বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বল্টু ভাইয়ের ব্যায়াম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাঃ এ.এস শেখ (০ পয়েন্ট)

X বল্টু ভাইয়ের ব্যায়াম সকাল সকাল চোখটা চড়ক গাছে উঠে গেল আমার । একি ! একি দেখছি আমি । সূর্যতো ঠিকই আছে ।পায়ের দিকে তাকিয়ে দেখলাম মাটি উল্টে যায়নি তো ? হাতে বার দুয়েক চিপটি কেটে দেখলাম স্বপ্ন দেখছি কিনা ! না ঠিকই তো আছে । তবে ? একি সত্যি ? আমাদের চেনাজানা ,পাড়ার ‘শুটকি’ খ্যাত বল্টু ভাই ইয়া বড় বড় দুটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে ছাদে দাড়িয়ে একবার উপরে তুলছেন আবার নামাচ্ছেন । তুলছেন তো বটে ,তাও আবার অবলীলায় । : একি বল্টু ভাই ? তাকালেন তিনি ।তবে তার ব্যায়াম থামলনা । : বল কি বলবি ? স্বাভাবিক গলা ।ব্যাপারটা কি ? খপ করে একটা পাথরে ধরে ফেললাম ।ধরেই চোখ এবার উঠল ডবল চড়ক গাছে । শোলা ! পাতলা শোলাকে ওনি পাথরের মত কেঁটে ব্যায়াম করছেন । : একি একি করছিস কি ? ছাড় ! ভয় পেয়ে ছেড়ে দিলাম ! : বল্টু ভা… : বুঝলিনা ! কথা শেষ হবার আগেই কথা পাড়লেন ওনি ।সাথে একটা চোখ টিপ । : এত শো .. : আরে বুঝলিনা .. আরেকটা চোখ টিপ ।সেইসাথে পাশের ছাদে ইশারা । হুম বুঝা গেল ব্যাপারটা । একটা মেয়ে দাড়িয়ে আছে ওখানে । : ও ,এই ব্যাপার ! বল্টু ভাইয়ের ব্যায়াম ততখনে আবার শুরু হয়ে গেছে । : বুঝলিরে পল্টু ! আমাকে তো আজকাল অনেকেই ‘শুটকি’ বাদ দিয়ে ‘ইবনে সীনা’ ডাকছে ! চেচিয়ে বলতে লাগলেন ।যেন আমাকে নয় ছাদের কোনে দাড়ানো মেয়েটাকাকে শুনাচ্ছে ! : ইবনে সীনা ? : হুম !চিনিসনি তো ? তোই তো ঐ গ্যাদার মার মতো সারাক্ষন ,ঐ কি বাংলা ছবি দেখিস ! রেসলিং ! নাম শুনিছিস তো !দেখতি যদি তবেই চিনতে পারতি ।ইয়া ইয়া হাত পা ! : কিন্তু বল্টু ভাই ,ওতো ‘জন সীনা’ ! মিন মিন করে বললাম আমি । : জন সীনা না তোর মাথা ! ইবনে সীনা !তুই কি আমার থেকে বেশি জানিস ? তারপর কন্ঠটা একটু কমে এলো । : হ্যারে সত্যিই কি জনসীনা নাকি ? : তাই তো শুনেছি ।আমাদের পাড়ার যে জিকু ,পান্তু ? এরা তো হরদমই খালি রেসলিং দেখে !ওদের কাছেই তো শুনেছি । আমারও মিনমিনে গলায় বললাম । : হোক তো জনসীনা ! আবার চেচালেন বল্টু ভাই । : তুই না পল্টু !খালি ঐ পুচকেদের কথা বলিস ।আমি বলছি জনসীনা দাদা ইবনে সীনার কথা । : জনসীনার দাদা ইবনে সীনা !জিকুদের কাছে তো ওনাম শুনিনি ? শুনেই বাংলা ছবির জাম্বুর মতো হেসে উঠলেন বল্টু ভাই । তবে আমার কাছে যেন কোথাও কোথাও থাকে আনোয়ার হোসেনের মত লাগল ।বিশেষ করে বিখ্যাত হার্ট অযাটাকের সিনের মত ! : জানবি কিরে তুই ? দুদিনের ছোড়া ।শোন .. শোন তবে বলছি ইতিহাস !খোলেই বলছি তোকে ! হাত থেকে পাথর থুড়ি শোলাগুলো নামিয়ে রাখলেন পাশে । : জনসীনার দাদার নাম ছিল ইবনে সীনা ।সেকি স্বাস্থ তার ছিল !আমার চেয়েও তাগড়া !তার নামে তো একটা হাসপাতালও আছে । তার ছেলে হলে ‘ই’ বাদ দিয়ে নাম রাখল ,বনে সীনা । সেই এক মহা পালোয়ান । এরপর হল দুঃখের দশা ! আর কি বলব !তারহল এক রোগা পটকা ছেলে । সেই না তোদের ঐ কি যেন ছোড়াটার নাম ? : জনসীনা ? : হুম ।ওর নামতো আগে ছিল জনে সীনা ।তোর মুখ্য লোক ।বিকৃত করে ডাকিস জনসীনা । আমি মুখ শিটকালাম । : আর ! তোর তো সাহস কমনা ,আমাকে কিনা ঐ পুচকে জনসীনার সাথে তুলনা করিস ! বলেই একটা পাথরে থাবড়া দিয়ে বসলেন ওনি । ওমনি ঐটা ভেঙ্গে শোলা বাতাসে উড়তে লাগল ! এই ফাঁকে আমি পালালাম ।কখন না আবার দ্বিতীয় ছোলাটা মাথায় ছুড়ে মারেন ? মাথা ফাঁটার ভয়ে নয় ,শোলাটা গুড়িয়ে যাবার ভয়ে ।কারন মেয়েটা তখনও ছাদের কোনে ঠায় দাড়িয়ে মিটিমিটি হাসছিল !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ বল্টু ভাইয়ের ব্যায়াম
→ বল্টু ভাইয়ের ব্যায়াম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now