বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
♥
-কি গো তুমি এখনও উঠোনাই?
-ফোন রাখ তো, আমি আরেকটু ঘুমাই।
-কি বলো, তুমি এখনো ঘুমাও? আর আমার একবার খাওয়াও শেষ।
-তো কি খেলে?
-পান্তা, কাঁচা মরিচ আর পেয়াজ দিয়ে।একেবারে অনেক গুলা খেয়েছি।
-কি? তোমাকে কতবার বলবো এসব খেয়োনা।খেয়ে খেয়ে ষাঁড়ের মত হচ্ছো। নিজের শরীরের দিকে তাকাইছ কোন দিন? গরু একটা।
- আমার মা বলে সকাল সকাল পান্তা খেলে শরীর, মন, পেট সব ঠান্ডা থাকে।
-আমি এই বলে রাখলাম আমি কোন মোটা মানুষের সাথে প্রেম করতে পারবোনা।আর তুমি এত ক্ষেত কেন? দূর!
"
"
-হ্যালো!
-কি আবার ফোন দিছ কেন?
-তুমি আমার নামটা কিন্তু খারাপ দাওনি।
-কোন নাম?
-ঐ যে গরু!
-আসলেই তুমি একটা গরু!
-আমিও তোমার একটা নাম দিছি।
-কি?
- মেয়ে গরু!
-মানে?
-আমি ছেলে গরু তুমি মেয়ে গরু..
-অপু!!(একটু ধমক দিয়ে)
-সরি, সরি..
-কোন সরি টরি নাই এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে।
-কি শাস্তি।
-তুমি আমাকে দুই দিন ফোন দিতে পারবানা আমার সাথে দেখা করতে পারবানা।
-এই বারের মত আমাকে মাপ করে দাও এই কঠিন শাস্তিটা আমাকে দিও না।
-না! কোন মাপ নাই।
-তাহলে দুই দিন আমি কিচ্ছু খাবোনা।
-এতে না খাওয়ার কি হলো?
-হজম হবে না তাই।
-হজম হবে না কেন?
-কারণ তোমার শব্দ শুনতে পারবোনা তোমায় দেখতে পারবোনা আার এই দুইটার কোন একটা যে দিন মিস হয় সেদিন আমার কিচ্ছু হজম হয় না।
-তুমি না! আসলেই একটা বোকা।
-শাস্তিকি মাপ?
-না। শাস্তির পরিমানটা একটু কমিয়ে দিচ্ছি।
-এখন কি শাস্তি?
-আমি আজকে নীলক্ষেত কিছু গল্পের বই কিনতে যাব তুমি ঠিক দশটার মধ্যে নীলক্ষেত আসতে হবে।
-এই শাস্তি! জো আগ্গা জাঁহাপনা।
-তুমি আমাকে জাঁহাপনা বললা কেন?
-জাঁহাপনা বলা যাবেনা? তাহলে সরি সরি জো আগ্গা প্রত্যাশা।
-মনে থাকে যেন ঠিক দশটা।
অপু আজ একটু তাড়াহুড়া করছে এর আগে অপু কোনবারই প্রত্যাশার দেওয়া টাইমে পৌছাতে পারেনি। তাই আজ একটু তাড়াহুড়া করছে সঠিক সময়ে পৌছানোর জন্য।
দশটা বাজতে চললো, অপুর আসার খবর নেই।এইদিকে প্রত্যাশা নীলক্ষেতে দাড়িয়ে আছে।
প্রত্যাশা একেরপর এক ফোন দিচ্ছে আর অপু বলচে এই তো আসছি।
অবশেষে অপু আসলো নীলক্ষেতে।
ঘামে তার পুরো শরীর ভিজে আছে,
এসেই সরি বললো পত্যাশাকে।
-এই তোমার দশটা? আচ্ছা তুমি কি দৌড়ায়া আসছো? এমন ঘামাচ্ছো কেন?
-না মানে আম্মু আজ টাকা দেয় নাই তাই।
ভাবলাম নীলক্ষেত তো ধানমন্ডির কাছেই হেঁটেই চলে আসলাম।
-তুমি না মানুষ হবে না কোনদিন।
অপু ঘাম মুচতেছে আর বলচে তুমি আছ না? তুমিই আমাকে মানুষ করবে একদিন।-মা বলে"(একটু হাসি ছলে)
-তোমার মা আমাকে চিনলো কিভাবে?
আরে আমার মা বলে আমার বোকা ছেলেটারে বোউমাই মানুষ করবে একদিন।
-তো, আমি কি তোমার বউ নাকি?
-তাহলে কি?
-কি?(ধমক দিয়ে)
-সরি, সরি.. তুমি আমার কেউ না।
-কি? আমি তোমার কেউ না?
-আমি কি তাই বললাম নাকি(একটু আবেগী সুরে)
-এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে।
-কি শাস্তি?(ভয়ে ভয়ে)
-আজ রিক্সা করে যাওয়ার সময় তুমি আমাকে কবিতা শুনাতে হবে।
-কবিতা! ওহ্ বাচলাম।
অপু অনেক ভালো কবিতা লেখে আর অপুর কবিতাই প্রত্যাশার অনেক প্রিয়। রোজ রাত্রে অপুর আবৃতি করা কবিতা না শুনলে প্রত্যাশার ঘুম হয় না।
টি এস সির আশপাশটায় রিক্সার করে গুরতেছে দু'জন।তখন প্রত্যাশা বলে উঠলো আচ্ছা কবিতা কোই?
-ওকে শুনাইতেছি, তবে আমি যে কবিতাটা বলবো তার পরের অংশটা তুমি বলবে বলো রাজি?
-আচ্ছা ঠিক আছে।
অপু কবিতা বলছে---
মায়বতি তোর মায়ার চাবি
কোই রাখলি বল?
তোর মায়া নগরে বন্ধি আমি
আমার কি হবে বল??
উত্তরে প্রত্যাশা বলছে তোমমাকে সেটা খুঁজে নিতে হবে।
হঠাৎ প্রত্যাশার ফোন আসলো বাসায় ফিরতে।দু'জন রিক্সা থেকে নামলো।তখন সামনে থেকে আশা একটা ছেলে প্রত্যাশার মুখে সিগারেটের ধোয়া ছাড়ে।তখন প্রত্যাশা অপুর উপর খুব রাগ করে। অপু যখন তাকে বুঝাতে আসলো তখন প্রত্যাশা চিৎকার করে বললো তুমি পুরুষ না? তোমার সামনে কিভাবে আমার সাথে এমন করলো? তুমি পুরুষ না?
তখন অপু ঐ ছেলেটিকে দৌড়ে ধরলো এবং একটা থাপ্পর দিল। তারপর ছেলেটির সাথের অন্যান্য ছেলেরা মিলে অপুকে অনেক মারে অনেকটা রক্তাক্ত করে ফেলে রাখে।
প্রত্যাশা দৌড়ে সেখানে যায়, কিন্তু অপুর হুশ ছিলনা অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন অপুর একটু হুশ হয় তখন অপু প্রত্যাশাকে বললো আচ্ছা আমি এখন পুরুষ না?
আমি আজ থেকে বোকা নই।
তখন প্রত্যাশা কিছুটা হেসে এবং কিছুটা চোখের পানি ছেড়ে বললো আমার বোকা মানুষটাই ভালো। তোমাকে কখোনই চালাক হতে হবে না।
তুমি আমার বোকা মানুষ হয়েই থাকবে।
আর আমি তো জেনে শুনেই বোকা মানুষটির সঙ্গে প্রেম করলাম।,,,,,,SaMi
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now