বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বন্ধু যখন বনের পাখি

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X পাখিদের খাবারের লোভ দেখিয়ে পাখিদের সাথে সহজেই বন্ধুত্ব করা যায়। পাখিদের সাথে বন্ধুত্ব করার একটি সহজ পদ্ধতি দেখানো হলো। পাখির পছন্দের জায়গা খুঁজে বের করো খাবার দিতে চাইলে পাখিদের পছন্দের জায়গাগুলো খুঁজে বের করো। হতে পারে তোমার কাছাকাছি কোনো গাছ কিংবা তোমার ঘরের ভেন্টিলেটরটিই পাখির সবচেয়ে পছন্দের জায়গা। g তোমার পছন্দের কোনো একটি নির্দিষ্ট পাখির দৃষ্টি আকর্ষণ করা খুবই কঠিন। ফলে, তোমার দেয়া খাবার সবধরনের পাখিরাই এসে খেয়ে নেবে। g কিছু কিছু পাখি অবশ্য কখনোই তোমার দেয়া খাবার খেতে আসবে না। যেমন, চিল কিংবা ঈগল পাখি। ফলে, তোমার বন্ধু তালিকায় তারা থাকতে পারছে না। পাখিদের জন্য একটি খাবার পাত্র তৈরি করো জেনে নাও তোমার কাছাকাছি পাখিরা কি ধরনের খাবার পছন্দ করে। পাখিরা সাধারণত চাল, ভাত কিংবা ফল খেতে পছন্দ করে। তারপর, তাদের খাবার দেবার জন্য উপযুক্ত একটি পাত্র তৈরি করো। g খাবারের পাত্রের ওপরে একটু জায়গা ফাঁকা রেখে একটি ঢাকনা দেয়ার ব্যবস্থা করো। তাতে রোদ-বৃষ্টিতেও পাখিরা এসে খাবার খেতে পারবে। g খাবার পাত্রটি সমতল হতে হবে। সেই সাথে মাঝখানে একটি খাড়া পাইপ রাখতে পারো, তার ভেতরে খাবার থাকলে পাখিরা ঠোঁট ঢুকিয়ে খাবার খেতে পারবে। নানা পাখির নানা খাবার বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। কিছু পাখি নিরামিষাশী, যেমন চড়ুই, বাবুই, দোয়েল। কিছু পাখি মাংশাষী, যেমন, মাছরাঙা, কাক, চিল। g ধান, চাল ইত্যাদি ফসলের বীজ পছন্দ করে এমন পাখিগুলোর মধ্যে চড়ুই, বাবুই, দোয়েল অন্যতম। g ফল পছন্দ করে এমন পাখিগুলো হচ্ছে টিয়া ও ময়না পাখি। g তোমার দেয়া মাছ-ভাত তরকারি খেতে আসবে কাক ও শালিক পাখি। g পাখির জন্য বিস্কুট কিংবা ফাস্টফুড জাতীয় খাবার না দেয়াই ভালো। এবার তোমার খুঁজে বের করা পাখির পছন্দের জায়গাটির কাছাকাছি কোথাও তোমার তৈরি করা পাত্রটি রেখে দাও। মনে রাখবে, খাবারের পাত্রটি যেন ইলেকট্রিকের তার কিংবা গ্যাসের লাইন থেকে যথেষ্ট দূরে থাকে। এটি এমন জায়গায় রাখেতে হবে যেন সেখানে কুকুর কিংবা বেড়াল গিয়ে পাখিদের আক্রমণ করতে না পারে। কয়েকটি পরামর্শ ১। খাবার সাথে অবশ্যই পানির পাত্রের ব্যবস্থা করতে হবে। ২। পাখির খাবার পাত্রটি পরিচ্ছন্ন হতে হবে। সাবধানতা ১। পাত্রটি পছন্দ হলে কোনো পাখি এসে সেখানেই বাসা বানিয়ে ফেলতে পারে। তখন তাকে বিরক্ত করা যাবে না। ২। শীতের সময় পাখিদের জন্য গরম পানি দেয়ার কোনো দরকার নেই। ৩। ক্যেমিক্যাল জাতীয় খাবার, যেমন জেলি, মেয়োনিজ, চকলেট ইত্যাদি পাখিদের দেয়া যাবে না। এগুলো স্বাস্থ্যসম্মত নয়। সূত্র :ইন্টারনেট


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৪ জন


এ জাতীয় গল্প

→ বন্ধু যখন বনের পাখি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now