বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বোজার ক্ষমতা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ★একটা সম্পর্ক শেষ করা এখন একটা কাগজ কে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ। যে মানুষটা অনেক দিন যাবৎ তোমাকে ভালবেসে আসছে। আজ হঠাৎ করে তোমাকে সে বলল.. "আমি তোমাকে ভালবাসি না" তোমাকে এখন আর আমার ভাল্লাগে না, তোমার সাথে আমার যায় না, আই ডিজার্ভ ব্যাটার দ্যান ইউ, ভালো থেকো তুমি.... অতঃপর ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে, Facebook, whats app, Imo, থেকেও ব্লক!!!. শেষ... সব'ই শেষ!!... তোমার এতদিনের সাজানো স্বপ্ন গুলো, এক নিমিষে ভেঙ্গে চুরমার হয়ে গেলো। তোমার এতদিনের বিশ্বাস ভেঙ্গে দিলো। তোমার বুকের মাঝে তার জন্য জায়গা করে নিয়ে, এখন হুট করে সেই জায়গাটা শূন্য করে দিয়ে.. চলে গেলো। এই ব্যাপার গুলো তুমি হয়তো সহজে মেনে নিতে পারবে না। কারণ যাকে ভালোবাসা যায়, তাকে কখনো ভোলা যায় না। মনের মধ্যে একবার ভালোবাসা তৈরি হয়ে গেলে "সম্পর্কটা না থাকলেও ভালোবাসাটা থেকে যায়, কখনো কমে না। ভালোবাসা কিছুটা সহজ হলেও ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া খুব বেশিই কঠিন। তুমি চাইবে সেই মানুষটাকে বারবার নির্লজ্জের মতো ফিরিয়ে আনতে। কিন্তুু সে মানুষটা তোমার কোন কথাই শুনবে না। তোমার কান্না তার মনে আর দাগ কাটবে না। তোমাকে অপমান করা হবে!.. খুব চরম ভাবে তোমাকে অপমান করা হবে। আর সেই অপমানে তোমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করবে। তোমার বেঁচে থাকার ইচ্ছেটা চলে যাবে। ঘুমের ঔষুধ গিলে তুমি শান্তি পেতে চাইবে, কিন্তু শান্তি পাবে না। ডিপ্রেশনে পড়ে তুমি পাগল হয়ে যাবে, অনেকটা ছন্নছাড়ার মতো। তুমি মরতেও পারবে না, আবার বাঁচার ইচ্ছাটা চলে যাবে দূর বহু দূরে। তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না। তুমি আর কখনো কাউকে ভালবাসতে পারবে না!!. সম্ভব নাহ্ তোমার পক্ষে আর কাউকে ভালোবাসা। আর এইভাবে তোমাকে অসহ্য একটা জীবন কাটাতে হবে। কষ্ট আর, ডিপ্রেশন নিয়ে.. . . . ঘড়ির কাটার টিক.. টিক.. শব্দ কিংবা ক্যালেন্ডারের পাতা উল্টানোর তালে তালে সময় হয়তো চলে যাবে। আস্তে আস্তে তুমি খেয়াল করবে!!.. "তোমার আর আগের মত কষ্ট হচ্ছে না! এখন আর আগের মতো কান্নাও আসছে না। তার মানে তুমি কষ্ট সহ্য করতে শিখে ফেলেছ.. তুমি বেঁচে থাকতে শিখে গিয়েছ। অমানুষদের ভীড়ে তুমি মানুষ হয়ে বেঁচে থাকতে শিখে গিয়েছ.. . . তারপর তোমার জীবনে আবার ভালবাসা আসবে, আসতেই হবে। ভালবাসা ছাড়া জীবন হয় নাকি? . তোমার ভয় হবে.. ভীষণ ভয়। সবটুকু বিশ্বাস ভেঙ্গে যাওয়ার ভয়, সবগুলো স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ভয়। কিন্তু তোমার সেই ভয়টুকুই কেউ একজন এসে দূর করে দিবে।। সবাই তো আর এক না, হয়তো সব ছেলে এক না, হয়তো সব মেয়ে এক না, হয়তো সব মানুষ এক না। পৃথিবীতে কি শুধু 'ভুল' মানুষই আছে নাকি? উহু.. 'ঠিক' মানুষও আছে আর সেই 'ঠিক' মানুষটা এসে তোমার সবকিছু ঠিক করে দিবে। . তোমার জীবনে এমন একটা দিন আসবে। যেদিন তুমি আকাশের দিকে তাকিয়ে.. বুক ভরে নিঃশ্বাস নিবে আর বলবে ভালো আছি….... সত্যিই.. খুব ভালো আছি এই ভালো থাকার জন্যই তো.. 'জীবন' বিশ্বাস করো.. শুধু ঐদিনটির জন্য হলেও বেঁচে থাকো, টিকে থাকো, সহ্য করতে থাকো। তুমি পারবে, অবশ্যই পারবে.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ বোজার ক্ষমতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now