বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে,সেইটা দেখে আর ওর মন ভারি খুশি হয়ে উঠে। ঘাসের আস্তরনটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না;ওর বোধ হয়, যেন ঐ ঘাসের পুন্জ একটা গড়িয়ে চলে খেলা,কেবলই গড়াচ্ছে;প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াত_সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত_গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগত আর ও খিল খিল করে হেসে উঠত।
রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাচা সোনা রঙের রোদ্দুর দেবদারুবনের উপরে এসে পড়ে_ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারুবনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে তাকিয়ে থাকে,গা ছম ছম করে_এইসব প্রকান্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়।তারা কথা কয় না,কিন্তু সমস্তই যেন জানে।তারা সব যেন অনেক কালের দাদামশায়,'এক যে ছিল রাজা'দের আমলের।ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়, অনেক সময় দেখেছি,ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কী খুজে খুজে।নতুন অঙ্কূরগুলো তাদের কোকড়ানো মাদাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now