বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Baijid Hossain (০ পয়েন্ট)

X বুকের ভেতরে ধুকপুকানি স্পষ্ট করে বুঝতে পারছে সবুজ। আজকের দিনকে ঘিরে কত প্ল্যান ছিল ওর। তার কিছুই হলো না। পাশের চেয়ারে বসে থাকা নিতুর দিকে তাকায় সে। মাথায় ওড়না দিয়ে চুপ করে বসে আছে আর মিটমিট করে হাসছে ওর দিকে তাকিয়ে। এত সাহস থাকলেই বোধহয় বাড়ি থেকে একবেলার মধ্যে বেরিয়ে এসে অন্য কারো হাত ধরাটা সম্ভব। আর তারপর, এই হাসিটুকু! নিতুর হাসি দেখেই ওকে ভালোবেসে ফেলেছিল সবুজ। আজ ঐ হাসি দেখে ওর বুক কেঁপে উঠলো। পারবে তো সে নিতুর দায়িত্ব নিতে? ‘দেনমোহর কত রাখবেন?’ কাজীর প্রশ্ন ছুটে আসে নিতু আর সবুজের দিকে। ‘কেমন খরচ হয়?’ নিতুর প্রশ্ন। ‘প্রতি লাখে এক হাজার টাকা’। ‘আমার কাছে সাত হাজার আছে। এক হাজার অন্য কাজে লাগবে। আপনি তাহলে ছয় লক্ষ টাকা দেনমোহর রাখেন’। সোজাসাপ্টা হিসেব নিতুর। শুনে ঘাম ছোটে সবুজের। ছয় লাখ! এত টাকা কতদিন একসাথে দেখেনি ও। ওর দিকে তাকিয়ে হাসে নিতু। বোঝায় এটা কেবল সংখ্যা, আর কিছু না। বিয়ে হয়ে যায়। মিষ্টি আসে। মিষ্টির রসে হাত মাখিয়ে আবার নতুর দিকে তাকায় সবুজ। হাসছে নিতু তখনো। সবুজও হাসে। নিতুর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে মনে হয়, পারবে। ও ঠিক পারবে নিতুকে নিজের করে নিতে, ওর দায়িত্ব নিতে। story --from----wowbox,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ বিয়ে দর্শনের বিদ্যাপাঠ
→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ ছোট গল্প বিয়ে
→ আমার বিয়ে
→ বিয়ে বাড়ির প্রেম
→ গেদি আপার বিয়ে
→ দ্বিতীয় বিয়ে
→ বিয়ে হয়েও হইলো না, বিয়ে!
→ ছোট মামার বিয়েতে!!
→ ভালবাসার বিয়ে।
→ জোর করে বিয়ে
→ "আমি তো বিয়েই করি নি"
→ ধর্ষণ রুখতে বিয়ে সহজ করুন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করুন : আজহারী
→ সাফার বিয়ে
→ ২২ বছর বয়সের মধ্যে বিয়ে না হলে মেয়েদের ৭ টি সমস্যার মুখোমুখি হতে হয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now