বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লিখাঃ অচিনদেশের রাজকুমার
→কি হল আসছো না কেন?
আর কতক্ষন
একা একা বসে থাকবো!
→আরে বাবা যাচ্ছিতো!
→তারাতারি এসো।
→আচ্ছা আর ২০ মিনিট!
→শাড়ি পরো কিন্তু।
→তাইলে ২ ঘন্টা!
→মানে কি?
→তোমার কথা মত শাড়ি
পরেই আসছি।
→আসো
মেয়েটার নাম তাহমিনা।
আমাদের পরিচয় ফেসবুকে।আমি
ফেসবুকে ছোট খাট গল্প লিখি। সেই
গল্প থেকেই আমাদের পরিচয়।
**একদিন তাহমিনা আমাকে একটা
ম্যাসেজ করে।
→আপনি খুব ভাল লেখেন! আপনার
সব গল্পই আমার ভাল লাগে।
→আমি ঠিক আপনাকে চিনলাম না।
→আপনি আমাকে না চিনলেও আমি
আপনাকে চিনি।আপনি আবির
→ওহ
→আমি আপনার গল্পের একজন পাঠক।
এভাবে আমাদের প্রতিদিন কথা হতো।
এভাবেই হয়ে যায় দুজনের মনের
মিলন। সবচেয়ে আশ্চর্যজনক কথা হল
আমাদের বাসা একই এলাকায়। আমরা
একই ক্লাসে পড়ি। আমি তাহমিনার
কাছে কয়েকবার তার ফটো চেয়ে
ছিলাম। কিন্তু দেয়নি।সে বলত
একবারে সামনা সামনি দেখব।
আজ
আমাদের গ্রামের এক পার্কে দেখা
করার কথা। আমি সময়ের অনেক
আগে এসে বসে আছি কিন্তু তাহমিনা
এখনো আসেনি।
→ কিরে তুই এখানে?
→আমিও তো সেটাই ভাবছি।
→কেন আমি আসতে পারব না?
→না তা পারবি না কেন।কিন্তু
আজকে তোর গল্প কে লিখবে।
→আজ লিখব না।
→কেন ?
→সেটা কি তোকে বলতে হবে।
→না তোর বান্ধবী হিসেবে জানতে
পারি না।
→ না পারিস না।
→ঠিক আছে।
→তুই এখানে কতক্ষন থাকবি?
→সারা দিন।
→আচ্ছা থাক আমি গেলাম।
আমার বান্ধবী তমা ,আমার সবচেয়ে
কাছের বন্ধু।কিন্তু আজ শত্রু হয়ে
দাড়ালো। ওর জন্য তাহমিনার সাথে
দেখা করা হল না।
→কিহল তুমি কই?
→স্যরি জান। আমি জরুরী কাজে
একটু ফেসে গেছি আজ আর দেখা
করা হবে না।
→আমি তোমার জন্য কত কষ্ট
করে শাড়ি পরলাম।
→কাল না হয় আবার পরবে!
→আমি পারব না।
→আমার জন্য পারবেনা?
→তোমার জন্য পারব।
→আচ্ছা কাল দেখা হবে একই
স্থান একই সময়।এখন রাখো।
→আচ্ছা ভাল থেকো।
**আমি বাড়ি ফিরে গেলাম।
পরের দিনের অপেক্ষা করছিলাম।
অবশেষে সেই দিন এল।
আমিতো অভাক আজও তমা বসে আছে।
→দেবো একটা প্রতিদিন তুই এখানে কি
করিস?
→তুই কি করিস?
→আমি একটা মেয়ের সাথে দেখা
করতে এসেছি, আর তুই?
→আমিও
→আমিও কি?
→একটা ছেলের সাথে দেখা করতে
এসেছি।
→তাইলে তুই অন্য কোথাও গিয়ে
অপেক্ষা কর না।এক সাথে ক্যান?
→আমি তোর সাথেই বসে থাকবো।
→দেখ, মেয়েরা খুব দেমাগি হয়। তোর
সাথে বসে থাকতে দেখলে ও কখনোই
আমার সাথে কথা বলবে না।
→আমার চেয়ে এখন ওই বড় হয়ে গেল?
→তা না, এরকমটা ভাবছিস কেন? একটু
স্বাভাবিক ভাবার চেষ্টা কর।
→আমি স্বাভাবিকই আছি।
এতদিন........
থেকে আমি তোর পিছনে পরে আছি
তোর কোন খোঁজ নাই। আর কে না কে
তোকে ফেসবুকে মেসেজ করলো আর
তুই তার প্রেমে পড়ে গেলি?
→ব্যাপারটা তুই বুঝবি না।
→কি বুঝবো না হ্যা।
মেয়েটা প্রতিদিন তোকে মেসেজ করে।
তোর জন্য শাড়ি পরে আসে। রাত ১১টার
পর প্রতিদিন ফোন দেয়। তুই তার কন্ঠটাও
চিনতে পারস না।
→এই দাড়া, এত কিছু তুই কেমনে
জানলি?
→না মানে ইয়ে,
→বুঝছি, চল।
→কোথায়?
→ক্ষুধা লাগছে কিছু খাবো।
→কি বলিস, মেয়েটার জন্য অপেক্ষা
করবি না?
→দেখ, আর নেকামো করার দরকার নাই।
আর এখন থেকে তুই করে নয়,তুমি করে
বলার চেষ্টা কর।
→হুম, পাগল একটা।
"আমার স্বপ্নের রাজকুমারী
আমি তোমায় ভালোবাসি"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now