বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
উর্মীলা দুপুরে রান্না করেনি তাছাড়া প্রায়ই করেনা। টিভিতে তার মন বসেনা তবুও সময় কাটানোর জন্য টিভি দেখে। ইচ্ছে হলে কিছু খায় নাহলে খায়না। এর জন্য আসিফ তাকে অনেক সময় বকাঝকা করে। উর্মীলার মাঝেমাঝে ঘুরতে যেতে ইচ্ছে করে কিন্তু সেই মামাদের ভয়ে আর ঘুরতে যাওয়া হয়না। তার নিজের থেকে আসিফের জন্য বেশি চিন্তা হয়।
.
হঠাৎ দরজার বেল বাজল। চমকে উঠল উর্মীলা। দরজাটা বাইরে থেকে বন্ধ করেই যায় আসিফ। এমন দুপুরবেলা কেউ কোনদিন আসেনা। ভয়ে ভয়ে দরজার কাছে গেল। দরজার কাছে যেতেই তার বুঝতে অসুবিধে হলনা এটা আসিফ। তার শরীরের গন্ধ সে দরজার এপাশে থেকেই বুঝতে পেরেছে। সে দরজা খুলে আরো অবাক। আসিফের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। হাতের শপিং ব্যাগ দেখেও বুঝা যায় আসিফ আজকে অফিসে যায়নি। উর্মীলা অবাক হয়ে বলল ' কি ব্যাপার? হাতে এত শপিং ব্যাগ! অফিসে যাননি কেন? ' আসিফ বলল ' ইচ্ছে হল তাই। আমার যা ইচ্ছে করে আমি তাই করি। ' উর্মীলার হাতে ব্যাগগুলো দিয়ে গোসল করতে গেল আসিফ। উর্মীলা যতই একটা একটা করে ব্যাগ খুলছে আর অবাক হচ্ছে। সবই উর্মীলার জন্য কেনা। উর্মীলার মনে আছে উর্মীলা যখন দশম শ্রেণীতে ছিল তখন তার বাবা চাকরীর বেতনের অর্ধেক টাকা দিয়ে তারজন্য এত কাপড়চোপড় কিনে দিয়েছিল। এরপরে আর কেউ ভালবেসে কিনেই দেয়নি। নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝড়ছে। এই ছেলেটা কেন এত ভাল? কেন তাকে এত ভালবাসে? খুব ভাল করে তো চিনতনা। এসব ঘুরপাক খাচ্ছে উর্মীলার মনে।
.
গোসল শেষে আসিফ উর্মীলাকে একরকম জোর করেই বলে আজকে উর্মীলাকে রেডি হয়ে আসিফের সাথে ঘুরতে যেতেই হবে। কোন অজুহাত সে শুনতে চায়না। উর্মীলারও খুব ইচ্ছে করছে কিন্তু সেই ভয় করছে। কিন্তু আজকেও যদি উর্মীলা এই কথা বলে তাহলে আসিফ অনেক রাগ করবে ভাল করেই বুঝতে পারছে। উর্মীলা বলল ' আচ্ছা আমি কি পরব? ' আসিফ বলল ' শাড়ি? ' উর্মীলা প্রথমে কিছু বললনা তারপর আবার তাড়াহুড়ো করে বলল ' না না শাড়ি-টাড়ি পরে পরেও ঘুরা যাবে আজকে বোরকা পরি। ' আসিফ হাসল। আসিফ ভাল করেই জানে কেন উর্মীলা বোরকা পরতে চাইল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now