বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে !

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X এইযে এদিকে . - আমাকে বলছেন ? . - জ্বী ! আপনার নাম রাফসান না ? . - জ্বী ! আপনি কিভাবে জানেন ? . - আমিতো আপনাকে দেখেই চিনেছি ! আমি নিশি ! . - চুয়িট নেম ! কিন্তু আপনারে আমি চিনি না ! . - ফাজলামি করেন ! আরে আমি আদ্রিতা নিশি . - বাহ এটা আরো চুয়িট নেম ! কিন্তু এই নামে কাউকে আমি চিনি না ! . - দেখেন ফাজলামি করবেন না ! আমি কিন্তু এখন চলে যাবো ! . - খাবার অর্ডার দিছেন কিছু ? . - দিয়েছি ! এবার বলেন আপনি নাহিয়ান ইবনে আব্দুল্লাহ রাফসান না ? . - জ্বী আপনি ঠিক ধরেছেন ! . - তাহলে এতক্ষণ ফাজলামি করতেছিলেন কেন ,? . - আপনার নিজের উপর কতো কনফিডেন্স আছে দেখলাম ! . - দেখা হয়ে গেছে ? . - জ্বী ! . - এবার চলেন . - কই যাবো ? . - পালাবো আরকি ! . - কি করবেন ? . - পালাবো . - কি ? . - পালাবো ! . - বাসায় জানে ? . - পাগল নাকি বাসায় জানবে কীভাবে ! বাসা থেকেতো আমাকে ঐ খ্যাত লোকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলো ! . - কোন খ্যাত লোক ? . - ঐযে আপনাকে ফেসবুকে বললামনা সাব্বির না কি যেনো নাম ! . - সাব্বির সাহেবের সমস্যা কি ? ভোটকা ? মাথায় টাক ? . - আরে নাহ ! আমিতো উনারে দেখেইনাই ! নাম শুনেইতো খ্যাত খ্যাত লাগে ! আব্বু জোর করে ঐব্যাটার নাম্বার ফোনে সেভ করে দিছে ! . - নজরুল সাহেবের নিক নেম ছিলো দুখু মিয়া শুনতে পুরাই খামার খামার লাগে তারপরেও স্মার্ট জেনারেশানের পোলাপান উনার গানরে রেপ করে শুনি ! . - স্কিউজ মি ! কাকে রেপ করে ? . - কাকে রেপ করবে ? . - আপনিযে মাত্র বললেন . - আরে আমি রেপ গানের কথা বলছি ! রেপ গান চিনেন না ? ধরেন কেউ যদি আপনার পিঠে পিস্তল ঠেকিয়ে বলে হারামজাদা গান গা গান বন্ধ হইলেই তুই খতম ! তখন আপনি যে গান গাইবেন সেটে হলো রেপ ! যেমন তোরাসবজয়ধ্বনিকরওনতুনেরকেতনউড়েক ালবৈশাখিঝড়তোরাসবজয়ধ্বনিকর . - এটা রেপ গান ? . - হেঁ ! আর মাঝখানে পিস্তলের গুতা খেয়ে ইয়ো ইয়ো করলেই রেপ হয়ে যাবে ! . - ফেসবুকে আপনাকে দেখে বুঝা যায়না আপনি এতো কথা বলেন . - আপনি আমাকে ফেসবুকে কোন গলিতে দেখছেন ? . - আরে প্রো পিক দিছেন না ! পিছনের দিক হলে কি হইছে আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি ! . - বাহ আপনার বুদ্ধিতো চরম ! একবারে সেই লেভেলের ! পিছন দিকের ছবি দেখে সামনে দিয়া চিনে ফেলছেন ! . - চলেন যাবেন না ? . - খেয়ে যাই ? . - আচ্ছা আমি বললাম আর আপনি চলে আসলেন আমার ঠিক বিলিভ হচ্ছে না ! . - আপনার নখ কাটা আছে ? . - জ্বী কেনো ? . - নখ কাটা থাকলে একটা চিমটি দিয়ে দেখতেন তাহলে বিলিভ হইতো ! নখ বড় থাকলে দেয়ার দরকার নাই . - সেটার দরকার নাই ! . - আচ্ছা বলেন তো আপনার সাথে আমার কয়দিন কথা হয়েছে ? . - এইতো গত সাপ্তাহে আপনাকে নক দিলাম ! আসলে গতকালকে রাত্রে আব্বুর সাথে ঝগড়া করেই আপনাকে ম্যাসেজ দিয়ে বলেছিলাম এখানে দেখা করার জন্যে ! আমি ভাবছি আপনি আসবেন না ! তারপরেও রিস্ক নিলাম ! . - আমি এখন পর্যন্ত যতগুলো নিশি নামের মেয়েকে চিনি তাদের সবাইর মাথার তার দুই চারটা ছিঁড়া ! . - তাই নাকি ! কয়জন নিশিকে চিনেন আপনি ? . - আপনি সহ একজন ! . - হিহিহি ! আমার কিন্তু সত্যি মাথার তার ছিড়া উল্টাপাল্টা কিছু বললে কামড়ায়ে দিবো ! . - আগে কাউকে কামড়াইছেন ? . - অনেক জনকে ! . - তাদের জলাতংঙ্ক রোগ হইছে ? . - না ! . - তাহলে ঠিকাছে ! . - আচ্ছা আপনিতো আমাকে ফেসবুকে দেখেছেন তারপরেও চিনেন নাই কেনো ? . - আপনাদের মেকআপ বহুত কাজের একটা জিনিস ! এটার কারণে মেয়েদেরকে একদিন ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার মতো লাগে তো আরেকদিন আমেরিকার রাণী মিশেল ওবামার মতো ! . - আমাকে আজকে কেমন লাগছে ? . - থাপ্পর প্রুফ মেকআপ চিনেন ? . - নাতো ! . - এই মেকআপ করলে আপনারে কেউ থাপ্পড় দিলেও গালে লাগবেনা সব আটা ময়দার উপর দিয়া যাবে ! . - এইযে মিস্টার আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন ! আমি কিন্তু এতো মেকআপ করি না ! আমি এমনিতেই অনেক সুন্দর ! পারলে গালে হাত দিয়ে দেখেন ! . - গালে হাত দিলে সাব্বির সাহেব যদি রাগ করে ! . - সাব্বির রাগ করবে কেনো ! . - যদি কর ? . - করলে করবেবে ! খাবার এসে গেছে আপনি এখন খেয়ে বিদায় হোন ! কালকে ঠিক সন্ধ্যা সাতটায় এখানে থাকবেন পালানোর জন্যে রেডি হয়ে ঠিকাছে ? . - ঠিকাছে ! . -?আপনার নাম্বারটা দেন তো ! . - নাম্বার দিয়ে কি করবেন ? . - আরে পালানোর প্ল্যাণিং করতে হবে না ফোনে ! বেকুব কোথাকার ! . - একটা মেয়ে একটা ছেলের কাছে নাম্বার চাইবে এটা ঠিক মিলে না ! . - তাহলে আপনি আমার নাম্বার নেন ০১৯........৪১ - নিয়েছি ! . - এবার ফোন দেন . - কেনো ? - যাতে আপনার নাম্বারটা আমি পাই ! চেয়ে নিতেতো খারাপ লাগে ! . - বাহ কি বুদ্ধি আপনার ! . - ... দেখেছেন ঐব্যাটা কতো হারামী আমাকে কল দিচ্ছে . - কোন ব্যাটা . - ঐযে সাব্বিররা ! আব্বু আমার নাম্বারটা দিয়ে দিছে মনেহয় ! . - আহালে ! . - আপনি কল দিচ্ছেন না কেনো ! . - দিচ্ছি তো . - কই দিচ্ছেন ? আমি দেখতেছি সাব্বির কল দিচ্ছে . - ঠিক দেখেছেন ! সাব্বিরই কল দিচ্ছে ! . - সাব্বির ক... ও মাই গট ! ও মাই গড ! আচ্ছা আপনিই সাব্বির না তো... . - আমারতো তাই মনে হচ্ছে ! . - ত্তা ত্তাহলে ব্যপারটা কি হলো ? আপনিই সাব্বির আপনিই রাফসান . - জ্বী ! আসলে হয়েছে কী . - ওয়েট , আমি গেস করতে পেরেছি আপনি প্রথমে নাহিয়ান হৃদয় রাফসান নাম দিয়ে ফেসবুকে আমার সাথে কথা বলেছেন ! দেন আপনিই আব্বুর কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছেন ! এম আই রাইট . - হাফ চামচ ভুল হইছে ! বিয়ের প্রপোজাল আমি পাঠাই নাই ! আম্মু আমার আইডিতে আপনার ছবি দেখে পছন্দ করেছে ! তারপরে আপনার আব্বার কাছে প্রপোজাল পাঠাইছে ! . - ইউমিন আপনার আম্মু আপনার আইডিও চালায় . - আই মিন আমাদের আম্মু আমাকেও চালায় ! . - আমাদের আম্মু মানে . - আপনার আমার = আমাদের ! . - আমার আম্মু কেনো হতে যাবে ? . - কারণ বিয়েটা হচ্ছে ! . - আপনি কিভাবে জানলেন ? . - আমার আম্মুকে আপনি চিনেন না ! উনি আপনাকে পছন্দ করেছেন মানে আপনাকে বিয়ে করতেই হবে . - আমি কিন্তু রান্না পারি না ! . - আমার অনেক দিনের শখ একজন রান্না না পারা মেয়েকে বিয়ে করবো ! . - কেন ? . - বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে ! ভাবতেই আনন্দ লাগতেছে . - সো সুইট ! আমি রাজী ! . - আমিও


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে !

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now