো। ঘরে ছিলো তার সুন্দরী স্ত্রী। নিয়ম অনুযায়ী একদিন রাতে লোকটি ঘরে এসে দেখল তার স্ত্রী বসে বসে কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে স্ত্রী বললো, আজকে অনেক বড় গোনাহ হয়ে গেছে। স্ত্রী বললো, যে লোকটি অনেক দিন যাবত আমাদের ঘরে দুধ দিয়ে যেত সে আজকে দুধ দেয়ার সময় আমার হাত ধরে টিপাটিপি করছে। সাবালিকা হবার পর থেকে এ পর্যন্ত আপনি ছাড়া কেউ আমার হাত ধরেনি। অভাবনীয় এই পাপাচারের কারণে আমি ক্ষোভ ও দুঃখের অনলে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত; আর কান্না করছি অবিরত। এই কথা শুনে স্বামীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হয়ে এলো। লোকটি বলল, আজকে দোকানে এক মহিলা কাস্টমারকে স্বর্ণের চূড়ি পরানোর ছলে তার হাত ধরে আমি টিপাটিপি করছিলাম, ব্যাভিচারের যেই ঋন আমি নিয়েছিলাম স্বীয় কাঁধে, সেই ঋণ তুমি শোধ করেছ। আজ এই মূহুর্তে আমি আল্লাহর কাছে তাওবা করছি আমরণ আর কখনো ব্যাভিচার করবোনা। তবে তোমার কাছে আমার একটি অনুরোধ, আগামী কাল দুধওয়ালা তোমার সাথে কি ব্যবহার করে আমাকে দয়া করে বলবে। পরদিন স্বামী দোকানে চলে গেলো এবং যথাসময়ে দুধওয়ালা দুধ দিতে এসে কালক্ষেপন না করে মহিলাটির পায়ে পড়ে বললো মা ! শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে গতকাল অনেক বড় গুনাহ করে ফেলেছি এবং বিনিদ্র রজনী যাপন করে মাওলার দরবারে তাওবা করেছি, এধরনের পাপাচার আর কোনদিন করবনা; দয়াকরে আপনি আমাকে ক্ষমা করে দিন। মহিলাটি তাকে ক্ষমা করে দিল। রাতে যখন স্বামী দোকান থেকে ফিরলো স্ত্রী পুরো ঘটনা তাকে জানালো পরে স্বামী আনন্দ চিত্তে বললো পরিবারের পুরুষরা যদি পরনারীর অবৈধ উৎসর্গ থেকে তাওবা করে, তাহলে পৃথিবীর তাবৎ পুরুষ সেই পরিবারের নারীদের অবৈধ সংসর্গ থেকে তাওবা করবে। হে আল্লাহ! আপনি আমাদের শয়তানের সব ধরনের কুমন্ত্রনা থেকে হেফাজত করুন। আমিন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ বোখারা শহরে এক স্বর্ণের দোকানদার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now