বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রতিদিন ঝুকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে,তার পরে?তার পরে?তারা ওর চির অসমাপ্ত গল্প।সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা,তাদের সাথে ওর কিযে একটা বয়স্যভাব তা ও কেমন করে প্রকাশ করবে।তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আকুপাকু করে।হয়ত বলে ,'তোমার নাম কি।'হয়ত বলে,'তোমার মা কোথায় গেল।'বলাই মনে মনে উত্তর করে,'আমার মা তো নেই।'কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড়ো বাজে।আর কারো কাছে ওর এই সংকোচের কোনে মানে নেই,এটাও সে বুঝেছে।এজন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে।ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকী পাড়ে,ও কিছু বলতে পারে না,সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়।ওর সঙ্গিরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দু পাশের গাছগুলোকে মারতে মারতে চলে,ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়__ওর কাদতে লজ্জা করে,পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে।ওর সবচেয়ে বিপদের দিন ,যেদিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now