বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"বন্ধু"

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X ★★)কোন মেয়েকে দেখার পর.... -দোস্ত দেখতাছস মেয়েটা কত্ত সুন্দর??? -শালা একদম নজর দিবি না ওইটা তর ভাবি।। -ভাবি কখন হইল??? -যখন প্রথম ওরে দেখি তখনই মনে মনে ৩বার কবুল বলে বিয়ে করে ফেলছি।। -হারামী দুনিয়ার সব মাইয়া তর সাথে বিয়ে দেয়ার পরও বলবি আরো আছে নাকি??? -হেহেহে দোস্ত রাগ করস ক্যারে... . অতঃপর জগড়া চলতে চলতে দেখা গেল মেয়েটা তার বিএফ এর সাথে রিকশা করে চলে যাচ্ছে আহারে বন্ধুটার দুক্ক কই রাখি।।। . ★★)খাওয়া দাওয়ার পর বিল দেয়ার সময়... -দোস্ত তুই দিয়া দে.... -বেটা তুই আমারে টাকার গাছ পাইছস নাকি অর্থমন্ত্রী পাইছস।।। -আরে আমরা তো আমরাই?? -আমার কাছে টাকা নাই তুই দে।। -দোস্ত তুই এইরকম হুহ যা আমিই দিতাছি ভাবছিলাম লুবনারে আজ তর কথা গিয়ে বলব না সেটা আর হল না।। -সত্যি বলবি তো??? -না আর বলা হবেনা তুই বস আমি বিল দিয়ে আসি।।। -আচ্ছা যা এইবারের মত আমি দিয়া দিচ্ছি কিন্তু লুবনারে আজকেই বলতে হবে।।। -দোস্ত তুই কত্ত ভাল?? . আফসুসের ব্যাপার লুবনাকে আর বলা হয়নি কারণ থাপ্পড় এর রিস্ক কেডা নিবার চায় হেহেহে।।। . ★★)প্রেমিকার সাথে জগড়ার পর... -কিরে তুই এইরকম ভাবে বসে আছিস ক্যান?? -আর বলিস না নদীর সাথে ব্রেক আপ হয়ে গেল।। -ওয়াও বলিস কি তারমানে তুই এখন থেকে আমাদের দলে পার্টি দে দোস্ত।।। -শালা ৩বছরের রিলেশন ভেঙ্গে গেল আর তুই আছিস খাওয়া নিয়ে তুই বন্ধু না মীরজাফর।।। -নারে দোস্ত আমি হিটলার।। -দোস্ত কিছু একটা কর না।।। -আচ্ছা দেখি... অতঃপর নদী কে ফোন দিয়া যা বলিলাম তা শুনে হারামী অজ্ঞান হওয়ার অবস্থা....কিছু ফোন আলাপ দিলাম.. -হ্যালো নদী বলছ...(দোস্ত) -হ্যাঁ আপনি কে??(নদী) -আমি নুরুল এর ফ্রেন্ড??? -নুরুল কে আমি ওরে চিনি না।। -আচ্ছা তবে কয়েকটা কথা শোন নুরুল তোমার সাথে জগড়া করার পর বাথরুমে গিয়ে হারপিক খেয়ে ফেলছে আমি সময় মত উপস্থিত হইছিলাম বলিয়া এখনো বেঁচে আছে।।গতকাল থেকে বেচারা কিচ্ছু খায় নাই শুধু নদী নদী করতেছে আমি প্রথমে ভাবছিলাম মনে হয় নদীর পানি খাওয়ার জন্য নদী নদী করতেছে তাই দীর্ঘ ৫ঘন্টা ট্রাফিক জ্যাম অতিক্রম করে বুড়িগঙ্গার পানি তারে এনে দিলাম ওমা সে দেখি পানিও খায় না পরে বুঝলাম মেয়ে নদীর কথা বলতেছে।। -কিন্তু ওর সাথে তো জগড়া করলাম আজ তাহলে গতকাল থেকে খায় নাই কেন??? -(চাপা বেশি হয়ে গেছে)না মানে ও আগে থেকেই কিছু ব্যাপার টের পেয়ে যায় হিমুর মত তাই গতকাল থেকে খাওয়া ছেড়ে দিয়েছিল।।।এখন দেখেন অবস্থা শালা শেষ পর্যন্ত প্রেমের জন্য হারপিক খেয়ে ফেলল।। -নুরুল কি কাছে আছে??? -হ্যাঁ আছে কথা বলবা।। -দেন তো ওরে ফোন টা।।। . অতঃপর তারা প্রথমে হালকা মান অভিমান তারপরে আবার প্রেমের ট্রেন চলতাছে।।আসার সময় বলে আসলাম যদি না খাওয়াস তাহলে মাঝ পথে ট্রেন থামাইয়া দিমু।।। . ★★)কোন বিপদে পরার পর... -হ্যালো দোস্ত তুই কই??? -কেন কি হইছে।।। -আমারে তো মাইরা হাড্ডি ভাঙ্গিয়া লাইতাছে।। -কোন আকামে ধরা খাইছস।। -শালা তর মাথায় সব সময় শুধু নেগেটিভ থাকে আসা লাগবে না তর।।। -আমি এমনিতেই আসুম না বহুত আরামে ঘুমাইতেছি।।। . ১০মিনিট পর সম্পূর্ণ ফ্রেন্ড সার্কেল হাজির।।। -কোন শালায় তর গায়ে হাত দিছে হালারে আজ মাটির নিচে পুঁতিয়া দিমু।।। . ★★)যখন গার্লফ্রেন্ডের বিয়ে কাল... -দোস্ত কাল তর সাথে আমারে বিয়েতে নিস অনেকদিন হল বিয়ে খাওয়া হয় না।।। -কুত্তা,হারামী ব্লা ব্লা তুই আমার সামনে থেকে সর আমার জিএফ এর বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আছিস বিয়ের খাওয়া নিয়ে।।। -আরে রাগছস ক্যারে আমার বিয়ের খাওয়া খাইতে সিরাম লাগে।।। -তোরা বন্ধু না হারামী।।। -হেহেহে আমরা হারামী।।।তা জিএফ এর বিয়ে খেতে যাবি সাথে আমরা যাব গিফট কি কিনে ফেলছিস নাকি আমরা কিনব।।। -দূর হ আমার সামনে থেকে।।। . ৭-৮ঘন্টা পর জিএফ আর দোস্ত কাজী অফিসে সাক্ষী আমরা সবাই।।।অতঃপর তাদের হাতে কক্সবাজারের টিকেট ধরিয়ে বললাম শালা সাবধানে থাকিস আমরা এইদিক টা সামলিয়ে তদের ওইখানে যাব।।।বন্ধুটা আবেগে আপ্লুত হয়ে বলল তদের মত বন্ধু যেন ঘরে ঘরে জন্ম নেয়।।। . ★★)যখন সত্যিই ব্রেক আপ হয়ে যায় অথবা অন্য ছেলের সাথে মেয়েটির বিয়ে হয়ে যায়।। -দোস্ত আমি শেষ।।। -শেষ কই এই যে তুই আছস।।। -দূর ফাজলামি করিস না তো হেনা কিভাবে পারল আমাকে ভূলে যেতে।। -যেভাবে ভূলা যায়।। -দূর এই লাইফ রেখে আর কি হবে।। -কিছুই হবেনা হারপিক এনে দিব নাকি ফ্যানে ঝুলে মরবি।।। -কেমনে মরলে কষ্ট কম হবে রে।। -এত্তু গুলান ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যা উঠে দেখবি তুই জাহান্নামে কিভাবে মরলি টেরই পাবিনা।।। -আচ্ছা আমি গেলাম রে তাহলে।।। -যাবি তো মরার আগে শেষ বারের মত আমাদের সাথে চল সবাই আড্ডা দিয়া আসি মরার পর তাহলে আর আফসুস থাকবেনা।। . অতঃপর আড্ডা দিতে দিতে সকাল হয়ে গেল বন্ধুর আর মরা, হল না।।।বন্ধুরা এমন নি মরার টিপস চাইলে হাজার টা টিপস দিবে মাগার মরবার দিব না।।। . [বন্ধু মানে অনেক কিছু যা একবাক্যে বলা সম্ভব না তবুও বললাম তোরা এমনি জিনিস যে তদের ছাড়া চলা অসম্ভব...এয়ারটেল ঠাকুর যথার্থই বিজ্ঞাপন দিচ্ছেন "বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল"] gj #Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

→ "বন্ধু"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now