বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে ০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X . - বলছিলাম যে কি খাবেন আজকে? - যা রান্না কর তাই। - আসলে কি রান্না করব বুঝতেছি না। এমনিতে তো রান্নাটাও ঠিক করে করতে পারি না। - আহা কে বলল ঠিক করে রান্না করতে পার না? তোমার রান্না অনেক ভাল হয়। - আপনি সবসময় বেশি বলেন। এক ডিম ভাজী কদিন খাবেন? - কেন ডিম ভাজী কি খাবার না? আচ্ছা মাছ আছে না? মাছের ভাজী করতে পারবা? - আচ্ছা দেখি আপনি উঠে দাঁত ব্রাশ করেন। - উম। . উর্মীলা শোবার ঘর থেকে রান্নাগঘরে পা বাড়াল। লুকিয়ে বিয়ে করলে যা হয়। লুকিয়ে না পালিয়ে বিয়ে করেছে বললে ঠিক হয়। ছয় মাস আগেও তারা একজন অন্যজনকে চিনত না। মুহুর্তেই সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। . ছয় মাস আগের কথা। . ঝলমল বিয়ের আয়োজন চলছে। আসিফের বন্ধুর বিয়ে। আসিফ তার বন্ধুর সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের ভিড়ে আর যাওয়া হয়নি। যথেষ্ট পিছিয়ে গিয়েছে। আসিফ ভেবে নিয়েছে বিয়ে শেষ কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে দেখল এখনো বিয়ে সমাপ্ত হয়নি। আসিফকে দেখেই আসিফের বন্ধু আসিফকে আড়ালে নিয়ে যায় একটু। আড়ালে দাঁড়িয়েই কাঁদতে লাগল আসিফের বন্ধু রানা। সে চাঁদনী নামের একটা মেয়েকে ভালবাসে আর তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবেনা। আসিফের কপালে চোখ উঠে কারণ এর আগে সে চাঁদনীর কথা কখনো শুনেনি। রানা তার যথেষ্ট কাছের বন্ধু। এখন এই মুহুর্তে আসিফ কি করবে বুঝতে পারছেনা। গোপনীয় ভাবে কথাটা পাত্রীর কানে গেলে পাত্রীও খুশী। আরো জানা যায় পাত্রীর বান্ধবীই ছিল চাঁদনী। সে বিয়ের অনুষ্ঠানে চাঁদনীও ছিল। ভয়ে ভয়ে রানা চাঁদনীকে নিয়ে পালায়। আসিফ ব্যাবস্থা করে দিয়েছিল। পাত্রী আর আসিফ তাদের দুজনকে এগিয়ে দিয়ে একা দাঁড়িয়ে ছিল। তারপর তারা কেন কাজী অফিসে যায় আর কেনই বা বিয়ে করে তারা নিজেরাই জানেনা। .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ বিয়ে দর্শনের বিদ্যাপাঠ
→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ ছোট গল্প বিয়ে
→ আমার বিয়ে
→ বিয়ে বাড়ির প্রেম
→ গেদি আপার বিয়ে
→ দ্বিতীয় বিয়ে
→ বিয়ে হয়েও হইলো না, বিয়ে!
→ ছোট মামার বিয়েতে!!
→ ভালবাসার বিয়ে।
→ জোর করে বিয়ে
→ "আমি তো বিয়েই করি নি"
→ ধর্ষণ রুখতে বিয়ে সহজ করুন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করুন : আজহারী
→ সাফার বিয়ে
→ ২২ বছর বয়সের মধ্যে বিয়ে না হলে মেয়েদের ৭ টি সমস্যার মুখোমুখি হতে হয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now