বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক দিন আগের কথা। বনের ভেতরের একটি দিঘিতে অনেক মাছ ছিল। সেই দিঘির পাশে আরেকটা সুন্দর দিঘি আছে।দিঘির পারে একটি বড় বট গাছ আছে। সেই বট গাছে একটি বক বাস করত। মাছ গুলো খাওয়ার বকের খুব ইচ্ছে।ছিল। তাই সে একদিন মাছদের কাছে এসে বললঃ মাছ ভাই,তোমরা এই নোংরা পুকুরে কীভাবে থাকো? এসো ভাই তোমাদের আমি ওই পুকুরে নিয়ে যাই। সেখানে তোমরা প্রচুর খাবারও পাবে।
মাছেরা বকের ফন্দি বুঝতে না পেরে রাজি হয়ে গেল। বক তখন একটি করে মাছ নিয়ে খেতে লাগল।
সব মাছ শেষ করে পুকুরের কাকড়াকে নিয়ে যাওয়ার কথা বলল। কাকড়া বকের ফন্দি বুঝতে পেরে বললঃ আমাকে তুমি তোমার ঠোঁটে করে নিয়ে যাও। বক তাই করল। কাকড়াকে নিয়ে বক যখন উড়তে লাগল তখন কাকড়া নিজের ধারালো হাত দিয়ে বকের গলায় জোরে চাপ দিল। এতে বকের গলা দুই ভাগ হয়ে গেল।
MORAL : লোভে পাপ,পাপে মৃত্যু......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now