বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বোকা ভিক্ষুক

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Atiqur Rahman Atik (০ পয়েন্ট)

X [ব্রাজিলিয় ঔপন্যাসিক ও গীতিকার পাওলো কোয়েলহোর লেখা এ গল্পটি তার ওয়েবসাইট থেকে নিয়ে অনুবাদ করা।] মোল্লা নাসরুদ্দিন শহরের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সে যখন বাজারে ভিক্ষা করতে যায় লোকেরা তাকে দশ টাকা আর এক হাজার নোট দেখায়। কিন্তু মোল্লা এক হাজার টাকার নোট না নিয়ে সব সময় দশ টাকাই নেয়। এতে লোকেরা বেশ মজা পায়, হৈ হৈ করে। আরেক ভিক্ষুক দূর থেকে এ দৃশ্য দেখলো, দেখে বোকা নাসরুদ্দিনের জন্য তার খুব মায়া হলো। ভাবলো, ‘আহা কী বোকা লোকটা, ছোট বড় টাকাও চেনে না।’ সে নাসরুদ্দিনকে মায়া করে ডেকে নিলো, ‘তুমি তো ভারি বোকা দেখছি বাপু! এমনিতেই ভিক্ষুকদের কেউ বেশি টাকা দিতে চায় না, আর তুমি কিনা এক হাজার টাকা পেয়েও দশ টাকাই পকেটে পুরছো?’ নাসরুদ্দিন বললো, ‘তুমি একেবারে ভুল বলনি। কিন্তু আমি যদি এক হাজার নোটই নেওয়া শুরু করি, তাহলে লোকেরা আমাকে দশ টাকাও দেবে না। তারা বুঝে যাবে আমি আর বোকা নেই, আমার সঙ্গে খেলেও লোকে আর মজা পাবে না।’ ভিক্ষুক এ কথা শুনে থ হয়ে রইলো। মোল্লা নাসরুদ্দিন বললো, ‘বোকার আচরণ করা মানে বোকা হয়ে যাওয়া নয়, যদি পুরো ব্যাপারটাই তুমি বুদ্ধি খাটিয়ে করো


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ বোকা ভিক্ষুক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now