বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mujakkir Islam (০ পয়েন্ট)

X বিয়ে এইযে শোনেন , আমি আপনাকে বিয়ে করতে পারবো না ! . - আমিও ! . - আমি এই বিয়েতে একদম রাজি না . - আমিও ! . - আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ! . - আমাকেও ! . - আপনি কি আমার সাথে ফাজলামি করছেন ? . - জ্বিনা আমি যার তার সাথে ফাজলামি করি না ! . - যার তার সাথে মানে ! . - মানে অপরিচিত কারো সাথে ! . - আমি অপরিচিত ? কাল বাদে পরশু আপনার সাথে আমার বিয়ে ! আর আপনি বলছেন আমি অপরিচিত ! . - হেঁ অপরিচিতইতো ! আমি আপনারে চিনি নাকি ? . - চেনেন না ? . - নাহ ! নামওত মনে নাই ! . - ফারিহা সন্ধ্যা ! . - আজিব কিসিমের নামতো ! দুইটাই নিক নেম ! . - আব্বু রাখছে আমার কি দোষ ! . - আপনার কোনো দোষ নাই ! . - আপনি এখানে এসেছেন আমার নাম বিশ্লেষণের জন্যে ? . - নাহ ! . - তাহলে ? . - বিকাল বেলা উপ্তা হয়ে ঘুমাচ্ছিলাম , আম্মু কান চেপে ধরে এখানে পাঠায়ে দিছে ! আপনার সাথে দেখা করতে ! . - হইছে দেখা ? এখন আমি উঠি ? . - চলে যাবেন ? . - নাহলে কি করবো ? . - আপনি আমার আম্মুকে চেনেন ? . - আমি কীভাবে চিনবো ? . - আপনার আব্বু চিনে ? . - না মনে হয় ! . - আম্মু চিনে ? . - কার আম্মু ? . - আপনার ! . - না মনেহয় ! . - তাহলে আপনারে আম্মু পাইলো কই ? . - আমার মামা আপনার আব্বুর সাথে চাকরি করে ! . - এটা এতক্ষণ বলেন নাই কেন ? . - সরি ! . - আপনি প্রেম করেন ? . - জ্বী ? . - কার সাথে !? . - কি কার সাথে ? . - প্রেম করেন কার সাথে ? . - আমি প্রেম করি কে বলছে ? . - মাত্রইনা কতো সুন্দর করে "জ্বী" বললেন ! . - এটা প্রশ্নবোধক জ্বী ! . - অ আচ্ছা ! আসলে আমি ব্যাকরণে একটু উইক ! স্কুল লাইফে ব্যকরণ ক্লাস ঘুমিয়ে পার করে দিতামতো তাই ! . - আপনার কাহিনী শোনার ইচ্ছা নাই আপাতত ! . - আপনি বাসা থেকে মধু খেয়ে এসেছেন ? . - what..!.. মধু খেতে যাবো কেনো ? . - প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন আমার পছন্দ না ! . - না মধু খাই নাই ! . - তাহলে স্যুয়েটার চাদর কিছু নাইযে ! শীত লাগে না ? . - আছে ব্যাগে ! শীত লাগলে পড়বো ! . - আমাকে আপনার পছন্দ না ? . - what ?!! . - আমাকে আপনার পছন্দ না ? . - এখনো না ! . - জানি ! আমার মতো ছেলে কোনো মেয়েরই পছন্দ হবে না ! . - আপনি ছেলে হয়েও ইচ্ছায় বিরুদ্ধে বিয়ে করছেন কেন ? . - আপনি আমার আম্মুকে চেনেন ? . - না ! . - আমি চিনি ! আমার ব্রাশের কালারও আম্মুর পছন্দের ! আর আপনিতো আমার বৌ ! বিয়ে না করে উপায় আছে ? . - আমি আপনার বৌ ? . - এখনো হন নাই ! তবে হওয়ার সম্ভাবনা বেশী ! আমি আমার আম্মুকে চিনি ! . - যদি আমি রাজি না হই ? . - তাহলে আম্মু আর কিছু বলবে না ! . - তাই নাকি ! . - হেঁ ! . - আপনি রাতে নাক ডাকেন ? . - জ্বি না ! . - সিগারেট খান ? . - নাহ ! . - প্রেম করেন ? . - জ্বি না ! . - মদ খান ? . - না ! . - চাকরি করেন ? . - না ! ... জ্বি ...জ্বি . - এইযে শোনেন আমি চাই আমার বিয়ের শাড়ীটা আপনার আম্মু পছন্দ করুক !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ বিয়ে দর্শনের বিদ্যাপাঠ
→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ ছোট গল্প বিয়ে
→ আমার বিয়ে
→ বিয়ে বাড়ির প্রেম
→ গেদি আপার বিয়ে
→ দ্বিতীয় বিয়ে
→ বিয়ে হয়েও হইলো না, বিয়ে!
→ ছোট মামার বিয়েতে!!
→ ভালবাসার বিয়ে।
→ জোর করে বিয়ে
→ "আমি তো বিয়েই করি নি"
→ ধর্ষণ রুখতে বিয়ে সহজ করুন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করুন : আজহারী
→ সাফার বিয়ে
→ ২২ বছর বয়সের মধ্যে বিয়ে না হলে মেয়েদের ৭ টি সমস্যার মুখোমুখি হতে হয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now