বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বৈরী বাতাসে সাঁতার।। ১ম অংশ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X দু’জনেই বেড়ে উঠছেন একই সাথে। দু’জনের বয়স প্রায় একই। তবুও একজন চলেছেন আলোকিত সূর্যের পথে। আর অপর জনের পথটি ভয়ানক পিচ্ছিল্ চারপাশ থকথক করছে এক দুর্বিসহ গাঢ় অন্ধকার। দু’জন পরম আত্মীয়। সম্পর্কে চাচা-ভাতিজা। কিন্তু তখনও দু’জনের পথ বয়ে গেছে দুই দিকে। একজন- প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)। আর অপরজন- আব্বাস ইবনুল মুত্তালিব। ইসলামের দাওয়াত তখন চলছে প্রকাশ্যভাবে। রাসূল (সা) সবাইকে ডাকছেন- আল্লাহর পথে। ইসলামের পথে। সত্যের পথে। তাঁর আহবানে একে একে ভারী হয়ে উঠছে মুসলমানদের সংখ্যা। অন্ধকার থেকে ফিরে আসছে তারা আলোর পথে। বুকটা জুড়িয়ে নিচ্ছে ঈমানের শীতল পানিতে। আহ্ কী আরাম! বহুকালের তৃষিত হৃদয় তাদের মুহূর্তেই ঠাণ্ডা হয়ে গেল। চাচা আব্বাস।– তিনি প্রাণ দিয়ে ভালবাসেন ভাতিজা মুহাম্মদকে (সা)। কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। তাই বলে মক্কার অন্যান্য হিংস্রদের মত তিনি ক্ষিপ্ত হয়ে তেড়েও আসেননি। কোনোদিন বার করেননি তার ভয়ঙ্কর প্রতিশোধের নখর। আশর্যের কথাই বটে! নিজে ইসলাম গ্রহণ না করেও তিনি সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন রাসূলকে (সা)। বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছেন ইসলামের দাওয়াত চারপাশে ছড়িয়ে দেবার জন্য। তার সাহায্য-সহযোগিতার সেই দৃষ্টান্তও ছিল বিস্ময়কর। হজ্বের মৌসুম। মদীনা থেকে বাহাত্তর জন আনসার মক্কায় এলেন। তারা একত্রিত হয়েছেন মিনার একটি গোপন শিবিরে। সবাই রাসূলের (সা) হাতে বাইয়াত গ্রহণ করে আহ্বান জানালেন: হে দয়ার নবীজী! মক্কাবাসীরা আপনাকে খুব কষ্ট দিচ্ছে। চলুন, আপনি আমাদের সাথে মদীনায় চলুন। আমরা আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আব্বাস তখনও মুসলমান হননি। কিন্তু অবাক কাণ্ড! তিনিও উপস্থিত ছিলেন এই গোপন শিবিরে। আনসারদের আহ্বান খুব মন দিয়ে শুনরেন আব্বাস। তারপর তাদেরকে বললেন: “হে খাযরাজ কওমের লোকেরা! আপনাদের জানা আছে, মুহাম্মদ (সা) স্বীয় গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন। শত্রুর মুকাবেলায় সর্বক্ষণ নামরা তাঁকে হেফাজত করেছি। এখন তিনি আপনাদের কাছে যেতে চান। যদি আপনারা জীবনবাজি রেখে তাঁকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভাল কথা অন্যধায় এখনই সাফ সাফ বলে দিন।” থামলেন আব্বাস। তার কথাটা গুরুত্বের সাথে ভাবলেন তারা। তারপর বললেন, হ্যাঁ! আমরা সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। রাসূল (সা) আমাদের কাছে পূর্ণ হিফাজতেই থাকবেন। আমরা তো আছিই তাঁর চারপাশে। তাদের আশ্বাসের মধ্যে ছিল না কোনো খাঁদ। ছিল না কোনো ফঅঁকি বা চালাকিও। এর কিছুদিন পরই নবী (সা) হিজরতের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে। দয়ার নবীজী মক্কা ছেড়ে চলে গেলেন মদীনায়। নবীজী মদীনায় আছেন। ইতোমধ্যে বদর যুদ্ধের দামামা বেজে উঠেছে। আব্বাস তখন মক্কায়। কী নির্মম পরিহাস! মক্কার কুরাইশদের অবর্ণনীয় চাপের মুখে আব্বাসকেও রাসূলের (সা) প্রতিপক্ষ লড়াই করতে যেতে হলো বদর প্রান্তরে। কী নিষ্ঠুর দৃশ্য! প্রাণপ্রিয় ভাতিজার বিরুদ্ধে তলোয়ার ধরতে হচ্ছে চাচা আব্বাসকে! কিছুতেই তিনি এটা মেনে নিতে পারছেন না। পরিস্থিতি এমনই যে তিনি অন্য কিছু করতেও পারছেন না। সেই এক কঠিনতম অবস্থা! বদর মানেই তো কঠিন পরীক্ষার ক্ষেত্র। যুদ্ধ চলছে তুমুল গতিতে। যুদ্ধ চলছে মুসলিম আর মুশরিকদের মধ্যে। কিন্তু আল্লাহর রহমতে শেষ পর্যন্ত এই যুদ্ধে বিজয়ী হলেন- সত্যের সৈনিক মুসলিম বাহিনী। বদরে মুশরিকের সাথে ইচ্ছার বিরুদ্ধে আব্বাস কেন যোগ দিয়েছিলেন, তা সম্পূর্ণ জানতেন দয়ার নবীজী। এজন্য তিনি আগেই বলে রেখেছিলেণ তাঁর সাথীদেরকে- “যুদ্ধের সময় আব্বাস বা বনু হাশিমের কেউ সামনে পড়লে তাদেরকে হত্যা করবে না।’ কারণ, জোরপূর্বক তাদেরকে যুদ্ধক্ষেত্রে আনা হয়েছে।” যুদ্ধ শেষ। মুসলমানদের হাতে বন্দী হলেণ মুশরিকদের সাথে আব্বাস, আকীল ও নাওফিল ইবনে হারিস। নিয়ম অনুযায়ী সকল বন্দীকেই বেঁধে রাখা হয়েছে। তার ভেতরে আছেন আব্বাসও। কিন্তু অন্যদের চেয়ে আব্বাসের বাঁধনটি ছিল অনেক বেশি শক্ত। এত শক্তভাবে তাকে বাঁধা হয়েছিল যে তিনি বেদনায় কেবলই কঁকিয়ে উঠছিলেন। রাতে ঘুমিয়ে আছেন নবী মুহাম্মদ (সা)! হঠাৎ এক কাতর কণ্ঠের আর্তচিৎকারে তাঁর ঘুম ভেঙ্গে গেল। সাহাবারা রাসূলের (সা) ঘুমের ব্যাঘাতের কথা ভেবে আব্বাসের বাঁধনটা ঢিলা করে দিলেন। থেমে গেল তার যন্ত্রণাদায়ক কঁকানি। রাসুল জিজ্ঞেস করলেন, কী ব্যাপর! আর কোনো কাতর কণ্ঠস্বর শুনছি না কেন? তারা বললেন, বাঁধন ঢিলা করে দিয়েছি। রাসূল (সা) সাথে সাথে নির্দেশ দিলেন: “সকল বন্দীর বাঁধনই ঢিলা করে দাও।” ইনসাফ আর ইহসান কাকে চলে? রাসূলই (সা) তার উত্তম নিদর্শন। বদর যুদ্ধে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেবার সিদ্ধান্ত হলো। আব্বাসের আম্বা ছিলেন মদীনার আনসার গোত্র খাযরাজের কন্যা। এই কারণে খাযরাজ গোত্রের সবাই রাসূলের (সা) কাছে অনুরোধ করলো: “আব্বাস তো আমাদেরই ভাগ্নে। আমরা তার মুক্তিপণ মাফ করে দিচ্ছি।” তাদের প্রস্তাব একবাক্যে নাকচ করে দিলেন রাসুল। বললেন, না! তা কখনই হতে পারে না। কারণ এটা সাম্যের খেলাফ। বরং তিনি আব্বাসে মুক্তিপণের পরিমাণটা একটু বেশিই করে দিলেন। কারণ তিনি জানতেন, সেই অর্থ পরিশোধ করার ক্ষমতা তার আছে। এত অর্থ? বিস্মিত হয়ে আব্বাস অনুনয়-বিনয়ের সাথে তার অক্ষমতা প্রকাশ করলেন, “আমি তো অন্তর থেকে আগেই মুসলমান হয়েছিলাম। মুশরিকরা আমাকে বাধ্য করেছে এই যুদ্ধে অংশ নিতে।” আব্বাসের কথা শুনে রাসুল (সা) বলরেণ: “অন্তরের অবস্থা আল্লাহপাকই ভাল জানেন। আপনার দাবি সত্য হলে আল্লাহই তার প্রতিদান দেবেন। তবে বাহ্যিক অবস্থার বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেয়া যাবে না। আর মুক্তিপণ আদায়ে আপনার অক্ষমতাও গ্রহণযোগ্য নয়। কারণ, আমি জানি মক্কার উম্মুল ফজলের কাছে আপনি মোটা অংকের অর্থ রেখে এসেছেন।” রাসূলের একথা শুনে আব্বাস বিস্ময়ের সাথে বললেন, “আল্লহর কসম! আমি ও উম্মুল ফজল ছাড়া আর কেউ এই অর্থের কথা জানে না। আমার নিশ্চিত বিশ্বাস, আপনি আল্লাহর রাসূল।” সত্যি সত্য্ তিনি নিজের, ভাতুষউত্র আকীল এবং নাওফিল ইবনে হারিসের পক্ষ থেকে মোটা অংকের মক্তিপণ আদায় করে বন্দিদগশা থেকে মুক্তি লাভ করলেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ বৈরী বাতাসে সাঁতার।। ২য় অংশ
→ বৈরী বাতাসে সাঁতার।। ১ম অংশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now