বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বইয়ের নাম:মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হল?

"বুক রিভিউ " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আলোর পরশ (০ পয়েন্ট)

X বইয়ের নাম:মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হল?( ﻣﺎ ﺫﺍ ﺧﺴﺮ ﺍﻟﻌﺎﻟﻢ ﺑﺎﻧﺤﻄﺎﻁ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ؟ ) মূল:আল্লামা সায়্যেদ আবুল হাসান আলী নদভী (রহgj অনুবাদ:মাওলানা আবু তাহের মেসবাহ (দা:বাgj ভূমিকা লিখেছেন:দাঈ ইলাল্লাহ শহীদ সায়্যিদ কুতুব(রহgj,ড.আহমদ আমীন। বই সম্পর্কে:বইটি পড়ার সময় পাঠক হারিয়ে যাবেন উম্মাহর উত্থান- পতন,আনন্দ-বেদনার মর্মস্পর্শী ইতিহাসে। যুগ যুগ ধরে তিলেতিলে গড়ে ওঠা এই মানবসভ্যতা মুসলিমজাতির প্রতি কতটা ঋনী,এই জাতির পতনে মানবসভ্যতা কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিশ্বের অস্তিত্ব রক্ষার্থে এই জাতির পুনরায় নেতৃত্বের আসনে ফিরে যাওয়া কতটা জরুরি লেখক তা এই বইয়ে তুলে ধরেছেন অত্যন্ত সুচিন্তিত ও নিরপেক্ষভাবে। উম্মাহর পতনের কান্না যেমন তিনি কেঁদেছেন,তেমনি উত্তরণের পথ ও পন্থাও তিনি বলেছেন।তাঁর ভাষায়- "ইসলামী বিশ্বের উত্থানের কোন পথ নেই,সেই দাওয়াত ও পয়গামকে ধারণ করা ছাড়া,যা তাদের নবী আল আমীন তাদের কাছে সোপর্দ করে গেছেন। আর বস্তুগত কোন কোন শক্তি দ্বারা এ মহান দায়িত্ব পালন করা কিছুতেই সম্ভব নয়,সম্ভব হবে শুধু ঈমানের শক্তি দ্বারা।" কিতাবের শেষ অংশে আরবদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, "যদি বিশ্বাস না হয়, তাহলে ফিরিয়ে দাও যা কিছু পেয়েছ তোমরা উম্মী নবীর কাছ থেকে। ফিরিয়ে দাও আল কুরঅান, যা এতদিন রক্ষা করেছে তোমাদের ভাষা ও সাহিত্য,এমনকি তোমাদের অস্তিত্ব। তারপর ফিরে যাও তোমাদের জাহিলিয়েতের যুগে!তখন দেখো কী পরিণতি হয় তোমাদের!মরুভূমির বালুর উপর অংকিত রেখার চেয়ে বেশি কিছু হবেনা তোমাদের অস্তিত্ব।" ড,মুহাম্মদ ইউসুফ মূসা (রহgjএই বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে রেখেছিলেন," ইসলামের মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছে, এমন প্রত্যেকের জন্য অপরিহার্য কর্তব্য হল, এই বইটি পড়া।" (যারা আরবী জানেন,তারা মূল আরবী পড়লে আসল সাহিত্যমানটা উপভোগ করতে পারবেন।)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ বইয়ের নাম:মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হল?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now