বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন দুজন প্রেমিক, প্রেমিকা একে অপরের সাথে কথা বলছে -
প্রেমিক : কি ব্যাপার, তোমার মুখটা এতো শুকনো শুকনো দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে টেনশন কোরছ?
প্রেমিকা : যা ঘটতে চলেছে তা শুনলে টেনশন তোমারও হবে। আমার তো ভাবতেই হাত, পা কেমন কাপছে।
প্রেমিক : খুলে বলবে তো কি হয়েছে।
প্রেমিকা : বাবা বিয়ের কথা ভাবছেন।
প্রেমিক : ( অনেক অবাক হয়ে ) কি বলছ এসব তুমি? তোমার মা জানে সবকিছু, ওনার কি মত আছে এই বিয়েতে?
প্রেমিকা : মায়েরও মত আছে। মাও মনে করে যতো তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়াই ভালো।
প্রেমিক : কেন, তোমার মায়ের কি কোনো অসুখ আছে?
প্রেমিকা : ডায়াবেটিকস, হৃদরোগ এসব তো আছে, আর মাঝেমাঝেই বলে কখন কি ঘটে যায় তার আগে বিয়েটা দেখে যেতে চায়। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিনা, প্লীজ তুমি কিছু একটা কর।
প্রেমিক : আমি আর কি কুরতে পারি। একটা মানুষ এই বয়সে এসেও বিয়ে করার কথা ভাবছে যার কিনা বিয়ের বয়সী মেয়ে আছে। আর ভাবতেই অবাক লাগে যে তার প্রথম পক্ষের স্ত্রীরও স্বামীর দ্বিতিয় বিয়েতে মত আছে। আর তিনি হয়তো তার স্বামীর সুখের কথা ভেবেই রাজী হয়েছেন। তুমিও এই নির্মম সত্যি কথাটা মেনে নাও।
প্রেমিকা : তুমি কি পাগল হয়ে গেছ? তুমি মনে করেছ বাবা তার নিজের বিয়ের কথা ভাবছে? মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে সব বাবা মেয়ের বিয়ের কথা ভাবে, এইটুকু কমন সেন্স তোমার নেই। আমার এখন তোমার ওপর খুব রাগ হচ্ছে।
এরপর প্রেমিকা রাগ করে হনহন করে হেটে সেখান থেকে চলে যায়। প্রেমিক সেখানে হতভম্ব হয়ে দাড়িয়ে থাকে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now